০৯:০৪ পি.এম
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের জন্য বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
তবে, শিক্ষকদের জন্য বদলির আবেদনের ক্ষেত্রে মানতে হবে ৭টি শর্ত। এই শর্তগুলো যদি পূরণ না করা হয়, তাহলে বদলির আবেদন করা সম্ভব হবে না। আবেদন শুরুর পর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলেই এসব শর্ত ও নির্দেশনা দেখা যাবে।
বদলির আবেদনের জন্য যে ৭টি শর্ত রয়েছে তা হলোঃ
আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
১. একজন শিক্ষক সর্বাধিক ৩টি প্রতিষ্ঠানেও বদলির জন্য আবেদন করতে পারবেন।
২. নিজ বিভাগের ক্যাটাগরিতে আবেদন করার সময় যদি নিজ জেলায় ৩টি অথবা তার বেশি প্রতিষ্ঠান শূন্য থাকে, তাহলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।
৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
৪. ‘স্পাউসের (স্বামী অথবা স্ত্রী) কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে যদি বর্তমান কর্মস্থল এবং স্বামী/স্ত্রীর কর্মস্থল একই জেলায় হয়, তবে আবেদন করা যাবে না।
আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ
৫. ‘স্পাউসের (স্বামী অথবা স্ত্রী) নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করার সময় বর্তমান কর্মস্থল এবং স্বামী/স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
৬. আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ অবশ্যই কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না।
৭. বদলিযোগ্য না হওয়া শিক্ষকেরা বদলির জন্য আবেদন করতে পারবেন না।
এই শর্তগুলো পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদনের সুযোগ থাকবে না। আবেদন করার পূর্বে আগ্রহী শিক্ষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
বদলি আবেদনের শুরু বিষয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল দ্বারা নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলের মাধ্যমে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকেরা আবেদন করতে পারবেন। আবেদনের পূর্বে সংশ্লিষ্ট শিক্ষককে নিজের তথ্য ও যোগ্যতা যাচাই করে নিতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন