০৯:১৮ পি.এম
নাসিরনগরে ১০৭ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে স্থানীয় সচেতন যুব সমাজ। এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ১২:২৪ পিএম। আটককৃত নারীর নাম মাজেদা বেগম (৩৮)। তিনি উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের আনাল মিয়ার স্ত্রী। ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে নাসিরনগর- মাধবপুর আঞ্চলিক সড়ক, নরহা পশ্চিমপাড়া চঞ্চল ফকিরের মুদির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। এসময় আটককৃত নারীর কাছ থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নরহা সচেতন যুব সমাজ তাকে থানার পুলিশের কাছে সোপর্দ করে। সংবাদ পেয়ে থানার এসআই সুমন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত নারীকে থানায় নিয়ে যাওয়ার কাজ করেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, মাজেদা বেগম (৪৫) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা (নং-১৮) দায়ের করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন