০৪:৩৪ পি.এম
নারী-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা জামায়াত জানিয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানানো হয়েছে, গত ৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার সময়, উপজেলার গজারিয়াপাড়া এলাকায় একটি শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় নুরুল ইসলাম সাজলকে দেখতে পান স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে আটকে রাখেন। পরে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া এবং সাজলের বড় ভাই কাজল মিয়া তাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে নিজেদের জিম্মায় নিয়ে যান।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, রাতে তিনি নিজের স্ত্রীর সঙ্গে নুরুল ইসলাম সাজলকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের ডাক দেন। পরে স্থানীয়রা এসে তাকে আটক করেন, তবে পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির আশ্বাসে তাকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
চুনারুঘাট উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মীর সাহেব আলী মন্তব্য করেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নুরুল ইসলাম সাজলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্ত নুরুল ইসলাম সাজলের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তিনি জেনেছেন। তবে এ ঘটনায় বর্তমানে পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন