ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গিটারকে হেলমেটবিহীন যাত্রী মনে করে মামলা দিল এআই ক্যামেরা


গিটারকে হেলমেটবিহীন যাত্রী মনে করে মামলা দিল এআই ক্যামেরা

সৌভিক দত্ত নামে এক যুবক হেলমেট পরে একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন। কিন্তু পরদিন তার স্ত্রীর মোবাইলে ৫০০ রুপির ট্রাফিক চালানের এসএমএস আসে। অভিযোগ ছিল—মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী হেলমেট পরেননি। সৌভিক চালানের ছবি দেখে অবাক হন। কারণ, পেছনে কোনো যাত্রী ছিলেন না; সেখানে ছিল একটি গিটার।

ঘটনাটি বেঙ্গালুরুর। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে সৌভিক তার স্ত্রীর ই-স্কুটার নিয়ে হেব্বাল থেকে টিন ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। মাথায় হেলমেট থাকলেও, পিঠে বাঁধা ছিল একটি গিটার। তিনি একাই স্কুটার চালাচ্ছিলেন।

পরদিন, ১৬ সেপ্টেম্বর স্ত্রীর মোবাইলে আসা ই-চালানে ‘হেলমেট ছাড়া পিলিয়ন রাইডিং’ অভিযোগে ৫০০ রুপি জরিমানা করা হয়। চালানের ছবিতে দেখা যায়, স্কুটারের পেছনে কোনো ব্যক্তি নেই। ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ট্র্যাফিক নজরদারি ব্যবস্থা পিঠে থাকা গিটারটিকেই পেছনের যাত্রী হিসেবে শনাক্ত করেছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

এই বিষয়ে সৌভিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন। বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশকে ট্যাগ করে তিনি জানান, তিনি একাই স্কুটার চালাচ্ছিলেন এবং পিঠে ছিল গিটার। একই সঙ্গে চালানটি প্রত্যাহারের অনুরোধ জানান। পোস্টে চালানের নোটিশ নম্বর ৮৬২০২৫৪১ উল্লেখ করেন তিনি।

পোস্টটি নজরে আসার পর বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশ তাকে বিষয়টি সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলে। পাশাপাশি ই-মেইলে অভিযোগ জানানোর ও নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

এই ঘটনার মাধ্যমে এআই-নির্ভর ট্র্যাফিক নজরদারি ব্যবস্থার ভুল শনাক্তকরণের বিষয়টি সামনে এসেছে। বিপুলসংখ্যক যানবাহন ও ট্র্যাফিক আইন লঙ্ঘন শনাক্তে স্বয়ংক্রিয় ক্যামেরা সহায়ক হলেও, এ ধরনের ভুল ঠেকাতে মানবিক যাচাইয়ের প্রয়োজনীয়তা নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরশুরামে প্রধানমন্ত্রীকে দেখতে নেতাকর্মী ও জনতার ঢল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


পরশুরামে প্রধানমন্ত্রীকে দেখতে নেতাকর্মী ও জনতার ঢল

ফেনীর পরশুরামে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে শুরু করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ফেনী সফর।

দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় তার পৌঁছানোর কথা রয়েছে। তাকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন।

ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশে এবং নির্ধারিত এলাকায় অবস্থান নিয়েছেন অনেকে। প্রিয় নেতাকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকেও মানুষ এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মির্জানগরের বাসিন্দা আবদুর শুকুর বলেন, "জীবনে প্রথমবার প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার সুযোগ হবে আজ। তাকে একনজর দেখতে সকাল থেকেই এখানে অপেক্ষা করছি।"

কোলাপাড়ার বাসিন্দা শাকিল বলেন, "প্রধানমন্ত্রী আমাদের এলাকায় আসছেন— এটি আমাদের জন্য আনন্দের বিষয়। তাকে স্বাগত জানাতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন।"

আকাশ নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, "আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এসেছি। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তিনি তুলে ধরবেন এমন প্রত্যাশা করছি।"

ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় প্রধানমন্ত্রী ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জনসভায় বক্তব্য দেবেন।

পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া ফুলগাজীতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি প্রবীণদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


রাষ্ট্রপতি প্রবীণদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান জানালেন

চিকিৎসাবিজ্ঞানের উন্নতি এবং জীবনযাত্রার মানের উন্নয়নের কারণে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি এক বাণীতে এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি এবং জীবনমানের উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ফলে, পৃথিবীর সব দেশেই প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। দীর্ঘায়ুর এই যুগ প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজানোর বিষয়ে চিন্তার সুযোগ সৃষ্টি করেছে।’

এবারের দিবসের প্রতিপাদ্য— ‘দ্য এইজ অব লংজিবিটি: রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস’ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

১ অক্টোবর ২০২৬ এ দেশের মতো বিশ্বের অন্যান্য দেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালিত হচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশসহ বিশ্বের সকল প্রবীণ নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, এবারের দিবসের প্রতিপাদ্যটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। মানুষের স্বাভাবিক জীবনচক্রের অংশ হিসেবে বার্ধক্যে উপনীত হওয়া অনিবার্য। তাই প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কাঠামো নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা খাতে ৫ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং সুবিধাভোগীর সংখ্যা ও ভাতা প্রদানের পরিমাণ বৃদ্ধি করেছে।

তিনি জানান, প্রবীণদের কল্যাণ ও উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগ প্রবীণদের কল্যাণ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতি প্রবীণদের অবদান উল্লেখ করে বলেন, তারা কেবল অতীতের গল্প নন; তারা বর্তমানের শিকড় এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। তাদের শ্রম, ঘাম, মেধা, ত্যাগ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, প্রবীণদের একটি বড় অংশ অবনতিশীল স্বাস্থ্য, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার মধ্যে দিন অতিবাহিত করছেন। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ এবং প্রতিটি পরিবার প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসবে।

তিনি বলেন, প্রবীণদের প্রতি ভালোবাসা, তাদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য নিশ্চিত করা সবার অঙ্গীকার হওয়া উচিত।

সবশেষে বাণীতে রাষ্ট্রপতি বাংলাদেশ ও বিশ্বের সকল প্রবীণ ব্যক্তির সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

ট্রাম্প বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের ‘অযৌক্তিক’ মনে করে, তাহলে তাদের সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ‘হয়ত তাদের উড়িয়ে দিতে হবে।’

এছাড়া, ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের এখন সিদ্ধান্ত নিতে হবে— ইরানের সঙ্গে একটি চুক্তি হবে, নাকি অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে। তার ভাষায়, ‘সময় এসে গেছে’ এবং বিষয়টির নিষ্পত্তি খুব শিগগিরই হতে পারে।

ট্রাম্পের এই মন্তব্য ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে। তবে তিনি সম্ভাব্য চুক্তির শর্ত বা সামরিক পদক্ষেপের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি। সূত্র: টাইমস অব ইসরায়েল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ ২ জনের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি পাখি ভ্যানে ছিলেন। এছাড়া, ভ্যানে আরো এক নারী যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সদরপুর ইউনিয়নের আমতলা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন পাখি ভ্যানচালক কামরুল ইসলাম এবং পাখি ভ্যানের যাত্রী ভানুমতি (৫৫)।

ভানুমতি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী ছিলেন। তিনি জামাই বাড়ি নওদা আজমপুরে বেড়াতে গিয়েছিলেন। নিহত ভ্যানচালক কামরুল ইসলাম মিরপুর উপজেলার নওদা আজমপুরের আব্দুল সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সকালে একটি পাখি ভ্যানে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। ভ্যানটির এক্সেল ভেঙে যাওয়ার ফলে সেটি সড়কের উপর পড়ে যায়। এরপর পেছন থেকে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এই ঘটনায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভানুমতি মারা যান। নিহত ভানুমতির সঙ্গে থাকা তার মেয়ে হাসিনা ও ভ্যানচালক গুরুতর আহত হন। পরে আমলা পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার ইকবাল হোসেন জানিয়েছেন, আইসিইউতে নেওয়ার কিছুক্ষণ পর ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%