ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা: ডিএনসিসি প্রশাসক


বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে পানির পাম্প স্থাপনের স্থান পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানান।

শফিকুল ইসলাম খান জানান, সিটি করপোরেশন ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ সময় তিনি আরও বলেন, এক সপ্তাহের মধ্যে এখানে পানির পাম্প নির্মাণের কাজ শুরু হবে, যা এই এলাকার পানি সংকট অনেকটাই সমাধান করবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে শফিকুল ইসলাম খান দাবি করেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর মশার উপদ্রব অনেকাংশে কমে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র্কিন হামলার জেরে জর্ডানকে লক্ষ্যবস্তু করল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


র্কিন হামলার জেরে জর্ডানকে লক্ষ্যবস্তু করল তেহরান

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। অপরদিকে, জর্ডানে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে তেহরান। তবে জানা গেছে, ওই ক্ষেপণাস্ত্রগুলো আটকে দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-কে ইরানের স্থানীয় কর্মকর্তা এহসান জাহানিয়ান জানিয়েছেন, বুশেহরে দুপুরের দিকে যুক্তরাষ্ট্র হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড কার্যক্রম শেষের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরের এই হামলা ঘটে। যুক্তরাষ্ট্র এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। মেহের নিউজ জানাচ্ছে, বুশেহরে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। তবে তেহরান পরমাণু স্থাপনায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার খবর অস্বীকার করেছে।

বিশ বছর আগে রুশ কর্মীদের সহযোগিতায় বুশেহর কেন্দ্রীকরণটি প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধের সময় নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানে হামলা করলেও বুশেহর নিরাপদ ছিল। সেই স্থানে এখনও রুশ কর্মীরা অবস্থান করছেন। তেহরান নিশ্চিত করেছে যে, পরমাণু কেন্দ্রটির কোনো ক্ষতি হয়নি।

ফারস নিউজ জানিয়েছে, উত্তরের গোলেস্তান প্রদেশের আক তাকেহ খান রেলসেতুর উপরেও মার্কিন হামলা হয়েছে। এই সেতুটি মূলত প্রধান বাণিজ্য সহযোগী চীন এবং অবরুদ্ধ সময়ে রাশিয়ার সাথে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। সেতুটিকে সঙ্গে সাথে মেরামত করা হবে বলে আশা করা হচ্ছে, যা তুর্কমেনিস্তান ও কাজাখাস্তান হয়ে চীনে চলে যায়।

এদিকে, জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উল্লেখযোগ্যভাবে সারা দেশে সাইরেন বাজার পর আকাশে ইরানের আটটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। এই ঘটনায় কোনো হতাহত বা আর্থিক ক্ষতির সংবাদ নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আলজাজিরার প্রতিবেদন

মোদির একের পর এক আন্তর্জাতিক পুরস্কারের আসল রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


মোদির একের পর এক আন্তর্জাতিক পুরস্কারের আসল রহস্য

বিদেশ সফরে গিয়ে একের পর এক নতুন পদক ও সম্মাননা নিয়ে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত সেশেলস সফরে গিয়ে তিনি লাভ করেছেন গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন নামক একটি ট্রফি ও সম্মাননা। কিন্তু এই নতুন পদকপ্রাপ্তি বিশ্বমঞ্চে প্রশংসার চেয়ে বেশি কৌতুক এবং সমালোচনা কুড়িয়েছে। কারণ, মোদির সফরের মাত্র তিন দিন আগে তাড়িঘড়ি করে এই পুরস্কারটি তৈরি করা হয়েছে এবং এর সার্টিফিকেটে বানান ভুল রয়েছে।

পুরস্কার প্রদানকারী দেশটির নাম ভুলভাবে লেখা হয়েছে। রিপাবলিক অব সেশেলসের বদলে লেখা হয়েছে রিপাবলিক অব সেশেলিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক বিশেষ প্রতিবেদনে মোদির এই পদক এবং কূটনীতির পেছনের আসল রহস্য উন্মোচন করা হয়েছে।

সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি মোদিকে পরিবেশবান্ধব অবদানের জন্য যে পদকটি প্রদান করেন, সেই পদকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা। শুধু বানান ভুলই নয়, বিভিন্ন সফটওয়্যার দিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে সার্টিফিকেটটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে।

এ নিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বলেন, "বিশ্ব এখন মোদিকে চিনে গেছে, যেকোনো একটা পুরস্কারের লোভ দেখান, তিনি দৌড়ে চলে আসবেন।" এতটাই তাড়াহুড়ো ছিল যে সেশেলস নিজ দেশের নামটাই ভুল লিখে ফেলল। তীব্র বিতর্কের মুখে সেশেলস পররাষ্ট্র মন্ত্রণালয় সাফাই গেয়েছে যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যটি একটি ওয়ার্কিং ড্রাফট বা খসড়া ছিল এবং আসল সনদটি অনবদ্য।

জানা গেছে, বিশেষ করে মোদির জন্য এই ধরনের পদক নির্মাণ করা হয়। যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক নিতাশা কাউল আলজাজিরাকে বলেন, "এই পুরস্কারগুলোর সঙ্গে ভারতের বৈদেশিক কূটনীতির কোনো সম্পর্ক নেই, এগুলো শুদ্ধুমাত্র মোদির ব্যক্তিগত ইমেজ তৈরির প্রচারণা।" ১২ বছরের শাসনামলে মোদি ৩০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার অনেকগুলোই তাঁর সফরের ঠিক আগে তৈরি করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে মোদির ইসরায়েল সফরের ঠিক আগে সে দেশের পার্লামেন্ট স্পিকার অব দ্য নেসেট মেডেল নামক একটি সম্পূর্ণ নতুন পুরস্কার তৈরি করে, যা মোদিকে ছাড়া আর কোনো বিশ্বনেতা পাননি। গত জুন মাসে স্লোভাকিয়া সফরের সময় মোদিকে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস দেওয়া হয়। এ ছাড়া ইন্দোনেশিয়া সফরেও তিনি পেয়েছেন বিনতাং আদিপূর্ণা পদক।

২০১৯ সালে মোদি ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের প্রথম ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পান, যা প্রতি বছর বিশ্বনেতাদের দেওয়ার পরিকল্পনা থাকলেও মোদির পর গত সাত বছরে আর কোনো বিশ্বনেতাকে এই পদক দেওয়া হয়নি।

মোদি ও তাঁর দল বিজেপি সবসময় দাবি করে যে এই আন্তর্জাতিক পদকগুলো ১৪০ কোটি ভারতবাসীর সম্মান হিসেবে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এতে কোনো কূটনৈতিক এবং অর্থনৈতিক সুবিধা দেখছেন না। অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির অধ্যাপক ইয়ান হল বলেন, "নয়াদিল্লি যুক্তি দিতে পারে যে এগুলো বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের প্রমাণ, তবে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থে এর কোনো বাস্তবিক অবদান নেই।" বরং এটি প্রমাণ করে যে ভারতের প্রধানমন্ত্রী আসল কাজের তুলনায় নিজের প্রচারণায় বেশি মনোযোগী।

মোদির জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে, এই পুরস্কারের শিকারের মূল উদ্দেশ্য হলো দেশের ভক্ত এবং ভোটারদের কাছে নিজেকে বিশ্বনেতা হিসেবে জাহির করা। কিন্তু সেশেলসের মতো দেশগুলোতে তাড়াহুড়ো করে বানান ভুল ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি সার্টিফিকেট গ্রহণের এই প্রবণতা আন্তর্জাতিক মহলে ভারতকে সম্মানিত করার চেয়ে বেশি হাস্যরসের খোরাক দিচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একযোগে ১৭২ কর্মকর্তা হলেন যুগ্ম সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


একযোগে ১৭২ কর্মকর্তা হলেন যুগ্ম সচিব

উপসচিব পদমর্যাদার ১৭২ কর্মকর্তা পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ১৭২ কর্মকর্তাকে সরকারের যুগ্ম সচিব পদে উন্নীত করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ প্রদান করা হয়েছে।

এদিকে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এটিই প্রথম পদোন্নতি। এবারের পদোন্নতির মাধ্যমে নতুন করে ২৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও যুগ্ম সচিব হিসেবে পাঠানো হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসকও রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান পুরস্কার জিতল বিকেএসপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান পুরস্কার জিতল বিকেএসপি

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ সম্মাননায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেছপির সূত্রে জানা যায়, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, কৃষি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, একটি স্বাধীন জুরি প্যানেল অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, জনকল্যাণে অবদান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জাতীয় উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা বিবেচনা করে সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচন করে।

বিকেএসপি দেশের ক্রীড়া উন্নয়নে, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি, আধুনিক ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেছে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা গ্রহণ করার পর বিকেএসপির মহাপরিচালক ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দেশের ক্রীড়া উন্নয়নের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করায় ব্র্যাক ব্যাংকের প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং হকি বিভাগের প্রশিক্ষণার্থী আইরিন আক্তার রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%