বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৯:০৫ পি.এম
সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য মনোনীত হয়েছে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ কার্যপ্রণালী বিধির ১২-এর ১ বিধি অনুসারে এই মনোনয়ন প্রদান করেন।
সভাপতিমণ্ডলীর সদস্যগণের মধ্যে রয়েছেন- ঢাকা-৩ আসনের সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১৩ আসনের সদস্য সরোয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সদস্য মোহাম্মদ নওশের জামির, মহিলা আসন-১০-এর সদস্য নিলুফার চৌধুরী মনি এবং রাজশাহী-১ আসনের সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতির সময়, সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকার শীর্ষে যাঁর নাম থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশাল, ২৭ আগস্ট, ২০২৬ : বরিশাল সিটি করপোরেশনের কমিটির মাসিক সাধারণ সভা স্থানীয় সরকার কর্তৃক গঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা শিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বরিশাল সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নগরবাসীর সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার জন্য বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
নাগরিক সেবাকে আরও গতিশীল ও সেবাবান্ধব করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। নগরীর উন্নয়ন কার্যক্রম ও সেবার মান উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : নেপালে ভয়াবহ ভূমিধস এবং আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা প্রদান করতে বাংলাদেশ সরকার সেদেশে ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে।
আজ বৃহষ্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে যে, ত্রাণসামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার এবং বডি ব্যাগ প্রভৃতি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। বুধবার মতিঝিল বিভাগের অপরাধ প্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান চালানোর মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে খিলগাঁও থানায় ১৬ জন, মুগদা থানায় ১৬ জন, পল্টন থানায় ১১ জন, সবুজবাগ থানায় আট জন, মতিঝিল থানায় পাঁচ জন, শাহজাহানপুর থানায় চার জন এবং রামপুরা থানায় তিন জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : সারাদেশে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৫৫ শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬ জন, এবং ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন, আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১৮ হাজার ৭২৬ জন।
১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ