০৪:৪৮ পি.এম
রাজধানীর শাহবাগ থানার বাংলামোটর এলাকায় সাইফুল ইসলাম নামের একজনের পরিত্যক্ত বাসা থেকে অজ্ঞাতপরিচয়ের (২৮) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ওই মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, আমরা বেলা পৌনে ১১টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে একটি পরিত্যক্ত বাড়িতে গাছের সঙ্গে অজ্ঞাতপরিচয়ের এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ার পর, সেই মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি।
প্রযুক্তির সহায়তায় তার নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন