ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ন/গ্ন হয়ে প্রবেশ করতে হয় যে রেস্তোরাঁয়, কৃত্রিম পোশাকের বন্ধন থেকে মুক্ত হয়ে


ন/গ্ন হয়ে প্রবেশ করতে হয় যে রেস্তোরাঁয়, কৃত্রিম পোশাকের বন্ধন থেকে মুক্ত হয়ে

বিশ্বজুড়ে থিম রোস্তোরাঁর জনপ্রিয়তা নতুন কিছু নয়। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি রোস্তোরাঁ সম্পূর্ণ ভিন্ন ও চমকপ্রদ এক থিম নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। হলিউডে অবস্থিত ‘সিএলএএসএস সোয়ারি স্টেকহাউস’ নামের এই প্রতিষ্ঠানে ‘নেকেড ডাইনিং’ বা পোশাকহীন ভোজনের একটি নতুন ব্যবস্থা শুরু হয়েছে।

রোস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি হলো, কৃত্রিম পোশাকের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন এবং স্বাচ্ছন্দ্য বোধ করাই এই আয়োজনের মূল দর্শন। তারা জানিয়েছে, এর সঙ্গে যৌনতা বা অশ্লীলতার কোনো সম্পর্ক নেই; বরং নগ্নতাকে নান্দনিকতার এক রূপ হিসেবে উদযাপনের সুযোগ করে দেওয়াই তাদের উদ্দেশ্য।

এটি জানা গেছে যে, প্রতি মাসের প্রথম সোমবারে এই বিশেষ ডিনারের ব্যবস্থা করা হয়ে থাকে। যেখানে প্রতি সন্ধ্যায় ১৫ থেকে ২০ জন অতিথি অংশ নেন। অতিথিদের স্বাগত জানাতে দরজায় একজন উন্মুক্ত শরীরের কর্মী দাঁড়িয়ে থাকেন, যাতে আগন্তুকরা কোনো সংকোচ বোধ না করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এরপর অতিথিদের হাতে তোয়ালে তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেদের সুবিধামতো পোশাক খুলতে পারেন। চাইলে অর্ধনগ্ন থাকারও সুযোগ রয়েছে। তবে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি মাথায় রেখে রোস্তোরাঁর অন্যান্য কর্মীরা পোশাক পরিহিতা অবস্থায় খাবার পরিবেশন করেন। বাইরের কৌতুহলী চোখ থেকে আড়াল করতে রোস্তোরাঁর দরজা এবং জানালা সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

ফাইভ-কোর্স মিল এবং শ্যাম্পেন টোস্ট সংবলিত এই বিলাসবহুল অভিজ্ঞতার জন্য প্রতি অতিথিকে বড় অঙ্কের টাকা গুণতে হয়। পুরুষদের জন্য খরচ আনুমানিক ২৩,৮৪২ টাকা নির্ধারিত করা হয়েছে এবং মহিলাদের জন্য ১৪,৩০০ টাকা। তবে যুগলদের জন্য এই খরচের পরিমাণ ২৮,৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২১ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে পৌঁছায়। এরপর প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। এসময় প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পরে প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। জানানো হয়, পরবর্তীতে তার মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে।

এর আগে, সকাল সোয়া ৯টায় হেলিকপ্টারে তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।’

প্রধানমন্ত্রীর কর্মসূচি হলো:

রোববার সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত, বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রা বিরতি, বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী ঢাকা থেকে মহেশখালী যান হেলিকপ্টারে এবং ফটিকছড়ি থেকে সড়ক পথে চট্টগ্রামে যাবেন। সব কর্মসূচি শেষ করে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করেছে ইসি। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এই সময়সূচি চূড়ান্ত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি, ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হা ম লার অভি যোগ আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি, ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হা ম লার অভি যোগ আমিরাতের

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : সংযুক্ত আরব আমিরাত শনিবার অভিযোগ করেছে, হরমুজ প্রণালীতে তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির একটি ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে।

এদিকে, গুরুত্বপূর্ণ এই নৌপথ পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে, এমন ইঙ্গিত দিয়েছেন দুই দেশ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরান কার্যত হরমুজ প্রণালীর ওপর অবরোধ আরোপ করেছে এবং এই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে চলাচলের জন্য ফি বা টোল আদায় করতে চায়। ইরান অভিযোগ করেছে যে, তারা নৌপথ এড়িয়ে চলার চেষ্টা করছেÑএমন অভিযোগে দেশটি বেশ কয়েকটি জাহাজে বারবার হামলাও চালিয়েছে।

হরমুজ প্রণালীতে ইরানের কোনো ধরনের জাহাজ চলাচল ফি আরোপের তীব্র বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে, জুনে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে হওয়া একটি চুক্তিতে বলা হয়েছে যে, হরমুজ প্রণালীর ‘ভবিষ্যৎ পরিচালনা ব্যবস্থা’ নিয়ে উপকূলীয় দেশ ওমানের সঙ্গে আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর সুযোগ তেহরানকে দেওয়া হয়েছে।

যুদ্ধ শুরুর আগে যে প্রণালীটি দিয়ে অবাধে জাহাজ চলাচল করত, সেখানে একের পর এক হামলার কারণে এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে জুনের সমঝোতার শর্তে ফিরে আসার জন্য আহ্বান জানিয়ে আসছেন।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় এডিএনওসি (আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি)-এর একটি ট্যাংকারকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে চালানো ইরানের হামলা’ নিন্দা জানানো হয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, হামলায় কেউ হতাহত হয়নি।

পরে শনিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালীতে ওমানের উপকূলের কাছে একটি জাহাজে কোনো একটি বস্তু আঘাত হানলে আগুন ধরে যায়। পরে আগুন নেভানো হয় এবং এতে কেউ হতাহত হয়নি। তবে, ইউকেএমটিও যে জাহাজটির কথা বলেছে, সেটি একই জাহাজ কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার এডিএনওসি এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে তাদের ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহেই তিনটি জাহাজে হামলা হয়েছে বলেও জানানো হয়েছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ‘বারবার হামলার’ নিন্দা জানালেও এ ঘটনায় ইরানের নাম উল্লেখ করেনি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে,  ‘হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের ব্যবস্থা নিয়ে চলমান আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে এগিয়ে চলছে।’ একই সঙ্গে আলোচনার অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের আগের চুক্তিটিÑযেটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার ভিত্তি হিসেবে কাজ করার কথা ছিলÑতাতে বলা হয়েছিল, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমান উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করবে এবং তা  ‘প্রযোজ্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ হতে হবে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের নৌপথে সাধারণত চলাচলের জন্য ফি বা টোল আরোপের সুযোগ নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার, যাহা ১০ আগস্ট, প্রকাশ করা হবে শিক্ষামন্ত্রী, যিনি ড. আ ন ম এহছানুল হক মিলন।

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


সোমবার, যাহা ১০ আগস্ট, প্রকাশ করা হবে শিক্ষামন্ত্রী, যিনি ড. আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার, যাহা ১০ আগস্ট, প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী, যিনি ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, অনুষ্ঠান শেষে দুপুর থেকে পরীক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট, তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের মাধ্যমে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফল উদ্বোধন অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফল সংক্রান্ত যাবতীয় নথি হস্তান্তর করবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। নির্ধারিত ওয়েবসাইট ও মুঠোফোনের বার্তা ছাড়াও পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফল সংগ্রহ করতে সক্ষম হবেন।

অনলাইনে ও প্রতিষ্ঠানের মাধ্যমে ফল পাওয়ার উপায় জানানো হয়েছে।

পরীক্ষার্থীরা ফল জানতে শিক্ষা বোর্ডগুলোর সাধারণ দুটি সমন্বিত ওয়েবসাইট–eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd–এ প্রবেশ করে নিজেদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল ডাউনলোডের জন্য বোর্ডের সংশ্লিষ্ট ‘Result’ কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) ব্যবহার করতে বলা হয়েছে।

যেভাবে দেখা যাবে মোবাইলের এসএমএসের মাধ্যমে।

যে কোনো মুঠোফোন থেকে এসএমএস পাঠিয়ে দ্রুত ফল জানা যাবে। এসএমএস পাঠানোর নিয়ম হলো:

সাধারণ বোর্ডের জন্য: মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর (যেমন: SSC DHA 123456 2026) এবং পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা বোর্ডের (দাখিল) জন্য: লিখতে হবে SSC <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর (যেমন: SSC MAD 123456 2026) এবং পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে।

কারিগরি বোর্ডের জন্য: লিখতে হবে SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর (যেমন: SSC TEC 123456 2026) এবং পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে।

প্রতিটি ফিরতি এসএমএসের জন্য চার্জ ১ টাকা ৩৯ পয়সা প্রযোজ্য হবে (সব ধরনের কর অন্তর্ভুক্ত)।

পরীক্ষার্থীর পরিসংখ্যান ও পুনর্নিরীক্ষণের আবেদন সম্পর্কে জানানো হয়েছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী রয়েছে।

এদিকে প্রকাশিত ফলাফলে যদি কোনো পরীক্ষার্থী সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট হন তবে তিনি ফল পুনর্নিরীক্ষণের (খাতা পুনর্মূল্যায়ন) জন্য আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম শুরু হবে ১১ আগস্ট থেকে এবং চলবে ১৭ আগস্ট পর্যন্ত। কেবল অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পুনর্নিরীক্ষণের এই আবেদন জমা দেয়া যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%