ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গ্যাস অনুসন্ধানে নোয়াখালীতে নতুন কূপ খনন কার্যক্রম শুরু


গ্যাস অনুসন্ধানে নোয়াখালীতে নতুন কূপ খনন কার্যক্রম শুরু

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে সন্ধান পাওয়া নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু হয়েছে।

খনন কাজ ৪৫ দিন ধরে চলবে এবং ১৫ দিন ডিএসটি টেস্টের পর গ্যাস কূপে মজুদ গ্যাসের পরিমাণ জানা যাবে। তবে কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই নতুন কূপটির খনন কাজের সূচনা করে। এরপর বুধবার (২৯ জুলাই) সকাল থেকে খননের কাজ পুরোদমে চলছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’ এবং জানা গেছে, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এছাড়া এর ১ হাজার ৩৬১ মিটার ও ১ হাজার ৪৫০ মিটার মাটির নিচে ২টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা যাচ্ছে। এটি ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে খননের কাজ চলছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান গণমাধ্যমকে জানান, ৪৫ দিনের মধ্যে খনন কাজ ও ১৫ দিনের ডিএসটি টেস্ট শেষে এখানে মজুদ গ্যাসের পরিমাণ জানা যাবে। মঙ্গলবার খনন কাজ শুরু হয়েছে এবং এটি একনাগাড়ে চলবে। ১ হাজার ৫৫০ মিটার খননের জন্য প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাপেক্স বলছে, নোয়াখালীর এ অঞ্চল তথা বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম কূপের সন্ধান মেলে। ১৯৭৮ সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে সেগুলো ড্রিলিং করা হয়। তবে পরবর্তীতে ওই দুটি কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি। ২০১৩ সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশনে যায় এবং ২০১৮ সালে একই কূপে ওয়ার্কওভার করে এখন প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এছাড়াও ‘সুন্দলপুর-১’, ‘সুন্দলপুর-২’, ‘সুন্দলপুর-৩’ নামে নোয়াখালীতে তিনটি গ্যাস কূপ খনন করেছিল বাপেক্স। যার মধ্যে সুন্দলপুর-১ ও সুন্দলপুর-৩ এর উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে। সুন্দলপুর-২ থেকে এখনো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে। তবে সুন্দলপুর-৩ এর ওয়ার্কওভার শেষে আবারও সেটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোশাররফ হোছাইন দায়িত্ব নিলেন সিআইডির প্রধান হিসেবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


মোশাররফ হোছাইন দায়িত্ব নিলেন সিআইডির প্রধান হিসেবে

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশার্রফ হোছাইন।

বুধবার (জুলাই) ঢাকা শহরের সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিআইডি মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব।

এ সময় সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত হয়ে নবনিযুক্ত সিআইডির প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে, গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দ্বারা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআইয়ে কর্মরত অবস্থায় তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি পুলিশ একাডেমি, সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র‍্যাব, পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কে ফরেনসিক, তদন্ত এবং আধুনিক পুলিশিং-সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে পড়লেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে পড়লেন যাত্রীরা

বগুড়ার গাবতলীতে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এ সময় লাফিয়ে পড়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজ ট্রেন স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেনকে মুখোমুখি অবস্থায় দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এ ঘটনায় অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। তবে, চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার না দেওয়ার আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবা খালে ফেলে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


ইয়াবা খালে ফেলে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা

দিনাজপুরে ৩৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার পূর্বে ঘোড়াঘাট উপজেলার খাঁ-পুকুর ব্রিজ এলাকা থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আফান ইসলাম হেলাল (৩৫) এবং আরেকজন সালমান শাহ (২৩)। আফানের স্থায়ী বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে হলেও বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে বসবাস করেন। সালমানের বাড়িও একই উপজেলার দেওগ্রাম গ্রামে অবস্থিত।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল এলাকায় অভিযান চালাচ্ছিল। এ সময় খাঁ-পুকুর ব্রিজে থাকা দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি করা হয়। এই সময়ে তারা নিজেদের কাছে থাকা ইয়াবার প্যাকেট পাশের খালের পানিতে ছুড়ে ফেলে।

বিষয়টি বুঝতে পেরে এসআই ওয়াজিদ সঙ্গে সঙ্গে খালে ঝাঁপ দেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তিনি পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা উদ্ধার করেন। পরে আটক দুই ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবাকে নিজেদের বলে স্বীকার করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একইসাথে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিত্যক্ত গুদামে পাওয়া গেল ৫০ লাখ টাকার বিদেশি মদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


পরিত্যক্ত গুদামে পাওয়া গেল ৫০ লাখ টাকার বিদেশি মদ

সিলেট নগরীর বালুচর এলাকার একটি পরিত্যক্ত গুদামঘরে অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে।

এই বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব এসব মদ উদ্ধার করে।

জানা গেছে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে র‍্যাব।

এছাড়া ঘটনাটির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করতে দুজন অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মদের সঠিক পরিমাণ ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এছাড়াও চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%