ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী


অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : অলিম্পিক পদক অর্জনের লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার ‘শূন্য’ থেকে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও যাত্রা শুরু করেছে, এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সরকারি রাজস্বের কোনো টাকা খরচ না করে, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত উপায়ে বিশ্বকাপ সম্প্রচার সম্পন্ন করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদপত্র ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দু’দিন আগেই জানতে চেয়েছেন আমরা কবে অলিম্পিকে পদক পাব? আমরা অলিম্পিকের জন্য একেবারে ‘শূন্য’ থেকে কাজ শুরু করেছি। রাতারাতি হয়তো পরিবর্তন সম্ভব নয়, তবে আগামী ৫ বছর বা তার বেশি সময়ের একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, যাতে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’

তিনি জানান, তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিভাবান খেলোয়াড় তৈরির মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। ১০ থেকে ১৪ বছরের কিশোর কিশোরীদের মধ্যে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের সরকারি খরচে বিকেএসপিতে রেখে পড়াশোনা ও ক্রীড়া প্রশিক্ষণের যাবতীয় দায়িত্ব নেওয়া হবে। এ ক্ষেত্রে একটি টুর্নামেন্ট সামনে রেখে সাময়িক প্রস্তুতি না নিয়ে, নির্বাচিত ৮টি ইভেন্টে খেলোয়াড়দের জন্য বছরব্যাপী প্রশিক্ষণ ব্যবস্থা রাখা হবে।

ক্রীড়াবিদদের জীবনমান ও পেশাদারিত্বের প্রসঙ্গে সাবেক এই জাতীয় তারকা বলেন, খেলোয়াড়দের সামাজিক ও আর্থিক সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইতোমধ্যে প্রায় ৩০০ জন খেলোয়াড়কে নিয়মিত ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদ, কোচ, ট্রেনার ও রেফারিকে এই ভাতার আওতায় আনা হবে। এর মাধ্যমে অভিভাবক ও তরুণদের কাছে খেলাধুলাকে একটি নিশ্চিত ও সম্মানজনক পেশা হিসেবে তুলে ধরা সম্ভব হবে।

তরুণ প্রজন্মকে মোবাইল ডিভাইস ও মাদকের আসক্তি থেকে দূরে রাখার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, খেলাধুলার সুযোগ বাড়াতে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটিতে কমপক্ষে ৮ বিঘা জমিতে একটি করে খেলার মাঠ তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া মাঠ উদ্ধার ও সংস্কারের কাজ জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আসন্ন সেপ্টেম্বরে এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নেবে। আগামী দিনে সঠিক পরিচর্যা পেলে বিশ্ব ফুটবলেন বাংলাদেশের এক দিন জায়গা করে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোসল করতে গিয়ে ফিরে আসা হলো না স্বামী-স্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


গোসল করতে গিয়ে ফিরে আসা হলো না স্বামী-স্ত্রীর

নওগাঁয়ে খালে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটেছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২) এবং তার স্ত্রী বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮)।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নুর ইসলাম ও সুমাইয়া এক সাথে কার্তিকাহার গ্রামের পাশের একটি খালে গোসল করতে যান। প্রথমে নুর ইসলাম খালে পানিতে ঝাঁপ দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে নুর ইসলাম ফিরে না আসায় তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। স্বামীর জীবন রক্ষার জন্য এক পর্যায়ে সুমাইয়াও পানিতে ঝাঁপ দেন। এরপর পানির প্রবল স্রোতে দুজনেই তলিয়ে যান।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত বিষয়টি বুঝতে পেরে খালে নেমে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর তারা দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। নিহতদের পরিবারকে অবহিত করা হয়েছে। জানানো মতে, স্বজনরা সেখানে পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের হাতে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে রাত্রিযাপন ও অবস্থানের সুবিধার্থে হজ ক্যাম্পে পৃথকভাবে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর আশকোনাস্থ ‘হজ্জ ক্যাম্প’ পরিদর্শন করেন। এই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে গমনেচ্ছু কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে যে কোনো সংকটকালীন মুহূর্তে কিংবা আকস্মিক ফ্লাইট বাতিল হলে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে হজ্জ ক্যাম্পে আরও একশ শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড থাকবে। এই উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।

বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বাড়াতে সম্পূর্ণ বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ অথবা বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন মুহূর্তে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়েন, হজ্জ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দ্রীয় মাঠ ব্যবহারে নতুন নির্দেশনা ডিআইইউর, বহিরাগতদের খেলায় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


কেন্দ্রীয় মাঠ ব্যবহারে নতুন নির্দেশনা ডিআইইউর, বহিরাগতদের খেলায় নিষেধাজ্ঞা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সেন্টার। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোন শিক্ষার্থী এই নির্দেশনা অমান্য করে কোনো বহিরাগতকে মাঠে খেলার সুযোগ প্রদান করে, তাহলে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৫ জুলাই) রাতে ডিআইইউ স্পোর্টস সেন্টারের গ্রুপে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন স্পোর্টস সেন্টারের পরিচালক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. তাহজীব উল ইসলাম।

এ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, "সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন বন্ধু বা পরিচিতজনকে কেন্দ্রীয় খেলার মাঠে এনে খেলাধুলার সুযোগ দিচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।" তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ শুধুমাত্র ডিআইইউর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত, সুতরাং বহিরাগতদের সেখানে খেলা সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি আরও জানান, "ভবিষ্যতে যদি কোনো শিক্ষার্থী তার পরিচিত, বন্ধু, বড় ভাই, ছোট ভাই অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন কাউকে মাঠে খেলার সুযোগ দেন এবং এর প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।"

শিক্ষার্থীদের জন্য তিনি এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, "যদি কেউ এ ধরনের ঘটনার প্রমাণ পেয়ে থাকে, তাহলে তা স্পোর্টস সেন্টারের পরিচালক বা উপপরিচালকের কাছে জানাতে পারবেন।" ভবিষ্যতে এই বিষয়টিকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকল শিক্ষার্থীর সহযোগিতাও কামনা করেছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে বাড়ছে শঙ্কা, বন্দরে জারি ৩ নম্বর সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে বাড়ছে শঙ্কা, বন্দরে জারি ৩ নম্বর সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপেপরিণত হয়েছে। এ অবস্থায় সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। একইসাথে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত আবহওয়া সম্পর্কিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় (২০.৭° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩° পূর্ব দ্রাঘিমাংশ) মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এটি অবস্থান করছিল। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরো ঘণীভূত হতে পারে।

এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া চলে আসতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উত্তর বঙ্গোপসাগরে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%