১০:৪৭ পি.এম
ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ : সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য আবেদনের সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
দেশের কিছু স্থানে প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়ে ওঠেনি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ (শনিবার) সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত একটি পত্রে এ জরুরি নির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
নির্দেশনার আলোকে, নতুন ও পূর্বে জমা দেওয়া সকল আবেদন যাচাই-বাছাই, মূল্যায়ন এবং পরীক্ষা শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেখানে তা অব্যাহত রাখা যেতে পারে।
স্থানীয় কমিটির চাহিদা অনুযায়ী পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন ও পুরোনো সকল আবেদনকারীর জন্য একসঙ্গে পরীক্ষা নেওয়ারও অনুমতি রয়েছে।
এছাড়াও ২৫ এবং ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষার প্রসঙ্গে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত বা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্থানীয় কমিটিকে দেওয়া হয়েছে।
যদি পরীক্ষা চলতে থাকে, তাহলে নতুন আবেদনকারীদের জন্য পুনরায় পৃথক পরীক্ষার আয়োজন করতে হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
নির্দেশনায় পরিস্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, নিয়োগ প্রক্রিয়ায় কোন ধরনের লিখিত পরীক্ষা গ্রহণ করা যাবে না। নির্ধারিত মানবসম্পদ অনুযায়ী প্রার্থীদের ব্যবহারিক, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএ ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে ফলাফল প্রস্তুত করতে হবে।
চূড়ান্ত তালিকা প্রকাশের পরে প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে।
সমাজসেবা অধিদপ্তর ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য-সচিব এবং সকলকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন