ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দিনের বেলায় শিক্ষকের বাড়িতে চু-রি, চাঞ্চল্য


দিনের বেলায় শিক্ষকের বাড়িতে চু-রি, চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ায় দিনের বেলায় এক শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল প্রধান ফটকের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মোট প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এই চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টার পর থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো সময়ে, আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া এলাকায়, যা ফায়ার সার্ভিস অফিসের পেছনে অবস্থিত। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী শিক্ষকের নাম খন্দকার শামসুন্নাহার রোমানা। তিনি নাসরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ বিষয়ে খন্দকার শামসুন্নাহার রোমানা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টার কিছু আগে বাসায় তালা দিয়ে তিনি স্কুলে যান। তিনি বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে এসে প্রধান ফটকের তালা ভাঙা দেখতে পান। ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান বিছানার ওপর কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, স্টিলের আলমারির লক খোলা, একটি ড্রয়ারের তালা ভাঙা এবং দরজার হাতল বাঁকা। ঘরের মেঝেতে একটি বটি এবং ৩ থেকে ৪ হাত লম্বা একটি মোটা লোহার রড পড়ে ছিল।

তিনি আরও জানান, চোরেরা স্টিলের আলমারি ভেঙে ১ লাখ ৭৫ হাজার টাকা নগদ এবং প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। সব মিলিয়ে তিনি প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে এ ঘটনার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি আখাউড়ায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে, তবে কার্যকর প্রতিরোধ না হওয়ায় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানিয়েছেন যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। সাম্প্রতিক চুরির ঘটনাগুলোতেও পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, ন্যাটো সম্মেলন ঘিরে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, ন্যাটো সম্মেলন ঘিরে উত্তেজনা

গতরাতে ইউক্রেনে রাশিয়া হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ন্যাটো সম্মেলনের সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়ার পরিকল্পনা রয়েছে।

এএফপির সাংবাদিকরা জানাচ্ছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠার আগেই একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই আরও চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে একটি এলাকায় গুদামগুলোতে আগুন ধরে যায় এবং অন্য একটি এলাকায় একটি ‘অনাবাসিক ভবনে’ অগ্নিকাণ্ড ঘটে।

দেশটির জরুরি সেবা বিভাগ জানায়, হামলায় কিয়েভে দুইজন আহত হয়েছেন।

এদিকে, মাইকোলাইভ অঞ্চলে রুশ বাহিনীর বোমা হামলায় এক মা ও তার মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভিতালি কিম।

স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন ও বোমা হামলায় চারজন আহত হয়েছেন।

জাপোরিঝঝিয়া অঞ্চলের সামরিক প্রধান বলছেন, ‘রুশ হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।’

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের মেয়র জানিয়েছেন, ‘রাশিয়ার হামলায় দুইজন আহত হয়েছেন।’

অন্যদিকে, রাশিয়ার সারাতভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় এখানকার এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার ইউক্রেনজুড়ে রুশ হামলায় ৩০ জন নিহত হওয়ার পরে নতুন এই হামলা চালানো হয়েছে। হামলায় কিয়েভে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে থাকে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন।

জেলেনস্কি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য মিত্র দেশগুলোর কাছ থেকে আরও সহায়তার আহ্বান জানিয়েছেন। কারণ ইউক্রেন রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় প্রতিরোধক ব্যবস্থার ঘাটতিতে ভুগছে।

ইউক্রেন রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা মোকাবিলায় সক্ষম হলেও, কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার নতুন কৌশল—একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ—প্রতিরোধ করতে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমেই চাপের মধ্যে পড়ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্কিত রেফারিংয়ের প্রতিবাদে ‘এক্স’ সংকেত, আলোচনায় মিশরের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


বিতর্কিত রেফারিংয়ের প্রতিবাদে ‘এক্স’ সংকেত, আলোচনায় মিশরের কোচ

রেফারিং বিতর্কের কারণে উত্তাল একটি ম্যাচে জয়লাভ করেছে আর্জেন্টিনা। তবে, ম্যাচের ফলাফল অপেক্ষা বেশী গুরুত্বের সাথে আলোচনায় এসেছে মিশর শিবিরের ক্ষোভ, বিতর্কিত রেফারিং এবং মিশরের কোচ হোসাম হাসানের একটি ব্যতিক্রমী ‘এক্স’ সংকেত।

ম্যাচ চলাকালীন সময়ে মিশরের একটি গোল বাতিল করা হয়, তাদের পেনাল্টির আবেদনও নাকচ করা হয় এবং রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষুব্ধ ছিলো দলটি। ম্যাচ শেষে মিশরের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে ‘ম্যাচ পাতানো’ হয়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে, ডাগআউট থেকে মিশরের কোচ হোসাম হাসান দুই হাত বুকের সামনে ক্রস করে ‘এক্স’ আকৃতির সংকেত দেন। পরে তিনি মাথার উপরে হাত তুলে একই সংকেত রেফারিদের উদ্দেশ্যে প্রদর্শন করেন। এর কিছু সময়ের মধ্যে ম্যাচের রেফারি তাকে হলুদ কার্ড দেখান।

ফিফার বর্ণবাদবিরোধী নতুন প্রটোকল অনুযায়ী, খেলোয়াড়, কোচ অথবা ম্যাচ কর্মকর্তাদের মাঠে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে অভিযোগ জানাতে দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির সংকেত ব্যবহারের অনুমতি রয়েছে। সেই সংকেত প্রদর্শনের পর রেফারি পরিস্থিতি মূল্যায়ন করে ম্যাচ সাময়িকভাবে বন্ধ করতে পারেন। যদি বর্ণবাদী আচরণ অব্যাহত থাকে, তখন রেফারির কাছে ম্যাচ স্থগিত বা চরম পরিস্থিতিতে পরিত্যক্ত ঘোষণা করার ক্ষমতা রয়েছে।

তবে, ফিফার নির্দেশিকার মধ্যে এই সংকেত প্রদর্শনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি হলুদ কার্ড পাবেন এমন কোনো বিধান উল্লেখ নেই। ফলে, হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো এবং কেন তাকে হলুদ কার্ড দেখানো হলো, তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

এদিকে, হোসাম হাসান ঠিক কোন ঘটনার প্রতিবাদে ‘এক্স’ সংকেত ব্যবহার করেছিলেন এবং কেন রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়েছেন—এ বিষয়ে এখনো পর্যন্ত ফিফা বা ম্যাচ কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করেনি।

ফলে, রেফারিং বিতর্কের সাথে সাথে হোসাম হাসানের প্রদর্শিত ‘এক্স’ সংকেত এবং তাকে দেখানো হলুদ কার্ড নিয়েও ফুটবল অঙ্গনে আলোচনা এবং রহস্য আরও ঘনীভূত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪

ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে এবং চোখ-মুখ বেঁধে আড়াই লাখ টাকার বেশি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান ও তার ছোট ভাই সিয়াম খন্দকারকে অপহরণ করে। অপহরণের সময় ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফাহাদ ও সিয়ামকে গাড়িতে তোলেন। পরে তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে বাধা হয় এবং মারধর করা হয়। অপহরণকারীরা ভুক্তভোগীদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ ৬২ হাজার ২১০ টাকা ও তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা লুটের পর ডাকাতরা রাতে তাদের চোখ-মুখ বাঁধা অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এর পর ভুক্তভোগী ফাহাদ ধামরাই থানায় মামলা করেন। পরে ওই থানার ওসি নাজমুল হুদা খানের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ওসি নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিবি সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বে হাবিব ও মামুন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বে হাবিব ও মামুন

দীর্ঘ ৫ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন চারুকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হাবিবুর রহমান হাবিব এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মারুফ হাসান (মামুন সরকার)।

বুধবার (৮ জুলাই) দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৮ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদল আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে।

এই ৬৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন খাইরুল বাশার। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল হোসাইন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ, মাহমুদুল হাসান, তোফায়েল আহমেদ, মাশরুর আহমেদ ইনান, আফজাল হোসাইন, হাসিব আল রাজ, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদ, মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান সিদ্দিকী, এ. এস. এম সানোয়ার রাব্বী প্রমিজ, তোফায়েল পুনম, মুনতাসির মিরাজ, শাহাজালাল আহমেদ জনি এবং লিটন।

এছাড়াও ৪৭ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%