ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

২টি ট্রাক ডাকাতি হয়েছে ঝুটবোঝাই


২টি ট্রাক ডাকাতি হয়েছে ঝুটবোঝাই

পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে চালক এবং হেলপারকে জিম্মি করে ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাক দুটি ঝুটসহ উদ্ধার করেছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে বাবু মন্ডলের ওজন স্কেলে ডাকাতির এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের করা হয়। পরে পাকশীর দিয়াড় বাঘইলে একটি ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন মাপা হচ্ছিল। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন বন্দুকের মুখে ট্রাকচালক, হেলপার ও স্কেলের কর্মচারীদের জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনিয়ে নেয়।

এ ঘটনার প্রেক্ষিতে জিয়াউল হাসান বিপ্লব নামে একজন বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানিয়েছেন, এটি একটা পরিকল্পিত ডাকাতি। এতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল অংশ নিয়েছে। খবর পেয়ে রাতভর অভিযান চালিয়ে ঝুট বোঝাই দুটি ট্রাক ও চালকদের উদ্ধার করা হয়েছে। অভিযানের আগেই ডাকাতদল সদস্যরা একটি প্রাইভেট কারে পালিয়ে যায়। তবে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭৫ জনের হাসপাতালে চিকিৎসা গত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭৫ জনের হাসপাতালে চিকিৎসা গত

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭৫ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশালে বিভাগে ৬৮ জন এবং সিলেট বিভাগের একজন রয়েছেন।

চলতি বছরের ২২ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৫৭০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ২০২৬ সালে ডেঙ্গুতে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত মোট ১০ হাজার ৪৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে মোট ৫৭৫ জনের।


 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওড়না পেঁচিয়ে মাকে হত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


ওড়না পেঁচিয়ে মাকে হত্যার চেষ্টা

চাঁদপুরে ভরণ-পোষণের টাকার দাবি কেন্দ্র করে মাকে হত্যাচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকালে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানানো হয়েছে, বাদী রেহেনা বেগম স্বামীর মৃত্যু পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করে আসছেন। তিনি অভিযোগ করেছেন, বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করা সত্ত্বেও, ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভরণ-পোষণের দায়িত্ব নেওয়ার ব্যাপারে যাবতীয় এড়িয়ে চলছেন। এই বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ১৫ জুলাই সকালে সাড়ে ৯টার দিকে রেহেনা বেগম তার ছেলে সাইফুল ইসলামের কাছে ভরণ-পোষণের টাকা চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সাইফুল ইসলাম মারধর করতে শুরু করেন এবং মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার অভিযোগও করা হয়েছে।

রেহেনা বেগমের চিৎকার শুনে স্বজনেরা তাঁকে উদ্ধার করেন এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের সংকট নেই, গুজবে কান দেবেন না: বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


তেলের সংকট নেই, গুজবে কান দেবেন না: বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই।

বুধবার (২২ জুলাই) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জ্বালানি তেল ক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করে জানানো হচ্ছে, দেশের সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে এবং তেলের ক্ষেত্রে কোনো সংকট নেই।

আপনাদের চাহিদা অনুযায়ী প্রত্যেকটি পেট্রোল পাম্প থেকেই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এই অবস্থায় অনুগ্রহ করে কোনো গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে যাদের প্রয়োজন সেটুকুই গ্রহণ করুন। পাশাপাশি, অপ্রয়োজনীয়ভাবে তেল কিনে দেশে কোনও বিরূপ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা না করার জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের আন্দোলনে প্রতিক্রিয়া না দেওয়ায় সমালোচনার মুখে ক্যাটরিনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


শিক্ষার্থীদের আন্দোলনে প্রতিক্রিয়া না দেওয়ায় সমালোচনার মুখে ক্যাটরিনা

আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে মুখ না খোলার কারণে অভিনেত্রী ক্যাটরিনা কইফের উপর ক্ষুব্ধ তাঁর অনুরাগীদের এক অংশ।

মঙ্গলবার ক্যাটরিনার একটি জনপ্রিয় ফ্যান পেজের অ্যাডমিন জানিয়েছেন যে, তাঁরা ইনস্টাগ্রামের সেই পেজটি বন্ধ করে দিচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%