ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ অটোরিকশাসহ মোটরসাইকেল পুড়ে ছাই


গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ অটোরিকশাসহ মোটরসাইকেল পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গাড়ি রাখার গ্যারেজসহ ভেতরে থাকা ২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটে শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার রোসাংগিরী ইউনিয়নের ফারুক চেয়ারম্যানের ঘাটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যারেজটির মালিক স্থানীয় বাসিন্দা নূর আহমদ। দুপুরে হঠাৎ করে গ্যারেজটিতে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে তা পুরো টিনশেড কাঠামোয় ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

স্থানীয়রা জানিয়েছেন, ফায়ার সার্ভিস যদি দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারত, তাহলে তা আশপাশের বিভিন্ন দালান ও দোকানে ছড়িয়ে পড়ে আরও বড় ধরনের ভয়াবহ রূপ ধারণ করতে পারত।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার বড়ুয়া বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।"

আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর মধ্যে একটি অটোরিকশার মালিক মোহাম্মদ জয়নাব এবং অন্যটির মালিক মোহাম্মদ মজু ইসলাম। এছাড়া পুড়ে যাওয়া মোটরসাইকেলটির মালিক মোহাম্মদ ইয়াকুব বলে জানা গেছে।

আগুনে যানবাহন ও টিনশেডের পুরো গ্যারেজটি পুড়ে যাওয়ায় মালিকদের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি কমায় সুনামগঞ্জে সুরমা নদীর পানির প্রবাহ স্থিতিশীল অবস্থায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


বৃষ্টি কমায় সুনামগঞ্জে সুরমা নদীর পানির প্রবাহ স্থিতিশীল অবস্থায়

ভারী বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি স্থিতিশীল রয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত জেলার অভ্যন্তরে কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে সুনামগঞ্জ-হবিগঞ্জের সীমানায় কুশিয়ারা নদীর পানি দিরাই উপজেলার মার্কুলি পয়েন্টে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে ৭ দশমিক ২২ মিটারে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনিবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ছাতকে ৮০ মিলিমিটার ও তাহিরপুরে ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট ৬ সেন্টিমিটার হ্রাস পেলেও, ছাতক উপজেলা পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হোসাইন বলেছেন, সুনামগঞ্জ এলাকায় আরও তিন দিন বৃষ্টির পূর্বাভাস আছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। তিন দিন পর বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টি নিয়মিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই-তিন দিন সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় প্রদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হলে সুনামগঞ্জের কিছু কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে এবং নিন্মাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে, কয়েক দিনে টানা বৃষ্টিপাত হওয়ায় খেটে খাওয়া, দিনমজুর ও শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। তবে আজ শনিবার সকাল ১০ টার পর কোথাও কোথাও সুনামগঞ্জের আকাশ কিছু পরিস্কার দেখা যাচ্ছে।

সুনামগঞ্জ পৌর শহরের নবী নগর এলাকার অটোরিকশা চালক বাবুল মিয়া বলেছেন, তিন-চার দিন বৃষ্টি হওয়ায় গ্রাম থেকে শহরে মানুষ কম এসেছে। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ি থেকে বের হয়নি। অন্যান্য সময়ে প্রতিদিন ৫০০/৬০০ টাকা উপার্জন করা সম্ভব হলেও গত কয়েক দিন অনেক কম হয়েছে।

সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকার নদী তীরে বাসিন্দা আব্দুর রহিম বলেছেন, শুক্রবার (১০ জুলাই) রাতে বৃ্ষ্টি কম হওয়ায় সুরমা নদীর পানি সামান্য কমেছে। যতটুকু কমেছে, ভারী বৃষ্টি হলে এর চেয়ে বেশি আবার বাড়তেও পারে। তবে গতকাল থেকে আজকে আবহাওয়া একটু ভাল দেখা যাচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক বলেছেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় এলাকায় আরও দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুরমা নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টি হলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলার ১,৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৪৯২টি নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১,০৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। জেলা-উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। চাল ও শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে ঝোপের ভেতর থেকে উদ্ধার হলো বিদেশি পিস্তল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


সোনারগাঁয়ে ঝোপের ভেতর থেকে উদ্ধার হলো বিদেশি পিস্তল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে, উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় ঝোপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর লে. কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, সোনারগাঁয়ের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনার সময় মাদকের একটি স্পট থেকে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান। এর পর, ওই অঞ্চলে তল্লাশি চালিয়ে ঝোপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার পানিতে ঘরছাড়া, মেয়েকে পাতিলে নিয়ে আশ্রয় খুঁজছেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


বন্যার পানিতে ঘরছাড়া, মেয়েকে পাতিলে নিয়ে আশ্রয় খুঁজছেন বাবা

বসতভিটা, উঠান ও গ্রামের পথ সবই ডুবে গেছে। একটি বড় অ্যালুমিনিয়ামের পাতিল হাতে নিয়ে এক বাবা পানির বুকসমান উচ্চতায় ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন। পানির চলমান স্রোতকে সামলে নিয়েই তিনি চেষ্ট করছেন, তার হাতের পাতিলে বসে আছে ছোট্ট মেয়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তিনি। শুক্রবার (১০ জুলাই) মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের আদমপুর গ্রামে এমন একটি হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা।

বাবা আব্দুর রহিম তার শিশুকন্যা আসমাকে বন্যাকবলিত বাড়ি থেকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে ঘরের বড় অ্যালুমিনিয়ামের পাতিলকে অস্থায়ী ভেলার মতো ব্যবহার করেছেন।

এ বিষয়ে আব্দুর রহিম জানান, “হঠাৎ করে বাড়িতে পানি অনেক বেড়ে যায়। মেয়েটা ছোট, কোলে নিয়ে হাঁটলে পিছলে যাওয়ার ভয় ছিল। তাই ঘরের বড় হাঁড়িটার ভেতরে বসিয়ে মেয়েকে নিরাপদ জায়গায় নিয়ে যাই। বাবা হিসেবে তখন একটাই চিন্তা ছিল, মেয়েটাকে নিরাপদে পৌঁছে দিতে হবে। হাতে যা ছিল, তাই দিয়েই চেষ্টা করেছি।”

এক স্থানীয় যুবক বলেন, “আমরা তখন নিজেদের ঘরবাড়ি বাঁচাতে ব্যস্ত ছিলাম। কিন্তু হঠাৎ দেখি রহিম হাঁড়ির মধ্যে মেয়েকে বসিয়ে পানি পার হচ্ছেন। দৃশ্যটি দেখে সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে। এটা সত্যিই একজন বাবার অসাধারণ উপস্থিত বুদ্ধির পরিচয়।”

ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার কারণে রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ১৭ ইউনিয়নে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদের মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকটে দিন কাটাচ্ছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, চার হাজার ১৭৫ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের জন্য ১৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণ বিতরণও চলছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানালেন, “জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে। দুর্ভোগে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, ত্রাণ বিতরণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহুল আলোচিত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


বহুল আলোচিত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ

গাজীপুরের টঙ্গীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে আদালতের মাধ্যমে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ (২৮) এবং জাহিদ দেওয়ান (২৬)। জাহিদ দেওয়ান টঙ্গীর এরশাদনগর ৩ নম্বর ব্লকের বাসিন্দা। অপর আসামি কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ গাজীপুরা কাজীবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসপট্টি এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশার গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে ছিনতাই করে কামাল, জাহিদ, সোহাগসহ একটি সংঘবদ্ধ চক্র। ঘটনা ঘটে যাওয়ার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

এরপর টঙ্গী পূর্ব থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই চিহ্নিত আসামি চাপাতি কামাল ও তার সহযোগী জাহিদ দেওয়ানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%