০২:৩৮ পি.এম
রাজধানীর গুলশান লেকের আবর্জনা পরিষ্কার করা হচ্ছে খাল বাঁচাও কর্মসূচির আওতায়।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গুলশান সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ফুটস্টেপ বাংলাদেশ এর এই পরিচ্ছন্ন কর্মসূচি। এই পরিচ্ছন্নতাকর্মসূচিতে ফুটস্টেপের ৫ শতাধিক পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
গুলশান লেক এখন একটি ময়লা-আবর্জনার ভাগাড় হয়ে গেছে। পুরো লেকটি নোংরা এবং দূষিত পানিতে ভরে গেছে। এই এলাকার বাসিন্দারা, অফিসগামীদের জীবনও এই দূষণের কারণে দুর্বিষহ হয়ে উঠেছে। নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশনকে বারবার ধরনা দিয়ে, প্রতিকার পাওয়া যাচ্ছে না।
গুলশানবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে, উৎকট গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য লেক পরিষ্কার করা হোক। ঢাকায় বিভিন্ন নোংরা জলাশয় ও খাল পরিষ্কারের অংশ হিসেবে এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ফুটস্টেপ।
সূত্রের তথ্য অনুযায়ী, বিকেল ৪টায় এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ডিএনসিসি প্রশাসক এবং গুলশান সোসাইটির উর্ধ্বতন ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন