০৬:৪১ পি.এম
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পুলিশ ভারতীয় ব্র্যান্ডের মোটরসাইকেলের ৪৫টি টায়ার জব্দ করেছে। এ সময় টায়ার বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয় এবং এর চালককে আটক করা হয়েছে।
গত বুধবার (২৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার চিরাং ইউনিয়নের নৈহাটি বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় এসব টায়ার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম হলো, সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামারজানি বলরামপুর গ্রামের আকিকুল ইসলাম (৩৫)।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশ জানায়, ওই সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে ভারতীয় এমআরএফ কোম্পানির মোটরসাইকেলের টায়ার নেত্রকোনার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তারা নৈহাটি বাজার এলাকায় গাড়িটির গতিরোধ করে। এর পরে খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থলে এসে টায়ার, সিএনজিচালিত অটোরিকশা এবং চালককে থানায় নিয়ে আসে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, উদ্ধার হওয়া টায়ারের মধ্যে মোটরসাইকেলের ৪২টি এবং সিএনজিচালিত অটোরিকশার ৩টি টায়ার রয়েছে। এছাড়া টায়ার বহনকারী সিএনজিটিও জব্দ করা হয়েছে। প্রতিটি মোটরসাইকেলের টায়ারের বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় আটক চালক জানিয়েছেন, তার কাছে মোট ৮০টি টায়ার ছিল। স্থানীয়রা আটকের সময় ৩৫টি টায়ার নিয়ে গেছে বলে তার দাবি। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনার জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং টায়ার পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন