১০:১৭ এম
আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের উত্তেজনা ছাপিয়ে সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে একটি ভিন্ন প্রসঙ্গ উঠে এলো—বাংলাদেশ। হাজার হাজার কিলোমিটার দূরের এই দেশের সমর্থকদের ভালোবাসার বিষয়টি নিয়ে পুনরায় মুগ্ধতার কথা জানান আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।
আটলান্টার বিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের ভিড় ছিল। ইংল্যান্ড দলের সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শেষ হওয়ায় আর্জেন্টিনার সংবাদ সম্মেলনও প্রায় আধ ঘণ্টা পরে শুরু হয়। ফলে অপেক্ষার সময়টাও ছিল দীর্ঘ।
সংবাদ সম্মেলনের প্রায় আধ ঘণ্টার সমাপ্তিতে শেষ প্রশ্নটি করেন বাংলাদেশের একজন সাংবাদিক। আলোচনার বিষয়টি ছিল ম্যাচ বা কৌশল নয়, বরং বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থন নিয়ে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
স্ক্যালোনি এই প্রশ্নের জবাবে বলেন, 'এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টনাকে সমর্থন করে, তা আমাদের সত্যিই বিস্মিত করে। বাংলাদেশে অনেক মানুষ আর্জেন্টিনার জার্সি পরে। এটি অসাধারণ এবং খুবই সুন্দর একটি বিষয়। আশা করি আগামীকাল আমরা তাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারব।'
বাংলাদেশের ফুটবলপ্রেম নতুন কিছু নয়। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থনে দেশের বিভিন্ন অঞ্চলে উৎসবের আমেজ দেখা যায়। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশী সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময়ও বাংলাদেশের সমর্থকদের নিয়ে প্রশংসা করেছেন স্ক্যালোনি।
এবার যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপেও বাংলাদেশ বারবার উঠে আসছে আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরের আলোচনায়। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেসও বাংলাদেশি সমর্থকদের আবেগ ও ভালোবাসার কথা উল্লেখ করেছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন