ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক


গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন তার গাড়ি থেকে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে, তিনি প্রেসক্লাবে যাওয়ার পথে নিজের বাড়ি থেকে গাড়িতে লোগোটি খুলে ফেলেন।

ইশরাক হোসেন গণমাধ্যমের কাছে বলেন, "দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও উল্লেখ করেন, "বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।"

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ অংশগ্রহণ করেন, যেখানে তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। এ সময় তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রোববার (১৮ অক্টোবর) এটি ব্যাপক আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই ঘটনায় বিএনপিতে অস্বস্তি সৃষ্টি হয় এবং সরকারের জন্য এটি বিব্রতকর হয়ে দাঁড়ায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

রাশমিকা মান্দানা এক বছর ধরে বিজয় দেবেরাকোন্ডাকে বিয়েতে রাজি করানোর জন্য চেষ্টা চালিয়েছেন। তিনি এমনকি একশোরও বেশি বিয়ের প্রসঙ্গ উত্থাপন করেছেন। সম্প্রতি, করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ এর নবম সিজনের একটি পর্বের ট্রেলারে এই তারকা দম্পতি নিজেদের বিয়ের বিষয়ে মজার তথ্য প্রকাশ করেছেন।

ট্রেলারে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, "রাশমিকাকে বিয়ের প্রস্তাব কি তিনিই প্রথম দিয়েছিলেন?" বিজয়ের উত্তরে রাশমিকা মাথা নেড়ে ‘না’ বলেন। এরপর বিজয় তাদের বিয়ের পেছনের কাহিনী তুলে ধরেন।

হাসতে হাসতে বিজয় বলেন, "সেই প্রথম বলেছিল, চলো আমরা বিয়ে করে নিই।" এরপর করণের দিকে তাকিয়ে তিনি যোগ করেন, "ও আমাকে অন্তত ১০০ বার এই একই কথা বলেছে।"

বিজয়ের কথা শুনে করণ সরাসরি রাশমিকাকে প্রশ্ন করেন। সত্যিই কি শতবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি? রাশমিকা জবাবে স্বীকার করেন, "আমি এক বছর ধরে ওর পেছনে লেগেছিলাম।"

রাশমিকার এই স্বীকারোক্তিতে করণ অবাক হন। অন্যদিকে, বিজয়ও বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েননি। বিয়ের সিদ্ধান্ত নিতে সময় নেওয়া মানেই কাউকে অপেক্ষায় রেখে দেওয়া নয়, এই রসিকতার মাধ্যমে তিনি এমনটাই বোঝানোর চেষ্টা করেন।

অনুষ্ঠানে বিয়ের গল্পের পাশাপাশি আরও নানা মজার মুহূর্ত উঠে আসে। দ্রুত প্রশ্নোত্তর পর্বে রাশমিকাকে আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি আল্লু অর্জুনের নাম নেন।

অন্যদিকে, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় বিজয়ের রসায়ন সবচেয়ে ভালো, করণের এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, "কারও সঙ্গেই না।" স্ত্রীর কথায় সায় দিয়ে বিজয় হাসতে হাসতে বলেন, "সংসার জীবনের প্রথম নিয়ম হলো, স্ত্রীর সব কথায় সায় দেওয়া!"

২০১৮ সালে মুক্তি পাওয়া তেলেগু রোমান্টিক সিনেমা ‘গীত গোবিন্দম’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করেন বিজয় ও রাশমিকা। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও তাদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে তারা দীর্ঘদিন প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি।

অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।

বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাচ্ছে বিজয় ও রাশমিকাকে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমা ‘রণবলী’তে অভিনয় করেছেন তারা। গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি বাণিজ্যিকভাবেও ভালো সাড়া পাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী পরিদর্শন করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী পরিদর্শন করেছেন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। তিনি ফাউন্ডেশনের কারুপল্লীতে জামদানি পল্লী ঘুরে দেখেন এবং জামদানি শিল্পীদের হাতে বোনা শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।

মার্কিন রাষ্ট্রদূত সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধি দল নিয়ে পানাম নগরী পরিদর্শন শুরু করেন। পরবর্তীতে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে তিনি জামদানি পল্লী ঘুরে দেখেন।

রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

বেতন ও অন্যান্য সুবিধা: ২৬,০০০ টাকা

বয়সসীমা: ২৩-৩২ বছর

কর্মস্থল: প্রার্থীকে দেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য এখানে ক্লিক লিঙ্কে যেতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতার প্রসার এবং ভবিষ্যৎমুখী সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পাকিস্তানের হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে আরও এগিয়ে নিতে তারা আগ্রহী। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একাধিক সফরও অনুষ্ঠিত হয়েছে।

হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে নোলেজ করিডোর প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে দেশটির উন্নত শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এতে সন্তোষ প্রকাশ করেছেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%