ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কোর অব মিলিটারি পুলিশ ও রিমাউন্ট ভেটেরিনারি কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত


কোর অব মিলিটারি পুলিশ ও রিমাউন্ট ভেটেরিনারি কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : কোর অব মিলিটারি পুলিশ বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ আজ সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস) এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম (আরভিএন্ডএফ) ডিপোতে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়কগণ ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এ সময় তিনি সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এ কোরের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়াও, আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।

পরবর্তীতে, আরভিএন্ডএফ কোরের ৪র্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়কগণ ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি আরভিএন্ডএফ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় এ কোরের অবদানের কথা উল্লেখ করেন।

সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এ কোরের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মতবিনিময় করেন এবং ফার্মসমূহের উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অনুষ্ঠানসমূহে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট, আরভিএন্ডএফসি ও কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট কোরসমূহের অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির যাত্রাবাড়ী ও তুরাগ থানার অভিযানে গ্রেফতার ২১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


ডিএমপির যাত্রাবাড়ী ও তুরাগ থানার অভিযানে গ্রেফতার ২১

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানার এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ২১ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল। গত ২৪ ঘণ্টার মধ্যে এ দুই থানার অপরাধ প্রবণ স্থানগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাত্রাবাড়ী থানার পুলিশ ১৩ জন এবং তুরাগ থানার পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- রিফাত ইসলাম (২১), হৃদয় ইসলাম (২৩), বিপ্লব, মো. সিয়াম (১৯), সাজেদুল ইসলাম (২৭), আফনান শেখ, মো. রিফাত ইসলাম (২১), মো. মোস্তফা (৩৫), মো. আল মামুন হাসান, ওমর আলী মিন্টু ওরফে নওশাদ, মো. সাইফুল উদ্দিন মিয়া, হেনা (৪৫) এবং মো. গোলাপ মিয়া।

তুরাগ থানা এলাকায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- সাকিব (২৫), মো. আসাদুল্লাহ ওরফে শুভ (২৮), ফিরোজ মাহবুব (৩৩), সিরাজুল ইসলাম (২৫), মো. হারুন (৩৮), মো. ইব্রাহীম (২২), মো. সুজন মিয়া (২৮) এবং আইনগত সংঘাতে জড়িত একজন শিশু।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী এবং সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার সহ ১৪ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্য দিবসে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই শোক প্রস্তাব উত্থাপন করেন।

যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার; মো. রুস্তম আলী মোল্লা, সাবেক সংসদ সদস্য; ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য; অ্যাড, হারুন আল রশীদ, সাবেক চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য; মোশারফ হোসেন মিয়া, সাবেক সংসদ সদস্য; সেলিমা আহমাদ, সাবেক সংসদ সদস্য; শরফউদ্দিন খসরু, সাবেক সংসদ সদস্য; নজরুল ইসলাম চৌধুরী, প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য; গোলাম সরোয়ার হিরু, সাবেক সংসদ সদস্য; বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য; মুহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য; মেজর জেনারেল (অব.) মহব্বত জান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী; আবু সাদত মোহাম্মদ আবু সাঈদ, সাবেক সংসদ সদস্য; মাওলানা আব্দুল আজিজ; এবং সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান।

এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার; বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডা. মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

এছাড়াও নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করে। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। দেশের এবং বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করে, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির তিন থানার অভিযানে গ্রেফতার ৬০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


ডিএমপির তিন থানার অভিযানে গ্রেফতার ৬০

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুর, খিলক্ষেত এবং লালবাগ থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৬০ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব থানার অপরাধ প্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানার পুলিশ ৪১ জন, খিলক্ষেত থানার পুলিশ ১১ জন এবং লালবাগ থানার পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানার গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মো. সজল (২২), মো. হানিফ কাজী (৫১), মো. সোহেল আহম্মেদ (২২), মো. আলম (২৪), আবির মিরাজ (২২), মো. জুয়েল (২২), মো. সবুজ হোসেন (৩৫), মো. শান্ত (১৫), মো. আহাদ (৩৫), সোহেল, মো. সোহেল ওরফে সাহেল (৪২), মো. রানা, মো. মান্না (২৫), মো. সোহাগ (২৫), মো. সোহেল (৪০), মো. সোহেল, মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), মো. নাসির (৩৭), সাব্বির (২৫), মো. নওশাদ (৩০), মো. সুজন (৩১), মো. রাকিব (২১), মো. সুমন (২৮), মো. রাসেদ সিকদার (২৪), মো. আসিফ (২৩), মো. মাসুম (২০), মো. আরিফ (১৯), মো. তোলা মিয়া (২৬), মো. রুবেল খান (৩৮), মো. গোলাম রহমান (২৮), মো. শাওন (২০), মো. আব্দুল্লাহ আল তামিম (২৮), মো. সেলিম মোল্লা (৩৫), মো. শাহীন (৪০), মো. বাদশা (২৪), মো. মেহেদী হাসান (২৬), মো. সজল হোসেন (২১), মো. নয়ন (২২), মো. সাগর (২৩), মো. শান্ত (২১) এবং মো. আশরাফুল ইসলাম আশিক (২৮)।

খিলক্ষেত থানার গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মো. শামীম (২৭), মোস্তাফিজুর রহমান বাবু (২৯), মো. হাবিবুর রহমান সম্রাট (২৯), মো. আরিফ (৩২), মো. সাইফুল ইসলাম (৪৬), মো. সোহেল মিয়া (৩০), সঞ্জীব সিকদার (২১), সাহিন শিকদার (২১), মো. রাশেদ (২৯), মো. নাজমুল ইসলাম (২২) এবং রাজিব ব্যাপারী (৩০)।

লালবাগ থানার গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মো. রানা কাউসার, মো. অনির (২৯), মো. জনি, ইয়াছিন আহমেদ শিহাব (১৯), মো. তুহিন (২৬), মো. রুবেল ওরফে হাড্ডি রুবেল (৩৫), মো. স্বপন (২৪) এবং আলমগীর হাওলাদার (২৮)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা উপস্থিত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : চলতি বছরের ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে, অন্যান্য মামলা ও অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিশেষ অভিযান এবং অন্যান্য মামলায় মোট গ্রেফতারকৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

আজ বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩শ’ টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে পিস্তল ১৫৩টি, শুটারগান ৪৮টি, এলজি ৪৫টি, রিভলভার ২৬টি, বন্দুক ১০৮টি, পাইপগান ২৬টি, শটগান ৭টি, রাইফেল ৭টি, এসএমজি ৩টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযান চলাকালে পুলিশ ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোয়িন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসব মাদকদ্রব্যের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%