ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে বিএনপি সবসময়ই আপসহীন: প্রিন্স


ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে বিএনপি সবসময়ই আপসহীন: প্রিন্স

ময়মনসিংহের ধোবাউড়ার গোয়াতলায় ইউনিয়নে ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসা মনির বাবা রাজু মিয়া কর্মসংস্থানের জন্য BNP-এর যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের মাধ্যমে একটি অটোরিকশা পেয়েছেন।

শনিবার দুপুরে ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স রাজু মিয়ার হাতে অটোবাইকের চাবি তুলে দেন।

অটোবাইক পেয়ে রাজু মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, "মেয়েকে হারানোর শোক কোনোদিন কাটবে না। তবে পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।" তিনি একই সঙ্গে নিসা মনির ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে এমরান সালেহ প্রিন্সের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ সময় এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য এবং অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে।"

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান "একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা" উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, "আজকের এই উদ্যোগ যদি নিসা মনির পরিবারের জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, এবং রাজু মিয়া সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, তবে সেটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই রাষ্ট্রদর্শন বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রয়াস।"

এ সময় অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, আব্দুল মোমেন শাহীন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনসার আলী তুলা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজধানীর পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যেখানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক এবং বিপুলসংখ্যক অভিভাবক অংশ নেন।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৩৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে ১৪ জন মেধাবৃত্তি এবং ২৪ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। এই ফলাফল অনুযায়ী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ লালবাগ থানার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সর্বাঙ্গীণ মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে মনোনিবেশ করার আহ্বান করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান শাহজাহান চৌধুরীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


দুর্যোগে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান শাহজাহান চৌধুরীর

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শনিবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

শাহজাহান চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা সহজ হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মঈন উদ্দীন হাসান বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমরা ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর চেষ্টা করছি। সামর্থ্য অনুযায়ী এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. নুরুল হক, ঢাকা মহানগর শিল্পাঞ্চল থানা জামায়াতের আমির কলিম উল্লাহ, সাতকানিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সহ-সভাপতি আবু সৈয়দ, কাঞ্চনা ইউনিয়ন জামায়াত নেতা নজরুল ইসলাম, শাহাদাত হোসাইন ও কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলছাত্রী নির্জনা হত্যা মামলায় মায়ের পর বাবাও গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


স্কুলছাত্রী নির্জনা হত্যা মামলায় মায়ের পর বাবাও গ্রেপ্তার

খুলনা মহানগরীর আলোচিত স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলায় এখন নিহতের মায়ের পর বাবাও গ্রেপ্তার হয়েছেন। নিহতের বাবা ও মামলার প্রধান সন্দেহভাজন আলীম হোসেন আকাশ (৪০), যিনি আলিম নামেও পরিচিত।

শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্যটি জানিয়েছে র‌্যাব-৬-এর মিডিয়া সেল।

গ্রেপ্তার হওয়া আলীম হোসেন আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা। র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। নির্জনা হত্যা মামলার তদন্তে, তিনি প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন। এরপর তাকে খুলনা সদর থানায় পরবর্তী আইনি ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে আরফানা হোসেন নির্জনাকে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পরে তা নিশ্চিত করা হয়।

এই ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত চলাকালে নিহতের বাবা আলীম হোসেন আকাশকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে, মামলায় নিহতের মা সীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নয় মেয়ের হত্যার দায় স্বীকার করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে নারীর মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


ঝালকাঠিতে নারীর মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

ঝালকাঠি শহরে এক ভাড়া বাসা থেকে পুলিশের দ্বারা মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা ঘটে শুক্রবার রাতে শহরের টিএন্ডটি সড়ক এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চুরি বা ডাকাতির সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করায় তাকে হত্যা করা হতে পারে।

পুলিশের সূত্র অনুযায়ী, মলিনা রায় শহরের টিএন্ডটি সড়কের তপন হালদারের বাসার নিচতলায় ভাড়া থাকতেন। শুক্রবার তার পরিবার সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে বেরিয়ে যান। সন্ধ্যায় ফিরে এসে তারা বাসার প্রধান দরজা খোলা এবং ঘরের পুরো আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তারা একটি কক্ষের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পান এবং তৎক্ষণাৎ পুলিশে খবর দেন।

এদিকে, একই সময় ভবনের আরও তিনটি ফ্ল্যাটে চুরি বা ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ঝালকাঠি সদর থানার পুলিশ তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য এটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে বিশ্বাস রয়েছে, দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করেছিল এবং বাধা দেওয়ার ফলে মলিনা রায়কে হত্যা করা হতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনই কোনো নিশ্চিত মন্তব্য করতে পারছে না।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত আছে।'

এদিকে, সদর থানার এসআই আসাদুল আল গালিব জানিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%