ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাতে ইটভাটার থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার


রাতে ইটভাটার থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক সন্তানের জননী (২১) কে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে সৈকত (২৮) এবং মুস্তাকিম (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটায় এই ঘটনা ঘটে। সাঘাটা থানায় মামলা নথিভুক্ত হওয়ার পর পুলিশ ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে সাঘাটায় নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। বোনারপাড়ায় পৌঁছানোর পর তার ভগিনীপতির পরিচিত সৈকতের (২৮) সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। সৈকত তাকে পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানে তোলেন। পরে উল্লাসোনাতলা গ্রামের মুস্তাকিমকে (২০) সঙ্গে নিয়ে তাকে হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

অভিযোগ অনুযায়ী, রাত ১০টার দিকে সেখানে ওই দুই যুবক তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সৈকত ও মুস্তাকিমকে আটক করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তাদের হেফাজতে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নথিভুক্ত করা হয়েছে। আটক দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া ভুক্তভোগী তরুণীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি জানান।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবির ‘চিঠি উৎসবে’ অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


কুবির ‘চিঠি উৎসবে’ অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির ঐতিহ্য ও আবেগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে কুবির এক শিক্ষকের ছেলে অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে এবং বয়স নির্ণয়ে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি লিখেছেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কুমিল্লা পোস্টাল ডিভিশনের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের মূল প্রতিপাদ্য ছিল—‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।

উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজনস্থলে অপ্রতিমের নামে একটি স্টল উৎসর্গ করা হয়। এছাড়া বিভিন্ন স্টল, মেডিকেল বুথ ও পোস্টার প্রদর্শন করা হয়। বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়।

উৎসবে অংশ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, "চিঠি এমন একটি মাধ্যম, যার সাহায্যে মুখে না বলেও মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। আজ চিঠি দিবস। এই বিশেষ দিনে প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবের কাছে মনের না-বলা কথাগুলো চিঠির মাধ্যমে পৌঁছে দেওয়া এক অন্যরকম অনুভূতি। তাই চিঠি দিবসে এসে আমার অন্যরকম ভালো লাগছে। এখানে এসে শব্দের মাধ্যমে মনের কথাগুলো প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।"

আয়োজনের বিষয়ে কুমিল্লা পোস্টাল ডিভিশনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "গত ৯ অক্টোবর বিশ্ব চিঠি দিবস উপলক্ষে আজ ১১ অক্টোবর কুমিল্লা পোস্টাল ডিভিশনের পক্ষ থেকে আমরা চিঠি-লিখন উৎসবের আয়োজন করেছি। আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো বর্তমান ডিজিটাল যোগাযোগের যুগে চিঠি লেখার অভ্যাস ও আবেগঘন যোগাযোগের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেওয়া এবং ডাকসেবার গুরুত্ব ও কার্যক্রম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লি থেকে চেন্নাইগামী উড়োজাহাজে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


দিল্লি থেকে চেন্নাইগামী উড়োজাহাজে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আগুন

দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে উড়োজাহাজটি ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

জানা গেছে, ইন্ডিগোর 6E6115 ফ্লাইটটি দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল। উড়োজাহাজটি যখন আকাশে ছিল, তখনই সেখানে আগুনের সূত্রপাত ঘটে। মাঝ আকাশে আগুন লাগার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, আগুনের শিখা দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেদের ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে উড়োজাহাজের কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর, উড়োজাহাজটি হায়দরাবাদে অবতরণ করলে সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে নামিয়ে আনা হয়। তারা সবাই সম্পূর্ণ সুরক্ষিত ও অক্ষত রয়েছেন বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে ৩ মাসের বিশেষ কর্মসূচির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে ৩ মাসের বিশেষ কর্মসূচির নির্দেশ

ডেঙ্গুর প্রকোপের মোকাবিলা করার জন্য বাংলাদেশ ব্যাংক আগামী তিন মাসের জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়ন এবং প্রতি শনিবার এডিস মশা নিধনের উদ্দেশ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেছে।

ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণ কেন্দ্র এবং এটিএম বুথসহ সকল স্থাপনায় এই কর্মসূচি কার্যকর করতে হবে।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এই বিষয়ে নির্দেশনা জারি করেছে। দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, জমে থাকা পানি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা অপরিহার্য।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোর সব স্থাপনা ও তার আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে এমন পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার এবং প্লাস্টিকের বোতল ধ্বংস করতে হবে। পাশাপাশি ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, পানির ট্যাংক এবং রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

অফিস ভবনের পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক স্থাপনাগুলোতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ ছাড়া ব্যাংকের কর্মস্থল ও আশপাশের এলাকায় নিয়মিত মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাম, শহর ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান—যেমন পৌরসভা ও সিটি করপোরেশন কর্তৃক নেওয়া উদ্যোগেও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে বলা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুটেক্সে উদ্বোধন হলো ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’, প্রধান অতিথি উপাচার্য ড. জুলহাস উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


বুটেক্সে উদ্বোধন হলো ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’, প্রধান অতিথি উপাচার্য ড. জুলহাস উদ্দিন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) স্পোর্টস ক্লাবের উদ্যোগে আন্তবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’ শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন আইটিইটির মহাসচিব এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন, সাংগঠনিক সম্পাদক মো. ময়দুল ইসলাম মঈদ, বায়োস্ফিয়ার কনসার্নের পরিচালক মঞ্জুস সাত্তার মো. রাসেল, আইটিইটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ.এস.এম. আশিক ইস্তিয়াক লিখন এবং আসুটেক্সের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মোহেবুল ইসলাম (টিটু)।

আইটিইটির সাংগঠনিক সম্পাদক মো. ময়দুল ইসলাম মঈদ মন্তব্য করেন, "জয়-পরাজয় খেলারই অংশ। খেলাধুলা মানসিক প্রশান্তি ও প্রফুল্লতার অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে সহশিক্ষামূলক কার্যক্রমেও অংশ নেওয়া উচিত। এর মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়, যা পরবর্তী সময়ে পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী হওয়া সত্ত্বেও নেতৃত্বের অভাবে অনেকেই কর্মক্ষেত্রে পিছিয়ে পড়েন।"

আইটিইটির মহাসচিব এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন বলেন, "খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং নেতৃত্বের গুণাবলি ও দলগত কাজের মানসিকতাও গড়ে তোলে। বিশ্ববিদ্যালয়ের দল যেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারে, সে লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন খেলায় ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখা এবং প্রতিযোগিতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "আমাদের প্রতিটি বিভাগেই দল ও ভালো খেলোয়াড় রয়েছে। কারও কিছু দুর্বলতা থাকতে পারে। তবে ফলাফল যা-ই আসুক, তা মেনে নিতে হবে। এটাই স্পোর্টসম্যানশিপ। হারলাম নাকি জিতলাম, সেটি বড় বিষয় নয়; খেলাটা ভালো হয়েছে কি না, সেটিই মূল বিষয়।"

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিতার ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। পরে গ্রুপ ড্র অনুষ্ঠিত হয়, যেখানে ১০টি বিভাগকে দুটি গ্রুপে ভাগ করা হয়।

গ্রুপ ‘এ’-তে রয়েছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে রয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের অংশগ্রহণে তৈরি ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’-এর প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিনিধিরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%