ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নাসার আট মাসের মহাকাশ অভিযানে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী


নাসার আট মাসের মহাকাশ অভিযানে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে আট মাসের মিশনে মহাকাশে গেছেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন। এই মিশনে, তিনি দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানবদেহে যে শারীরিক পরিবর্তন ঘটে, তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করবেন।

নাসার এই অভিযানের অন্যতম লক্ষ্য হল ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলগ্রহে দীর্ঘমেয়াদি মানব অভিযানকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলা। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে হাড়ের ঘনত্ব, পেশিশক্তি, হৃদ্‌যন্ত্র, রোগপ্রতিরোধ ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা নিয়ে গবেষণা করবেন অনিল মেনন ও তার সহকর্মীরা।

অনিল মেননের বাবা শঙ্করন মেনন ভারতের কেরালার পালাক্কড় জেলার ওট্টাপালামের বাসিন্দা ছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী হন এবং ইউক্রেনীয় নাগরিক এলিজাবেথ স্যাময়লেঙ্কোকে বিয়ে করেন। তাদের সন্তান অনিল মহাদেবন স্যাময়লেঙ্কো মেননের জন্ম যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বহুমুখী প্রতিভার অধিকারী, অনিল মেনন পেশায় একজন চিকিৎসক। পাশাপাশি তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইউএস স্পেস ফোর্সের ফ্লাইট সার্জন এবং দক্ষ পাইলট। পরবর্তীতে, তিনি নাসার মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন।

এই অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার সঙ্গে রয়েছেন একজন রুশ মহাকাশচারী। আট মাসব্যাপী এই মিশনের মাধ্যমে ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা অর্জনের আশা করছে নাসা।

অনিল মেননের এই সাফল্যে গর্বিত কেরালার পালাক্কড় জেলা। এই জেলার সঙ্গে আরও অনেক বিশিষ্ট ব্যক্তির নাম জড়িয়ে আছে। কিংবদন্তি অভিনেতা ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম. জি. রামচন্দ্রন, কূটনীতিক ও রাজনীতিবিদ শশী থারুরের পারিবারিক শিকড়ও এই জেলায়। এছাড়া, প্রখ্যাত কথাকলি শিল্পী রামনকুট্টি নায়ার এবং ভারতের গগনযান কর্মসূচির জন্য নির্বাচিত মহাকাশচারী প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ারও পালাক্কড়ের বাসিন্দা।

অনিল মেননের এই মহাকাশ মিশন শুধু ভারতীয় বংশোদ্ভূতদের জন্যই নয়, বরং বিশ্বজুড়ে মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ এম


মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে: ইরান

 ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকবে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র তাদের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ করে। একই সময় তারা সতর্ক করেছে যে, তেল রপ্তানির জন্য ব্যবহৃত এই অঞ্চলের অন্যান্য পথও লক্ষ্যবস্তু হতে পারে।

ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের ফলে উপসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান আইআরজিসি বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘শত্রুর জানা উচিত, তারা এখন ভারত মহাসাগরীয় রুট দিয়ে বিশ্বে তেল ও গ্যাস রপ্তানির পথ বন্ধ করে দিয়েছে—যার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য তেল ও গ্যাস রপ্তানি পথও বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।’

তবে কোন কোন রপ্তানি পথ ক্ষতিগ্রস্ত হতে পারে সে বিষয়ে আইআরজিসি বিস্তারিত জানায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি সবার জন্য উন্মুক্ত থাকবে, অথবা কারও জন্যই থাকবে না।’

অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘যোদ্ধাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্র তার আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।’

মার্কিন কর্মকর্তারা এর আগে হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ন্ত্রণ করার বিষয়ে ইরানের দাবি নাকচ করেছেন। তারা জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক নৌপথ উন্মুক্ত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যারি কেইন-জুড বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রাখলেই থেমে যাবে তাদের জাদু!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ এম


হ্যারি কেইন-জুড বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রাখলেই থেমে যাবে তাদের জাদু!

সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে হারাতে মাঠের লড়াইয়ের সঙ্গে শুরু হয়েছে ভাগ্যের লড়াই। আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বিশ্বাস রয়েছে যে, হ্যারি কেইন বা জুড বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রাখলেই নাকি থেমে যাবে তাদের জাদু! কুসংস্কার হতে পারে বা বিশ্বাস, বিশ্বকাপ জ্বরে এখন এমনভাবেই মেতে আছে আর্জেন্টাইনরা।

বুয়েনস আইরেসের তরুণ সমর্থক ইনেস মুত্রির বিশ্বাস, বিশ্বকাপজুড়ে বন্ধুরা এভাবেই প্রতিপক্ষের সেরা খেলোয়াড় এবং গোলরক্ষকের স্টিকার বরফ জমিয়ে রাখছেন।

ইনেস মুত্রি বলেন, 'এই বিশ্বকাপ চলাকালীন, আমি আর আমার বন্ধুরা যখন একত্র আসি, তখন আমরা খেলোয়াড়দের 'ফ্রিজ' বা জমিয়ে ফেলি। আমরা তারকা খেলোয়াড় এবং গোলরক্ষককে একই কাগজের টুকরোয় আঁকতে চাই এবং সবসময়ের মতো একই গ্লাসে ধরে ফ্রিজারে জমিয়ে রাখি।'

আরেক সমর্থক হুয়ান পাবলো মনসালভোও বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রেখে বিশ্বাস করে বলেছেন, এতেই থেমে যাবে ইংলিশ মিডফিল্ডারের দুর্দান্ত ফর্ম।

মনসালভো বলেন, 'আমার আরেকটা রীতি হলো, যে দেশের বিপক্ষে আমরা খেলতে নামি, সেই দলের খেলোয়াড়দের বিশেষ করে তারকাদের 'ফ্রিজ' করে রাখা। আজও আমি একটি স্টিকার এনেছি, যেটি আমি ফ্রিজে রাখব। আর সেটি হলো জুড বেলিংহ্যামের। এই বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা খেলোয়াড়, অন্তত অন্যতম সেরা, জুড বেলিংহ্যামই। কয়েক দিন আগে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তিনি জোড়া গোল করে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন। তাই আজ ফ্রিজে যাওয়ার পালা জুড বেলিংহ্যামের।'

কেউ স্টিকার জমাচ্ছেন বরফে, আবার কেউ নিজেদের সৌভাগ্যের রুটিন বদলাচ্ছেন না। হুয়ান ইগনাসিও কালভো জানিয়েছেন, গ্রুপ পর্বে তিনি পরেছেন ২০১৪ সালের জার্সি। নক আউটে অন্য জার্সি। আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পরবেন বাবার পুরানো আর্জেন্টিনার জার্সি, যেটি পরে ২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতি রয়েছে তার।

হুয়ান ইগনাসিও বলেন, 'জার্সিটা আমার খুবই প্রিয়। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেও আমি সবসময় এটিই পরিধান করি। আর সেমিফাইনাল ও ফাইনালের জন্য যেহেতু আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ তাই আমি আমার বাবার জার্সিটা পরব। গত বিশ্বকাপেও আমি এই জার্সিটাই পরে ছিলাম, আর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই এবারও আমি সেটাই পরবো।'

মাঠের লড়াইয়ে এখনও খানিকটা সময় বাকি। তবে আর্জেন্টিনার সমর্থকদের বিশ্বাস, ইংল্যান্ডের তারকা এরমধ্যেই বন্দি হয়ে গেছেন ফ্রিজারের বরফে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানের দাবি, ইরান থেকে ছোড়া ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ এম


জর্ডানের দাবি, ইরান থেকে ছোড়া ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

 জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে যে ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

বুধবার ভোরে যখন এসব ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে, তখন দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বুধবার ভোরে তারা ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত করে। এরপর দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করে।

সেনাবাহিনী আরো জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় জর্ডানের আকাশসীমায় এসব ক্ষেপণাস্ত্র প্রবেশ করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি প্রতি ম্যাচে ৮.২ কিলোমিটার হাঁটেন, কারণটি জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫২ এম


মেসি প্রতি ম্যাচে ৮.২ কিলোমিটার হাঁটেন, কারণটি জানা গেল

লিওনেল মেসির বয়স ৩৯ বছরে পা দিয়েছে, কিন্তু মাঠে তার প্রভাব বিস্তারের ক্ষমতা যেন আরও বেড়েছে। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত সফল আর্জেন্টিনার অধিনায়কটি গতি ও স্প্রিন্ট কমিয়ে শক্তি সঞ্চয়ের নতুন কৌশলে মাঠে নামছেন। পরিসংখ্যান দেখাচ্ছে, ম্যাচের একটি বড় অংশ হেঁটে কাটলেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তিনি ঠিকই পার্থক্য গড়ে দিচ্ছেন।

বিবিসির প্রকাশিত তথ্যমতে, চলতি বিশ্বকাপে, মেসি তার মোট অতিক্রম করা দূরত্বের ৪৭ শতাংশই হেঁটেছেন, যা টুর্নামেন্টের সব আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক। প্রতি ৯০ মিনিটে তিনি গড়ে ৮.২ কিলোমিটার পথ অতিক্রম করছেন এবং প্রতি ম্যাচে স্প্রিন্টের সংখ্যা মাত্র ২.৭টি। তা সত্ত্বেও, ২০২২ কাতার বিশ্বকাপে তার গড় স্প্রিন্ট ছিল ৫.৩।

দৌড় কমলেও, তার কার্যকারিতায় কোনো হেরফের হয়নি। বরং, এই বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত ৩৩টি শট নিয়েছেন এবং সতীর্থদের জন্য ২১টি গোলের সুযোগ তৈরি করেছেন। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার পর এই বিশ্বকাপে কোনো ফুটবলারের এটি সর্বোচ্চ সম্মিলিত শট এবং সুযোগ সৃষ্টির রেকর্ড। অর্থাৎ কম দৌড় দিয়েও, ম্যাচে তার প্রভাব আগের চেয়ে বেশি।

চলিত বিশ্বকাপে আর্জেন্টাইন মহাতারকা আরও একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে এখন তার গোলসংখ্যা হলো ২১। গোল্ডেন বুটের লড়াইয়ে আট গোল নিয়ে তিনি শীর্ষে রয়েছেন।

মেসির এই রূপান্তর তার দীর্ঘ ক্যারিয়ারের স্বাভাবিক বিবর্তনের অংশ। বার্সেলোনায় ক্যারিয়ার শুরু করার সময় তিনি গতিময় উইঙ্গার ছিলেন, পরে ‘ফলস নাইন’ হিসেবে খেলেছেন। আর এখন তাকে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামিতে অনেকটা গভীর থেকে খেলায় ছন্দ এনে দেওয়া প্লেমেকার হিসেবে দেখা যায়।

এই পরিবর্তনের কৃতিত্ব মেসি সাবেক কোচ পেপ গার্দিওলাকে দিয়েছেন। মেসির মতে, গার্দিওলার অধীনে খেলেই তিনি ফাঁকা জায়গা খুঁজে নেওয়া, বলের দখল ধরে রাখা এবং আধুনিক ফুটবলের কৌশলগত দিকগুলো গভীরভাবে বুঝতে শিখেছেন। তার মতে, বর্তমান ফুটবল আগের তুলনায় অনেক বেশি কৌশলনির্ভর ও শারীরিক লড়াইয়ের।

এদিকে, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে, বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য আগামী ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক নিজেই। কারণ, বিশ্বকাপে তার সর্বশেষ ১৫ ম্যাচের মধ্যে কেবল পোল্যান্ডই তাকে গোল বা অ্যাসিস্ট করতে বাধা দিতে পেরেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%