১০:২৭ এম
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) বিকেলের সময় শ্রীনগর থানা পুলিশের একটি টিম উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতের নাম মো. আছাদ উল্লাহ ওরফে আছাদ (২৪), যিনি লৌহজং উপজেলার কাজীর পাগলা এলাকার মৃত হাসমত উল্লাহর ছেলে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন