০৬:৫৩ পি.এম
গাছের চারা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয় যে, ওই কর্মকর্তাকে আগামী ২২ তারিখের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে হবে।
আবু সাঈদ শুভ্র গেল ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২৯ জুন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অধীনে গাছের চারা বিতরণের সময় বাঁশ ও গোবর সার বিতরণে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ উত্থাপিত হয়েছে যে, ৫০ টাকা মূল্যের প্রতিটি বাঁশের খুঁটি বিতরণের কথা হলেও বাস্তবে কৃষকরা ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি পেয়েছেন। এছাড়া ৬০০ টাকার জৈবসারের পরিবর্তে ৪৮০ টাকা মূল্যের সার বিতরণ করেছেন এই কর্মকর্তা। গাছের চারা বিতরণের সময় ১২০০ কৃষকের মাঝে তিনি হাতিয়ে নেন কয়েক লাখ টাকা।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘটনার তদন্ত শুরু করে। ফলে অবশেষে এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করার সিদ্ধান্তগ্রহণ করে দপ্তরটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন