ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আজ এশিয়ান গেমসে খেলা: ২৩ সেপ্টেম্বর ২০২৬


আজ এশিয়ান গেমসে খেলা: ২৩ সেপ্টেম্বর ২০২৬

আজকের খেলায় এশিয়ান গেমসের বিভিন্ন ডিসিপ্লিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। স্বাগতিক দেশ জাপান আগামীকাল সকালে আফগানিস্তানের বিরুদ্ধে পুরুষদের ক্রিকেট ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এশিয়ান গেমস

সরাসরি, সকাল ৬টা,

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

সনি স্পোর্টস ২ ও ৫

এশিয়ান গেমস ক্রিকেট

জাপান-আফগানিস্তান

সরাসরি, আগামীকাল সকাল ৬টা,

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

সনি স্পোর্টস ১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

আজারবাইজান-তাজিকিস্তান

সরাসরি, রাত ১০টা,

আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

সনি স্পোর্টস ১

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য অব্যাহত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য গত দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বিআরটিএ কর্তৃক অনুমোদিত নতুন ভাড়ার তালিকা প্রকাশের আগেই পরিবহন শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছে। নগরীর বিভিন্ন রুটের পাশাপাশি জেলার দূরপাল্লার রুটেও যাত্রীরা অস্বাভাবিক ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।

এদিকে, জ্বালানি তেলের নতুন মূল্যবৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ কভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন এই হার পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

সংগঠনের মহাসচিব চৌধুরী জাফর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, তেলের দাম বৃদ্ধির ফলে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে এবং এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দামও বাড়বে।

সোমবার রাতে পাঠানো বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র জ্বালানি খাতের হিসাব নয়; বরং পণ্য পরিবহন, শিল্প-বাণিজ্য, বাজারমূল্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের হিসাবটিও বিবেচনা করা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের পণ্য পরিবহন খাতে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভারের পরিচালন ব্যয়ের একটি বড় অংশ জ্বালানি তেলের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে জ্বালানির দাম বাড়লে পণ্য পরিবহন ব্যয়ও বাড়বে। পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পেলে পণ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ ব্যয়ও বাড়বে এবং এর চাপ সাধারণ ভোক্তাদের ওপর পড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রোববার, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। নতুন দরে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারের ওপর ২০ টাকা করে বাড়ানো হয়েছে। রাতের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে সোমবার সকাল থেকে চট্টগ্রামে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য শুরু হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাগরে মাছ ধরে সংসার চলে না’ চরফ্যাশনের জেলেদের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


‘সাগরে মাছ ধরে সংসার চলে না’ চরফ্যাশনের জেলেদের চ্যালেঞ্জ

‘আগে সাগরে একবার মাছ ধরতে গেলে যে পরিমাণ মাছ পাওয়া যেত, তা দিয়ে তেলের খরচ মিটিয়ে সাত দিন ভালোভাবে সংসার চলতো। কিন্তু এখন হাজার হাজার টাকা ঋণ নিয়ে সাগরে গিয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হয়। চাল-ডাল কেনার টাকা তো দূরের কথা, মহাজনের ঋণের সুদ পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না বাজান।’

এই কথাগুলো বলছিলেন চরফ্যাশনের সামরাজ মাছঘাটের প্রবীণ জেলে নুর হোসেন মাঝি, যিনি ক্লান্তির ছাপ ও বুকভরা দীর্ঘশ্বাস নিয়ে কথা বলছিলেন। এই হাহাকার কেবল তার একার নয়, বরং ভোলার দক্ষিণাঞ্চলের উপকূলীয় চরফ্যাশন-মনপুরার মৎস্যজীবীদের জীবনের কঠিন বাস্তবতায় পরিণত হয়েছে।

বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল যাদের সংসার, তারা আজ জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

এখানকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কয়েক হাজার জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। তবে এই পেশায় নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হওয়ায় অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। অনেক জেলে এখন বিকল্প আয়ের পথ খুঁজছেন।

জেলেরা জানিয়েছেন, বিভিন্ন এনজিওর ঋণ ও মহাজনদের দাদন পরিশোধের চাপ, কাঙ্ক্ষিত মাছ না পাওয়া, একের পর এক নিষেধাজ্ঞা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা এ পেশায় আগ্রহ হারাচ্ছেন।

সরেজমিনে জেলেদের সঙ্গে কথা বললে তারা জানান, অতীতে জেলে পেশা দিয়ে সংসার ভালোভাবে চলতো। কিন্তু এখন এ পেশার পাশাপাশি অন্য কাজ না করলে তিনবেলা খাবারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। সাগরে মাছ না থাকায় অনেক সময় লোকসানে পড়তে হচ্ছে। তাই তারা বিকল্প পেশা খুঁজছেন।

উপজেলার চরকুকরি এলাকার জেলে বাবুল মাঝি বলেন, ‘আমি ৪০ বছর ধরে এ পেশায় আছি। আগে তেলের দাম কম ছিল, তখন ভালো লাভ হতো। কিন্তু এখন তেলের দাম চড়া। এতে আমাদের ট্রলার নিয়ে মাছ ধরতে হিমশিম খেতে হচ্ছে। সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না। তাই বাধ্য হয়েই অন্য কাজ করতে হচ্ছে।’

জেলে ফোরকান মিয়া বলেন, ‘সব মালামালের দাম বেড়েছে। চাল, ডাল, তেল, বরফ সবকিছুই কিনতে হয় অধিক দামে। এভাবে জীবন চালানো কষ্টকর। মাছ ধরার সিজন থাকে ৫ মাস। এর মধ্যে আড়াই মাস নিষেধাজ্ঞা থাকে। বাকি আড়াই মাসে ঝড়ঝাপটা ও বৈরি আবহাওয়া থাকে। এখন শুধু জেলে পেশা দিয়ে সংসার চালানোর মতো কোনো উপায় নেই। তাই অন্য পেশা খুঁজছি।’

উপজেলার তেঁতুলিয়া নদীর পাড়ের জেলে আনোয়ার এবং বেতুয়ার মেঘনা নদীর পাড়ের সামরাজ এলাকার জেলে নরুল্লাহ মিয়া বলেন, ‘সাগরে ইলিশ তেমন পাওয়া যায় না। মাঝে মাঝে কিছু ইলিশ ওঠে। কিন্তু আগে সাগরের কিছু পয়েন্টে মাছ পাওয়া যেত। এখন সেসব পয়েন্টেও মাছ নেই। ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রতিকূলতা তো আছেই। এই পেশায় এখন লাভের চেয়ে লোকসান বেশি। সাগর থেকে এসেও আমাদের অন্য কাজ খুঁজতে হয়। তার চেয়ে জেলে পেশা ছেড়ে অন্য পেশায় যাওয়াই ভালো। অন্য পেশায় নিশ্চিত থাকা যায় যে দিন শেষে কিছু হলেও মজুরি পাব।’

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘জলবায়ু পরিবর্তন, দূষণ, দুর্যোগসহ মানবসৃষ্ট নানা কারণে মাছের উৎপাদন কমেছে। এসব কারণে নদী-সাগরের মাছের বিচরণ ও প্রজননের জায়গায় পরিবর্তন ঘটছে। গত কয়েক দশকে জেলেদের তুলনায় মাছের উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় সাগর ও নদ-নদীতে চাপ বেড়েছে। জেলেদের এ পেশার পাশাপাশি আর্থিক স্বচ্ছলতার লক্ষ্যে আমাদের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।’

প্রসঙ্গত, চরফ্যাশন উপজেলায় ৪টি থানায় মোট ৪৩ হাজার ৩শ জন নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের মধ্যে জেলে কার্ড পেয়েছেন ২৫ হাজার জেলে। ইলিশের প্রজননকালীন নিষেধাজ্ঞার সময়ে দরিদ্র ৩৫ হাজার ৩শ ৮৬ জেলেকে চাল সহায়তা দেওয়া হয়।

এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২ হাজার জন জেলেকে বিকল্প আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি, প্রতি বছর ইনক্রিমেন্ট পাবেন রূপায়ন হাউজিংয়ের নতুন নিয়োগে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি, প্রতি বছর ইনক্রিমেন্ট পাবেন রূপায়ন হাউজিংয়ের নতুন নিয়োগে

রূপায়ন গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড, সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে এবং চলবে ০২ অক্টোবর পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।

এক নজরে রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার

বিভাগ: সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: রিয়েল এস্টেট বা অ্যাপার্টমেন্ট বিক্রয়ে দক্ষতা এবং ইংরেজি ও বাংলা উভয় ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা (আশুলিয়া, বসুন্ধরা, মতিঝিল)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা এবং বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন .

আবেদনের শেষ সময়: ০২ অক্টোবর ২০২৬

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ও মাকে পেটানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ও মাকে পেটানোর অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় ১২ বছরের একটি শিশু ও তার মাকে মানিব্যাগ চুরির অভিযোগে বাঁশের লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মারধরের পর ওই শিশু ও তার মা চার দিন ধরে আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনাটি ঘটেছিল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে। অভিযুক্ত ব্যক্তি হাফিজুর রহমান চুন্নু, যিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আইনজীবী।

ভুক্তভোগী শিশুর নাম জিসান (১২), যিনি গামুরবুনিয়া গ্রামের মৃত বাচ্চু হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী শিশুর মা নাজমা বেগম জানান, তার স্বামী বাচ্চু হাওলাদার প্রায় দেড় বছর আগে মারা যান। মৃত্যুর আগে জমি বন্ধক রাখার বিনিময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর ছোট ভাই আবদুল হাইকে তার স্বামী এক লাখ টাকা দিয়েছিলেন। তবে এই লেনদেনের জন্য কোনো লিখিত প্রমাণ ছিল না।

নাজমার দাবি, স্বামীর মৃত্যুর পর তিনি ওই টাকা লেনদেনের লিখিত প্রমাণ চেয়ে কয়েকবার আবদুল হাইয়ের কাছে গিয়েছিলেন। এতে চুন্নু ও তার ভাই ক্ষুব্ধ হন। বৃষ্টির কারণে সড়কে কাদা থাকায় তারা চুন্নুর বাড়ির পাশ দিয়ে হেঁটে তাদের বাড়িতে যাতায়াত করতেন।

নাজমা বলেন, গত শুক্রবার চুন্নু ও তার ভাই জিসানকে তাদের ঘরে ডেকে নিয়ে মানিব্যাগ চুরির অভিযোগে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। তার অভিযোগ, জমি বন্ধকের এক লাখ টাকা দেওয়ার লিখিত প্রমাণ চাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছেন।

কলাপাড়া উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান জানান, সকালে বাচ্চা ও তার মা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং আঘাতের স্থানে কালো দাগ হয়ে গিয়েছে। আমরা তাদের চিকিৎসা প্রদান করছি।

অভিযুক্ত হাফিজুর রহমান চুন্নু গণমাধ্যমকে বলেন, "ওই ছেলে চোর এবং এলাকায় সব জায়গায় চুরি করে বেড়ায়। সেদিন চুরি করার পর প্রশাসনকে বলেছি, তারা বলেছে দুই একটা ‘পিডান পুডান’ দিয়ে ছেড়ে দিন।"

ওর মাকে কেন মারধর করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "ওরা এলাকার জাত চোর, সবাই জানে। আর আমরাও মানবিক, ওর মা সম্পর্কে আমার ভাগ্নি হয়। ওর মাকে বলেছি পোলা ঢাকা পাঠাইয়া দিতে।" এই বলে তিনি ফোন কেটে দেন।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, "এরকম কোনো বিষয়ে আমাকে জানানো হয়নি এবং এরকম অপেশাদার কথা আমরা বলিনি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%