ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বৃহস্পতিবার যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না


বৃহস্পতিবার যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

রাজশাহীর বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ (বিবিবি) এর বিমানবন্দরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা রাজশাহীর দৌলতপুর, দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এবং এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন কিশোরী

এছাড়া, একই কাজের জন্য বৃহস্পতিবার নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-বিমানবন্দরের আওতাধীন ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন তেঘর থেকে বাগধানী এলাকাসমূহে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যদি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিবরচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার আটক শিক্ষককে বাসায় পৌঁছে দেওয়া হল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার আটক শিক্ষককে বাসায় পৌঁছে দেওয়া হল

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ সম্পর্কে শ্রেণিকক্ষে মন্তব্য করার অভিযোগে আটক শিক্ষককে পুলিশ মুক্তি দিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুল শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের কারণে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

মাহদী আমিন আরও জানান, প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পেরে দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন, শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পুলিশ তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।

তিনি লেখেন, প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকা স্বাভাবিক, এবং প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মান গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে।

উল্লেখ্য, বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে গোলাম কিবরিয়া লালনকে পুলিশ আটক করে। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন—এমন অভিযোগও ওঠে।

বিষয়টি শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিষয়টি তিনি মঙ্গলবার রাতে জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের সামনে ওই শিক্ষককে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে শিক্ষক গোলাম কিবরিয়া লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে, প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে, এমন বক্তব্য দিয়েছেন বলে জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারণ না জানিয়েই পর্তুগালের টিম হোটেল থেকে বেরিয়ে গেলেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


কারণ না জানিয়েই পর্তুগালের টিম হোটেল থেকে বেরিয়ে গেলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করেছেন।

তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

রোনালদো উল্লেখ করেছেন, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করার পর তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন।

তবে, রোনালদো ক্যাম্প ত্যাগের সুনির্দিষ্ট কারণ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। বরং, তিনি ভবিষ্যতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি লেখেন, "যখন সময় আসবে, আমি সব পর্তুগিজকে জাতীয় দল ছাড়ার পেছনের কারণগুলো সম্পর্কে সত্যটা বলব। এই দলের জন্য আমি সবসময় নিজেকে উজাড় করে দিয়েছি।"

ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচের ঠিক আগে রোনালদোর ক্যাম্প ত্যাগের ঘটনা সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তার নিয়ে নানা আলোচনা চলছিল। নরওয়ের বিপক্ষে আগের ম্যাচে তিনি মাঠে নামেননি। এরপর ডেনমার্ক ম্যাচের প্রস্তুতির সময় তার অনুশীলনে অংশগ্রহণ নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

ক্যাম্প ত্যাগের ঘোষণা দিয়ে তিনি সতীর্থদের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, "এখন পর্তুগাল ও আমার সব সতীর্থকে শুভকামনা জানানোর সময়।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


আজ ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) তারেক রহমান প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন। তিনি জেলার পরশুরাম ও ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তার এই সফরের কারণে জেলার উন্নয়ন-প্রত্যাশা নতুনভাবে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রীকে বরণ করার প্রস্তুতি চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কুমিল্লা অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ২৫০ জন সদস্য নিয়োজিত থাকবেন। মুহুরী-কহুয়া প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, সোলার বিদ্যুৎ, কৃষক ও পরিবারভিত্তিক সহায়তা—এসবের জন্য প্রশাসন প্রস্তুতি নিচ্ছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দেড়টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর ২টায় তার ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাওয়ার কথা রয়েছে। সেখানে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল ৫টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন। রাত ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নিরাপত্তার বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমান জানান, মহাসড়কের কুমিল্লার অংশে চার স্তরের বলয় তৈরি করা হয়েছে। ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, প্রধানমন্ত্রী ফেনীতে যাওয়ার পথে কুমিল্লার অংশে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জরুরি প্রয়োজনে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের প্রস্তুতিও রাখা হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, রাস্তার দুই পাশে শৃঙ্খলাবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে কুমিল্লা মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা স্বাগত জানানোর ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


রোনালদো অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন

ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের জাতীয় দলের সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আল নাসরের এই ফরোয়ার্ড ব্যক্তিগত বিমানে মাদ্রিদে ফিরে যাচ্ছেন, এমন খবর পাওয়া গেছে।

পর্তুগাল বৃহস্পতিবার (১ অক্টোবর) উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিরুদ্ধে মাঠে নামবে। এর আগে কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে দলের অনুশীলনে রোনালদোকে দেখা যায়নি। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা প্রকাশিত একটি ভিডিওতে তাকে ফেডারেশনের গাড়িতে স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায়।

কোচ জর্জে জেসুস সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে, রোনালদো অনুশীলন করতে চাননি, এমনটি নয়। তিনি বলেন, "আজ সে অনুশীলন করবে। এটা চতুর্থ দিন, তাই সে অনুশীলন করবে। সে অনুশীলনের বিষয় প্রত্যাখ্যান করেনি। এটা অসম্ভব। আপনারা এটা বিশ্বাস করেন? ক্রিস এমন নয়।"

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রোনালদো জানান, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর তিনি জাতীয় দলের ক্যাম্প ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে রোনালদো ক্যাম্প ত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনই জানাননি। বরং তিনি ভবিষ্যতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার ইঙ্গিত দিয়েছেন।

রোনালদো লেখেন, "সময় হলে আমি সব পর্তুগিজকে জাতীয় দল ছাড়ার পেছনের কারণগুলো সম্পর্কে সত্যটা বলব। এই দলের জন্য আমি সবসময় নিজেকে উজাড় করে দিয়েছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%