ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়, সভাপতিত্ব করবেন তারেক রহমান


বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়, সভাপতিত্ব করবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদীয় দলের সভা ডেকেছেন, যদিও সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সভায় দলের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

সাধারণভাবে সংসদের অধিবেশন শুরু হওয়ার দু–এক দিন আগে বা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবারের সভা সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি

কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। তবে ক্লাবে ফিরে এসে তিনি চমক সৃষ্টি করেছেন। ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করে বড় জয় এনে দিয়েছেন তিনি এবং সুয়ারেজ।

রোববার (১১ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ডি.সি. ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মায়ামি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করতে থাকে ইন্টার মায়ামি। তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। প্রথমার্ধের ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দুটি গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৪৭ মিনিটে গোল করার পর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর ফলে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির।

ম্যাচে মেসি ও সুয়ারেজ উভয়েই দুটি করে গোল করেন। অন্যদিকে, ইন্টার মায়ামির রক্ষণ সামলাতে ব্যর্থ হয়ে ডি.সি. ইউনাইটেড কোনো গোল করতে পারেনি।

এই জয়ের মাধ্যমে এমএলএসে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটিয়ে উঠল ইন্টার মায়ামি। এর আগে দলটি পাঁচ ম্যাচে জয় পায়নি, যার মধ্যে একটি ম্যাচে হার এবং চারটি ম্যাচে ড্র ছিল।

মেসি ও সুয়ারেজের এই দুর্দান্ত পারফরম্যান্স মৌসুমের শেষ পর্যায়ে ইন্টার মায়ামির আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার ভরি ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


দেশের বাজারে সোনার ভরি ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শুক্রবার সোনার দাম সমন্বয় করেছে। সেই সময় ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়।

রোববার (১১ অক্টোবর) দেশের বাজারে এই নির্ধারিত দামে সোনা বিক্রি হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা রাখা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বৃদ্ধি করে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বৃদ্ধি করে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা করা হয়েছে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বৃদ্ধি করে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ৫ অক্টোবর বাজুস সোনার দাম কমিয়েছিল। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একই সঙ্গে ২১ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা রাখা হয়েছিল।

অর্থাৎ, ৫ অক্টোবর দাম কমানোর চার দিনের মাথায় বাজুস আবারও সোনার দাম বৃদ্ধি করেছে। নতুন করে দাম সমন্বয় না হওয়া পর্যন্ত দেশের বাজারে এই দামেই সোনার গহনা বিক্রি হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা

প্রধানমন্ত্রী তারেক রহমান সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় তিনি আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, "সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।" তিনি বলেন, ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে আমির খসরু সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। বরাবরই তার লেখনি গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার ছিল।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এর আগে, শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক আমির খসরু।

মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিউস্টনে অভিবাসন কর্মকর্তার গাড়ির ধাক্কায় ৪৮ বছর বয়সী ব্যক্তি আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


হিউস্টনে অভিবাসন কর্মকর্তার গাড়ির ধাক্কায় ৪৮ বছর বয়সী ব্যক্তি আহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন এলাকায় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার গাড়ির ধাক্কায় ৪৮ বছর বয়সী একজন ব্যক্তি আহত হয়েছেন।

এটি শনিবার (১০ অক্টোবর) সকালে ঘটে। ধারণা করা হচ্ছে, আহত ব্যক্তির পা ভেঙে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে আইসের হেফাজতে রয়েছেন।

হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে খবর পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইস কর্মকর্তাদের অভিযান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

শেরিফের কার্যালয়ের বিশেষ তদন্ত বিভাগের কর্মকর্তা মেজর ম্যাককনেল সংবাদ সম্মেলনে জানান, আইস কর্মকর্তারা এক সন্দেহভাজনকে ধরার জন্য দক্ষিণ দিকে যাচ্ছিলেন। এ সময় আহত ব্যক্তি পূর্বমুখী পথে পশ্চিম দিকে গাড়ি চালাচ্ছিলেন। পরে তিনি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। গাড়িতে থাকা চালক ও আরেক যাত্রীও পালিয়ে যান। তাদের দুজনকে ধরার চেষ্টা করার সময় এক আইস কর্মকর্তা যাত্রীকে ধাওয়া করেন। এ সময় ওই ব্যক্তি কর্মকর্তার গাড়ির সামনে চলে এলে গাড়ির ধাক্কায় আহত হন।

আইসের দেওয়া বিবৃতি অনুযায়ী, কর্মকর্তারা জোসে মেন্দোজা-সেরভান্তেস নামের এক মেক্সিকান নাগরিককে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালাচ্ছিলেন। সংস্থাটির দাবি, তিনি যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে বসবাস করছিলেন। অভিযানের সময় তাকে ও মিগেল পারা-হার্নান্ডেজ নামের আরেক মেক্সিকান নাগরিককে একটি গাড়িতে উঠতে দেখে কর্মকর্তারা থামানোর চেষ্টা করেন। পরে দুজনই গাড়ি থেকে নেমে দৌড়ে পালান।

আইসের দাবি, ধাওয়ার একপর্যায়ে পারা-হার্নান্ডেজ সংস্থাটির একটি গাড়ির সামনে চলে আসেন এবং ধাক্কা খেয়ে আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত প্রাণঘাতী নয় বলে ধারণা করছে সংস্থাটি।

অন্যদিকে, জোসে মেন্দোজা-সেরভান্তেস পালিয়ে গেছেন এবং এখনো তাকে আটক করা যায়নি বলে জানিয়েছে আইস।

সংস্থাটির অভিযোগ, মেন্দোজা-সেরভান্তেসের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর চারটি মামলা এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে একটি গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। তবে এসব অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন কি না, তা নিশ্চিত করেনি আইস। সংস্থাটি আরও জানায়, একজন অভিবাসন বিচারক তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ দিয়েছিলেন এবং এর আগে তাকে দুইবার দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%