ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এবার এসএসসি পরীক্ষায় ফেল প্রায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী


এবার এসএসসি পরীক্ষায় ফেল প্রায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী

চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। অপরদিকে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

গত বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। সেই হিসাবে এবার গড় পাসের হার কমেছে ৬.২ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রকাশিত ফলাফলের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। অকৃতকার্য শিক্ষার্থীদের বড় অংশের কারণে এ বছর সার্বিক পাসের হারে প্রভাব পড়েছে।

বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফল ও জিপিএ-৫ প্রাপ্তদের তালিকা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সোমবার (১০ আগস্ট) সকালে ফলাফল প্রকাশ করেন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। তাঁদের মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রের মাধ্যমে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে।

ফলাফল দেখা যাবে যেভাবে

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলটি অনলাইনে দেখতে পারবে। ফলাফল eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।

এছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবেন।

এসএমএস পাঠাতে হবে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে

ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের (চ্যালেঞ্জ) জন্য আবেদন করতে পারবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।

কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে সরাসরি উপস্থিত হয়ে ফলাফল সংগ্রহ করা যাবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১২:২২ পি.এম


দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশে দাঁড়িয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে জানা যায় যে, এবারে দেশের ৭৪১টি কেন্দ্রে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন।

এ বছর দাখিল পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী। ফল প্রকাশের পরপরই পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট ও নির্ধারিত মোবাইল এসএমএস প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ফল সংগ্রহ করতে পারছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দেশে ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান। এছাড়া, বিদেশের একটি পরীক্ষাকেন্দ্র থেকেও কোনো শিক্ষার্থী পাস করতে সক্ষম হয়নি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়। এই গুরুত্বপূর্ণ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। ফল প্রকাশের সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে তাদের নিজেদের বোর্ডের পরীক্ষার ফলাদি হস্তান্তর করেন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।

ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, এসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। বিশেষ করে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২২৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করে, যা শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বাধিক।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন বোর্ডে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল জানার আগ্রহ স্পষ্ট হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমের সাহায্যে নিজেদের ফলাফল জানতে পারছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, কোন বোর্ডের পাসের হার কত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, কোন বোর্ডের পাসের হার কত

২০২৬ সালের এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ ছিল। ঢাকার শিক্ষা বোর্ড পাসের হারে ৭১ দশমিক ৬৩ শতাংশ নিয়ে সব বোর্ডের মধ্যে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ময়মনসিংহ শিক্ষা बोर्डে পাসের হার সবচেয়ে নিচে রয়েছে, যেখানে এটি ৫৭ দশমিক ৩৩৯ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনলাইন পোর্টাল, নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে পাচ্ছেন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ, যশোর বোর্ডে ৬৬.২৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮.৩৩ শতাংশ, কারিগরি বোর্ডে ৫৮.২০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। ৯টি সাধারণ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এ ছাড়া, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা ২৪ মে শেষ হয়েছে। সাধারণত, পরীক্ষা শেষের পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ হয়, তবে এবারে প্রক্রিয়াকরণের কারণে কিছুটা অতিরিক্ত সময় লেগেছে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ছাত্র রয়েছে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%