ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ


জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ

জার্মানিতে, যা ইউরোপের একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে দেশটিতে দক্ষ পেশাজীবীদের জন্য প্রায় সাড়ে ছয় লাখ পদ শূন্য রয়েছে।

যারা বিদেশে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য জার্মানি একটি সম্ভাবনাময় গন্তব্য হতে পারে। এই তথ্যটি জানিয়েছেন বিশ্বখ্যাত অভিবাসন ও শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান।

দুবাইয়ের দুসিত থানি হোটেলে আয়োজিত ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনের একটি ফায়ারসাইড চ্যাটে অংশ নিয়ে ক্লিন্ট খান বলেন, বর্তমানে পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রায় ৩০ লাখ দক্ষ কর্মীর প্রয়োজন। এর মধ্যে ২৫ শতাংশ বা সাড়ে ছয় লাখ পদ জার্মানিতে খালি রয়েছে। এটি প্রমাণ করে যে দেশটিতে আন্তর্জাতিক দক্ষ কর্মীদের চাহিদা কতটা ব্যাপক।

আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’

জার্মানিতে চাকরির সন্ধানে যাওয়ার একটি জনপ্রিয় মাধ্যম হলো ‘অপরচুনিটি কার্ড’ বা ‘চান্সেনকার্টে’। এটি মূলত চাকরি খোঁজার জন্য একটি বিশেষ আবাসিক অনুমতিপত্র। ইইউ-বহির্ভূত দেশের নাগরিকেরা নিজ দেশ থেকে চাকরির কোনো আগাম চুক্তি বা অফার লেটার ছাড়াই এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২ মাসের জন্য জার্মানিতে থাকার সুযোগ পান।

ক্লিন্ট খান জানান, ‘অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে গিয়ে প্রথম দিকে খণ্ডকালীন কাজ করার সুযোগ থাকে। পরবর্তীতে পূর্ণকালীন চাকরি নিশ্চিত হলে এবং নিয়োগকর্তা স্পনসর করতে রাজি থাকলে স্থায়ী ওয়ার্ক পারমিটে আবেদন করা যায়।’ এই কার্ডটি পয়েন্টভিত্তিক পদ্ধতিতে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, বয়স এবং ভাষাগত দক্ষতার মূল্যায়ন করে প্রদান করা হয়।

আবেদন করতে পারবেন যারা

উচ্চশিক্ষিত পেশাজীবীদের জন্য জার্মানিতে ‘ইইউ ব্লু কার্ড’ রয়েছে। যোগ্যতার স্বীকৃতি ও নির্দিষ্ট বেতনের চাকরির প্রস্তাব থাকলে এই কার্ড পাওয়া যায়। ব্লু কার্ডধারীরা নির্ধারিত শর্ত পূরণ করে ২৭ মাসের মধ্যেই স্থায়ীভাবে বসবাসের (পিআর) সুযোগ পান। তবে আবেদনকারীর জার্মানি ভাষায় বি১ স্তরের দক্ষতা থাকলে এই সময় কমে মাত্র ২১ মাসে নেমে আসে।

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

অনেক সময় শিক্ষার্থীরা ভবিষ্যত পরিকল্পনা ছাড়া কেবল বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পড়াশোনাকে বেছে নেন। এ প্রসঙ্গে সতর্ক করে দিয়ে ক্লিন্ট খান বলেন, বিদেশে যাওয়ার আগে লক্ষ্য ঠিক করা জরুরি। অর্থাৎ উদ্দেশ্য কি শুধুই পড়াশোনা করা, নাকি সেখানে স্থায়ী হওয়া? যদি মূল লক্ষ্য স্থায়ী বসবাস হয়, তবে কোর্স শেষ করার পর স্থায়ী হওয়ার পথ খোলা আছে কি না, তা শুরুতেই যাচাই করা উচিত।

তিনি আরও জানান, কেবল জার্মানি নয়; যারা পড়াশোনার বাইরে দক্ষ অভিবাসন বা স্কিলড মাইগ্রেশনের পথ খুঁজছেন, তাদের জন্য অস্ট্রেলিয়া ও কানাডাতেও চমৎকার সুযোগ রয়েছে। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের বাজেট, যোগ্যতা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য সঠিকভাবে মূল্যায়ন করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার সময় আটক ৭, তিন নারীসহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার সময় আটক ৭, তিন নারীসহ

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করতে কেক কাটার সময় পুলিশ তিন নারীসহ সাতজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), স্বামী ফয়সাল; শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯), ও নুরুল হাকিম রাব্বি (২৫) অন্তর্ভুক্ত রয়েছেন।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে নতুন আন্দোলনের ডাক দিল ‘তেলাপোকা’ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


ভারতে নতুন আন্দোলনের ডাক দিল ‘তেলাপোকা’ পার্টি

ভারতের মুম্বাইয়ের শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না মেলায় নতুন এক আন্দোলনের সূচনা করেছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্দোলনের পরিকল্পনার কথা জানান। ঘোষণায় বলা হয়েছে, ২ অক্টোবর ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ করবে তরুণদের এই প্লাটফর্মটি। খবরটি প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি। তবে, মুম্বাই হাইকোর্টের ২০১৩ সালের এক আদেশের উল্লেখ করে রোববার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশ জানায়, শিবাজী পার্ক শুধুমাত্র ক্রীড়া সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য নির্ধারিত।

পুলিশের বক্তব্যে আরও বলা হয়, এই কর্মসূচির কারণে আবাসিক এলাকায় ‘শব্দদূষণ’ সৃষ্টি হতে পারে। তাছাড়া, আশেপাশের বড় হাসপাতালগুলোর কারণে প্রতিবাদ থেকে সৃষ্ট যানজট রোগী পরিবহনে সমস্যা সৃষ্টি করতে পারে।

মুম্বাই পুলিশের এমন অবস্থানের প্রতিক্রিয়ায়, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের গত জানুয়ারিতে একই স্থানে একটি জনসভায় ভাষণ দেওয়ার ভিডিও শেয়ার করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ প্রশ্ন তোলেন, শিন্দে কীভাবে এই জায়গায় অনুষ্ঠানের অনুমতি পেয়েছিলেন?

এদিকে, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন (এসআইআর) সংক্রান্ত নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তে ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার। এই প্রতিবেদনের পর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে ব্যবস্থা নেয়ার দাবি জানায় ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি।

সংবাদপত্রটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী এসআইআর সম্পর্কিত কিছু সিদ্ধান্ত তাদের না জানিয়ে নেওয়া হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিজেপি হুঁশিয়ারি দিয়েছিল, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশব্যাপী আন্দোলন শুরু হবে। দীপ তখন বলেন, ‘চলুন, এই গান্ধী জয়ন্তীতে আমরা গণতন্ত্র রক্ষার অঙ্গীকার করি।’

তিনি আরও জানান, আন্দোলনটি মুম্বাই থেকে শুরু হয়ে পরবর্তীতে ভারতের অন্যান্য শহরে ছড়িয়ে দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস

বাংলাদেশের ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

এ সাক্ষাৎটি সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়, এবং আইসিএসবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধিদল মন্ত্রীর কাছে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতা ও সমর্থন কামনা করে।

এ সময় মন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আইসিএসবি’র কার্যক্রমে তার সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

রোববার অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে, আইসিএসবি প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইসিএসবি’র বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।

সাক্ষাৎকালে আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কাউন্সিল সদস্য খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

আইসিএসবির নেতৃবৃন্দ মন্ত্রীকে প্রতিনিধিদলকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তার অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউটের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র খুলেছে, চলছে স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র খুলেছে, চলছে স্বাস্থ্যসেবা

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের প্রধান প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। এর পর, ভাঙচুর করা ভবনগুলো পরিষ্কার করে সেখান থেকেই টিকাদানসহ অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেছেন রাড্ডা এমসিএইচ-এফপির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।

তিনি জানান, সকালে এসে প্রথমে গেট খুলে দেওয়া হয়। এরপর ভাঙা ভবনগুলো পরিষ্কার করা হয়েছে। বর্তমানে টিকাদান কার্যক্রমসহ সক্ষমতা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। ধীরে ধীরে ভবনগুলো মেরামত করে আবারও পুরোদমে সব কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ভাঙচুর করা ভবনের ভেতর থেকেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য সেখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ আশা করছে, দ্রুত প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে। এ ঘটনায় সরকারও কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন ভেঙে দেওয়া হয়। লুট করা হয় ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য মালামাল।

এ ঘটনায় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। হামলা ও ভাঙচুরে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

রাড্ডা এমসিএইচ-এফপির ১৫টি কক্ষে তিনজন চিকিৎসকসহ প্রায় ৩০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%