ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আজ টিভিতে চেলসির ম্যাচসহ রয়েছে বিভিন্ন খেলা


আজ টিভিতে চেলসির ম্যাচসহ রয়েছে বিভিন্ন খেলা

আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে খেলতে নামবে চেলসি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টিভিতে অন্যান্য বেশ কিছু ম্যাচও সম্প্রচারিত হবে।

ক্রিকেট

জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে, ট্যাপম্যাডে।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

ফুটবল

লা লিগা

এস্পানিওল-এলচে সরাসরি রাত ১টা

ইংলিশ প্রিমিয়ার লিগ

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ব্রেন্টফোর্ড বনাম চেলসি ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে রাত ১টায় ফ্যানকোডে।

লিগ ওয়ান

মোনাকো ও লেন্সের মধ্যে ম্যাচটি রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে, ফ্যানকোডে।

বুন্দেসলিগা

আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

বায়ার্ন এবং এফসি ইউনিয়নের ম্যাচটি রাত ১২টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে, ফ্যানকোডে।

ইতালিয়ান সিরি’আ

মোনজা ও সাসুয়ালো ম্যাচটি রাত ১২টা ৪৫ মিনিটে সম্প্রচারিত হবে, ফ্যানকোড এবং অ্যাপল টিভিতে।

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদের পর মদে আসক্ত হয়ে পড়েন যুজবেন্দ্র চাহাল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অডিও ফাঁসের ঘটনায় ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


অডিও ফাঁসের ঘটনায় ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে বিতর্কিত কথোপকথনের অডিও ফাঁসের ঘটনার পর ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ওসি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি ডেকেছে।

ডিবিতে ডাকার বিষয়টি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রাকিবুল হাসানকে ডেকেছে। কমিটিতে একজন ডিবির সদস্য রয়েছেন, অন্য দুজন ডিএমপি সদরদপ্তরের। রাকিবুল হাসানকে ভাইরাল হওয়া অডিওর বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি রাকিবুলের নামে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে বিতর্কিত কথোপকথন শোনা যায়। অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত। পুলিশ কিছুই করতে পারবে না।’

অডিওতে আরও দাবি করা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায় ফাঁস হওয়া ওই অডিওতে।

ভাইরাল হওয়া এই অডিও রেকর্ডটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইল থেকে পোস্ট করে সাফাই গেয়েছেন ওসি রাকিবুল হাসান। তিনি দাবি করেছেন, অডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার ভাষ্যমতে, এআই প্রযুক্তি দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে খবর প্রকাশের অনুরোধ জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ২২ ক্যারেট সোনার ভরি দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


দেশে ২২ ক্যারেট সোনার ভরি দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার (১২ সেপ্টেম্বর) সোনার দাম সমন্বয় করেছে। ওই দিন প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে সেই নির্ধারিত দামে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। পূর্বে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে কমল তেলের দাম ১ শতাংশ কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


বিশ্ববাজারে কমল তেলের দাম ১ শতাংশ কমেছে

মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন মাত্রা বৃদ্ধি পেলেও, বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম টানা তৃতীয় দিনের মতো হ্রাস পেয়েছে। তবে, ব্যারেলপ্রতি দাম এখনও ১০০ ডলারের উপরে অবস্থান করছে।

একটি প্রতিবেদনে আল জাজিরা উল্লেখ করেছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.০১ ডলার বা ১ শতাংশ কমে ১০৩.৭৭ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০.৮৮ ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারও উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ হ্রাস পেয়েছিল।

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে বৃহস্পতিবার সীমান্তজুড়ে নতুন বিমান হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে, বাজারে তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়নি। ব্যবসায়ীরা মনে করছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণের জন্য বিকল্প পথ ব্যবহার করে বাজারে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হতে পারে। এই প্রত্যাশাই নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কাকে অনেকটা ছাপিয়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার দিনে দোয়া ফিরিয়ে দেওয়া না হওয়ার সময় নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


জুমার দিনে দোয়া ফিরিয়ে দেওয়া না হওয়ার সময় নির্ধারণ

জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ দিনের ইবাদত-বন্দেগিতে বিশেষ ফজিলত বিদ্যমান। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন আল্লাহর কাছে কল্যাণের জন্য কিছু চাইলে মুসলিমের দোয়া কবুল হওয়ার সুসংবাদ রয়েছে।

তবে হাদিসে ওই সময়টি নির্দিষ্ট করে একটিমাত্র সময় হিসেবে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত বিদ্যমান। এর মধ্যে দুটি মত সবচেয়ে বেশি প্রসিদ্ধ—একটি হলো খুতবার সময় থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এবং অন্যটি হলো আছরের পর সূর্যাস্তের আগের সময়।

জুমার দিনে রয়েছে দোয়া কবুলের বিশেষ সময়

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

«إِنَّ فِي الْجُمُعَةِ لَسَاعَةً، لَا يُوَافِقُهَا مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ فِيهَا خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ»

অর্থ: ‘জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোনো মুসলিম সে সময়ে আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দান করেন।’

এরপর রাসুলুল্লাহ (সা.) হাত দিয়ে ইঙ্গিত করে বোঝান যে সময়টি খুবই অল্প।

—সহিহ মুসলিম, হাদিস ৮৫২

প্রথম মত: খুতবা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত

একদল আলেমের মতে, জুমার দিনের বিশেষ সময়টি হলো ইমাম খুতবার জন্য মিম্বরে বসার পর থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত।

আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জুমার দিনের দোয়া কবুলের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন—

«هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ»

অর্থ: ‘ইমাম বসার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত।’

—সহিহ মুসলিম, হাদিস ৮৫৩; সুনানে আবু দাউদ, হাদিস ১০৪৯

তাহলে খুতবার সময় মনোযোগ দিয়ে খুতবা শোনা, নীরব থাকা এবং ইবাদতে মনোযোগী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দ্বিতীয় মত: আছরের পর সূর্যাস্তের আগ পর্যন্ত

আরেকটি শক্তিশালী মত হলো, জুমার দিনের বিশেষ সময়টি আছরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত।

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

«يَوْمُ الْجُمُعَةِ اثْنَتَا عَشْرَةَ سَاعَةً، مِنْهَا سَاعَةٌ لَا يُوجَدُ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ فِيهَا شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ، فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ»

অর্থ: ‘জুমার দিন বারো ঘণ্টা। এর মধ্যে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তোমরা তা দিনের শেষ সময়ে, আছরের পর অনুসন্ধান করো।’

—সুনানে আবু দাউদ, হাদিস ১০৪৮

এ কারণে অনেক আলেম জুমার দিনের শেষ ভাগ, বিশেষ করে আছরের পর সূর্যাস্তের আগের সময়কে দোয়ার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।

দুই সময়েই দোয়া করা যায়

দোয়া কবুলের বিশেষ সময় নির্ধারণে আলেমদের মধ্যে মতভেদ থাকলেও খুতবার সময় থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এবং আছরের পর সূর্যাস্তের আগের সময়—দুটিই প্রসিদ্ধ মত।

তাহলে একজন মুসলিম শুধুমাত্র একটি সময়ের ওপর নির্ভর না করে উভয় সময়েই আন্তরিকভাবে দোয়া করতে পারেন। এ সময় নিজের, পরিবার ও মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করা যেতে পারে।

ইমাম ইবনে আবদুল বার (রহ.)-এর বক্তব্য অনুযায়ী, দোয়া কবুলের আশায় একজন মুসলিমের উচিত উল্লিখিত দুই সময়েই দ্বীন ও দুনিয়ার কল্যাণের জন্য আন্তরিকভাবে দোয়া করা।

তাহলে জুমার দিনের এই মর্যাদাপূর্ণ সময়গুলো অবহেলায় না কাটিয়ে নামাজ, জিকির ও দোয়ায় মনোযোগী হওয়া যেতে পারে। আল্লাহ তায়ালা আমাদের সব নেক দোয়া কবুল করুন। আমিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%