ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতিমন্ত্রী নুরের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা


প্রতিমন্ত্রী নুরের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা নিয়ে অভিযোগ উঠেছে। জানা যায়, অজ্ঞাত পরিচয়ে এই হ্যাকিং চেষ্টা চলমান রয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের এই নেতা ও সরকারের প্রতিমন্ত্রী নিশ্চিত করে লেখেন, ‘বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম গত ৩ দিন ধরে আমার ফেসবুক, What’s App ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এর আগের একটি স্বতন্ত্র পোস্টে, তিনি নিজের নাম ভাঙিয়ে অপকর্ম করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, ‘আমার নাম ব্যবহার করে অনিয়ম, অপকর্ম করে পার পাবার সুযোগ নেই। দশমিনা এক্সপ্রেস নামে গলাচিপা, দশমিনা, বাউফল রুটে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা ও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ক্ষতিগ্রস্তরা এদের বিরুদ্ধে মামলা করুন। এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বরং মামলা করলে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন বাহিনী ৯০০ কেজির বো'মা ফেলল ইরানের কেশম দ্বীপে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


মার্কিন বাহিনী ৯০০ কেজির বো

দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি বেসামরিক ভবনে মার্কিন বাহিনী শক্তিশালী বোমা হামলা চালিয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ওই হামলায় একটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

ইরানের কর্মকর্তারা দাবি করেছেন যে, হামলায় বাড়ির মালিক দম্পতি ও তাদের দুই বছরের সন্তান নিহত হয়েছেন। এই পরিবারের আরও দুই সন্তান আহত অবস্থায় জীবিত রয়েছেন। হামলার পর আশপাশে থাকা প্রায় ২০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলেও তারা জানিয়েছেন।

নিউইয়র্ক টাইমস ভিডিও, সংবাদমাধ্যমের ফুটেজ ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, বিস্ফোরণের গর্তের আকারের দিকে নজর দিলে, অনুমান করা হচ্ছে যে, সম্ভবত ২ হাজার পাউন্ড বা প্রায় ৯০০ কেজি ওজনের একটি বোমা এখানে ব্যবহার করা হয়েছে। এটি মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় বোমাগুলোর মধ্যে একটি। অস্ত্র বিশেষজ্ঞরা গর্তের আকার এবং ঘটনাস্থলে পাওয়া ধ্বংসাবশেষ পরীক্ষা করে ধারণা করছেন, এটি মার্ক-৮৪ বোমা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, হামলার সময় এবং স্থান যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার সঙ্গে মিলে যায়। একজন মার্কিন কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছেন, বৃহস্পতিবার ইরানে চালানো হামলার পরিধি আগের রাতের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। তিনি এটিকে ব্যাপক ও বিস্তৃত স্বাভাবিকতার সঙ্গে উল্লেখ করেছেন এবং বলেছেন যে, এটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

নিউইয়র্ক টাইমসের তদন্তে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়ির আশপাশে কোনো সামরিক স্থাপনা ছিল না। হামলার পর ইরানও কোনো সামরিক হতাহতের কথা প্রকাশ করেনি। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের ধ্বংসাবশেষ গর্তের কেন্দ্র থেকে ২০০ ফুটেরও বেশি দূরে ছিটকে পড়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে, বেসামরিক হতাহতের অভিযোগ তারা খতিয়ে দেখছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, 'আমরা এসব প্রতিবেদনের বিষয়ে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখছি।' তিনি আরও বলেন, মার্কিন সামরিক বাহিনী কখনোই বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না। তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল, কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয় অথবা বেসামরিকদের সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, এসব বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের আরও ৪০ আ.লীগ নেতাকর্মী পদত্যাগ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


গোপালগঞ্জের আরও ৪০ আ.লীগ নেতাকর্মী পদত্যাগ করেছেন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ সহসভাপতি শফিউর রহমান কবির মুন্সীসহ ৪০ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এই ঘোষণা তারা দিয়েছেন সোমবার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে যেখানে লিখিত বক্তব্য পাঠ করেন শফিউর রহমান ফরিদ মুন্সী।

শফিউর রহমান জানান, তার এবং সঙ্গী ৪০ জন নেতা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে নেওয়া হয়েছে।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন- মফিজুর রহমান, শহিদুল ইসলাম সাবু, আবুজারা কাজী, কামরুল মুন্সি, রন্তন শেখ, মানিক মুন্সি, সজিব মুন্সি, মুজাফর হোসেন, আসাদুজ্জামান, রাকিব শেখ, বদ্দীন শেখ, আবুবকর মুন্সী, আজিবার শেখ, মো. বাদল শেখ, রওশন আলী, রিপন শেখ, আ. হান্নান কাজী, আব্দুল হাই শেখ, জিন্নাত শেখ, আনিচ শেখ, জাকের আলী, তৈয়াবুর সরদার, সহীদ শেখ, আস্বাস আলী, রুহল আমীন, টিটুল মুন্সি, সলেমান ফকির, ফিরোজ ফকির, লায়েক উদ্দিন, আলামিন মুন্সি, কাবুল হোসেন, মনির মুন্সী, অহেদুজ্জামান, ফরিদ শেখ, ওহিদ কাজি, রাঙ্গু, আলাল মুন্সি, আবুল হাসান ঝন্টু, আজমল ইসলাম, রুকু মিয়া ও সাখায়েত মিয়া।

লিখিত বক্তব্যে শফিউর রহমান আরো জানান, তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন, কিন্তু আজ থেকে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি এবং পদত্যাগকারী নেতারা আর সম্পৃক্ত থাকবেন না।

পদত্যাগকারী নেতাকর্মীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আওয়ামী লীগের সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এর আগে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অন্তত ৫১ নেতাকর্মী পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ এবং সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আয়োজনকৃত সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন যে, আজ থেকে তাদের আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

সাক্ষাৎটি সোমবার (৩ আগস্ট) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয়ে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

পলাতক শেখ হাসিনা ০৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন, এ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবরটি আলোচনা পড়ে।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন।

উভয় পক্ষ নিয়মিত সংলাপ এবং গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে এবং পারস্পরিক আস্থা ও আলোচনা মাধ্যমে সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুকুরের ফ্যাশন মানুষের পোশাককে দখলে নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:১১ পি.এম


কুকুরের ফ্যাশন মানুষের পোশাককে দখলে নিচ্ছে

ফ্যাশন জগতের একটি নতুন পরিবর্তন লক্ষণীয়, যেখানে কুকুর মানুষের জায়গা দখল করে নিচ্ছে। ঝলমলে গাউন, হাতে তৈরি সূক্ষ্ম কারুকাজ এবং ক্যামেরার সামনে রাজকীয় ভঙ্গি ধারণ করে চার পায়ের এই মডেলগুলো যেন মানুষের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত। ইন্দোনেশিয়ায় পোষা প্রাণীর পোশাক এখন আর শুধুমাত্র শখের বিষয় নয়, সেখানে কুকুর ও বিড়ালের জন্য এমন সব বিলাসবহুল পোশাক তৈরি হচ্ছে, যা দেখতে অনেকটাই বিয়ের গাউন কিংবা অভিজাত সন্ধ্যার পোশাকের মতো মনে হচ্ছে।

সম্প্রতি দক্ষিণ জাকার্তার একটি স্টুডিওতে এমনই এক ব্যতিক্রমী ফটোশুট অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেখা গেছে কুকুরদের শরীরে জমকালো পোশাক পরা। পোশাকের রং, নকশা ও সাজে মালিক এবং পোষা প্রাণীর মধ্যে এক ধরনের মিল ছিল। ক্যামেরার আলো জ্বেলে উঠতেই দেখা যায় পোশাকের পুঁতি, ফুল এবং সূক্ষ্ম নকশা ঝিকমিক করছে।

প্রতিটি পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের কাপড়। পোশাকের ওপর পুঁতি, ফুল এবং ছোট ছোট অলংকরণ হাতে সেলাই করা হয়েছে। ফলে এসব পোশাক দেখতে শুধু সুন্দরই নয়, প্রতিটি পোশাকে ফুটে উঠেছে দীর্ঘ সময়ের পরিশ্রমের ছাপ। এই পোশাকগুলো মূলত আনুষ্ঠানিক পার্টি, ফ্যাশন শো, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ ফটোশুটের জন্য তৈরি করা হয়।

প’স্টাইলের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার অ্যালভিন ওয়ে ২০১৪ সাল থেকে মানুষের পোশাক তৈরির কাজ করে আসছেন। তবে করোনাভাইরাস মহামারির সময় তার কাজের পথে আসে একটি নতুন মোড়। ২০২১ সালে তিনি পোষা প্রাণীর জন্য পোশাক তৈরি শুরু করেন। চারপাশে যখন অনিশ্চয়তা এবং স্থবিরতা ছড়িয়ে পড়ছিল, তখন সেই অন্ধকার সময়েই তার সামনে সৃজনশীলতার নতুন একটি দরজা খুলে যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%