বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৮:১৬ পি.এম
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় নিষিদ্ধ আওয়ামিলীগ ও জামায়াতের মন খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্যটি প্রকাশ করেন।
আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, "গতকাল শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিগত যেকোনো সময়ের তুলনায় এবার পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া কার্যকর পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা ছাড়াই পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করায় প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ।"
তিনি আরও বলেন, "এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। একদিকে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামিলীগের নাশকতার নানা ষড়যন্ত্র, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর নানা অতৎপরতা, সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখা ছিল বেশ কঠিন। এমন পরিস্থিতিতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষও সন্তুষ্ট সরকারের এই উদ্যোগে।"
আবু হানিফ বলেন, "একদিকে জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি নিষিদ্ধ আওয়ামিলীগ, অন্য দিকে বিরোধী দলের নানা রকম ষড়যন্ত্র ছিলো কিভাবে পরিস্থিতি ঘোলাটে করা যায়। এসবের কারণে সরকারকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে, যার ফলে কোন অপ্রীতিকর পরিস্থিতি কিংবা সহিংসতার মত কোন ঘটনা ঘটে নাই। হিন্দু সম্প্রদায়ের মানুষও সন্তোষ প্রকাশ করেছে। শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় নিষিদ্ধ আওয়ামিলীগ ও জামায়াতের মন খারাপ। কেননা তারা ভেবেছিলো কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে আর তারা সেটাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারি ছুটির দিনেও কবি নজরুল সরকারি কলেজের চলমান অবকাঠামোগত উন্নয়নকাজের অগ্রগতি দেখতে কলেজে এসে সরেজমিনে পরিদর্শন করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি ক্যাম্পাসে এসে নির্মাণাধীন প্রধান ফটকসহ কলেজের অন্যান্য চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
অধ্যক্ষ পরিদর্শনকালে মূল ফটকের পাশে একটি হরিতকী গাছ কেটে না ফেলে তা অন্যত্র সঠিকভাবে পুনরোপণ করা হয়েছে কি না, তা খোঁজখবর নেন। তিনি নবনির্মিত ভবন ও চলমান সংস্কারকাজগুলো সরাসরি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. ইউসুফ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু ও কলেজ সাংবাদিক সমিতি’র সভাপতি মো. আতিক হাসান শুভ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ সহ কলেজের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান পরিদর্শন শেষে বলেন, "আসলে যেখানেই থাকি না কেন, কলেজেই তো আমাদের মন পড়ে থাকে। কলেজের প্রতি আমাদের একটি আত্মিক টান রয়েছে। বর্তমানে ক্যাম্পাসে কেন্দ্রীয় গেট নির্মাণ, ছয়তলা ভবনের কাজ এবং পুরোনো ভবনের অভ্যন্তরীণ সংস্কারসহ একাধিক উন্নয়নকাজ চলছে।"
তিনি আরও বলেন, "প্রধান ফটকের কাজের জন্য একটি ওষুধি গাছ কেটে না ফেলে তা অন্য কোথাও নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে কি না, তা যাচাই করা এবং সার্বিক অগ্রগতি দেখতেই আজ আমি ক্যাম্পাসে এসেছি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানী হাজারীবাগের এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন হাজারীবাগ থানার ওসি মো. মোশাররফ হোসেন।
তিনি উল্লেখ করেন, বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর মামলা করা হয়। এরপর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে লাবিব, মুন্সি স্বপন এবং সাইফুল নামে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, হামলায় অংশ নেওয়া অন্যান্যদের চিহ্নিত করার জন্য সিসি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় অভিযান জোরদার করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে, হাজারীবাগের শিকদার মেডিকেলের পেছনে মেন্ডী ডেন্টাল রোডে ২৩টি মোটরসাইকেলের ওপর হেলমেট ও মাস্ক পরা প্রায় ৪৫ থেকে ৫০ জন দুর্বৃত্ত প্রবেশ করে।
মাত্র ১৮ মিনিটের মধ্যে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, শিশু ওয়ার্ড থেকে বাচ্চা চুরির সন্দেহে অজ্ঞাত ওই ব্যক্তিকে ২-৩ জন মিলে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তারা তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগের সামনে ফেলে রেখে চলে যায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা মো. মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন নামের একজনকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর রাজাপুরে। বর্তমানে তিনি ঢাকার কাফরুল থানার সেনপাড়া পর্বত এলাকার একটি বাসায় বসবাস করছেন।
পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। লাশটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার এবং অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর ও ঘোড়াঘাট, এই ৪টি উপজেলা নিয়ে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আগামী ২৭ অক্টোবর বিরামপুর সরকারি কলেজ মাঠে জব ফেয়ার আয়োজন করা হবে। এই উপলক্ষে বিরামপুর সরকারি কলেজ মাঠে ২৭টি স্টল প্রস্তুত করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে জব ফেয়ার অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, "বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সেবা ও পণ্য কীভাবে বাজারজাত ও বিপণন করা যায়, সে বিষয়ে জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।"
তিনি আরও জানান, "এটি একটি প্রত্যন্ত অঞ্চল। এ এলাকার মানুষ ঢাকায় গিয়ে চাকরি খুঁজতে নানা সমস্যার মুখে পড়েন। জব ফেয়ারটির মাধ্যমে তারা চাকরি ও কর্মসংস্থান সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে ও বুঝতে পারবেন। এর মাধ্যমে তারা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন বলে তিনি মনে করেন।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ