ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ধামরাইয়ে ট্রাকচাপায় নিহত হলো দুই স্কুলছাত্র


ধামরাইয়ে ট্রাকচাপায় নিহত হলো দুই স্কুলছাত্র

ঢাকার ধামরাইয়ে একটি মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র মারা গেছেন। এই ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৪) ও একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক (১৫)। তারা উভয়ই সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী। আহত আতাউল্লাহ (১৭) কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল বেলা একটি মাটিবাহী ড্রাম ট্রাক আইঙ্গন সেতু এলাকায় কালিয়াকৈরমুখী লেন দিয়ে চলছিল। এ সময় একটি সিএনজি চালিত রিকশা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। এর পেছনে থাকা একটি মোটরসাইকেলও ট্রাকটিকে ওভারটেক করতে চেষ্টাকালে সেটি ট্রাকের সামনের দিকে চলে আসে। তখন ড্রাম ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে আঘাত করে। এর ফলে মোটরসাইকেলসহ তিন আরোহী সড়কের উপর ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের পিষ্ট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনায় ঘটনাস্থলেই মহিম ও অনিকের মৃত্যু ঘটে। গুরুতর আহত আতাউল্লাহকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনায় দুইজন মারা গেছেন। মৃত্যুর পর মরদেহ তাদের পরিবারের সদস্যরা সঙ্গে করে নিয়ে গেছেন। আলামত জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটকানোর চেষ্টা চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে সমাবেশ করবে জাতীয় ছাত্রশক্তি, ঘোষণা কর্মসূচির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


রাজধানীতে সমাবেশ করবে জাতীয় ছাত্রশক্তি, ঘোষণা কর্মসূচির

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ এসেছে। এর সাথে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি ও পুলিশি বাঁধার প্রতিবাদ হিসেবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

বুধবার (২৯ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণাটি দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই পদযাত্রায় থাকা এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা হয়েছে। আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং পুলিশি বাঁধার মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমের প্রতিবাদ করা হচ্ছে। এছাড়াও, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব বানাচ্ছে বিশ্বের সবচেয়ে উচুঁ টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


সৌদি আরব বানাচ্ছে বিশ্বের সবচেয়ে উচুঁ টাওয়ার

সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের নতুন একটি কর্মযজ্ঞ শুরু করেছে। বর্তমানে আলোচিত 'জেদ্দা টাওয়ার'-এর ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী যদি কাজ শেষ হয়, তবে এটি দুবাইয়ের বুর্জ খলিফাকে টপকে বিশ্বের সর্বোচ্চ ভবনের রেকর্ড গড়বে।

বুধবার (২৯ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

প্রকল্পের অন্যতম প্রধান বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল জানিয়েছেন যে, প্রস্তাবিত টাওয়ারটির উচ্চতা হবে এক হাজার মিটারেরও বেশি। ইতিমধ্যে পুরো প্রকল্পের ৪০ শতাংশেরও বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল সম্প্রতি জেদ্দায় প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মাধ্যমে কয়েক বছর ধরে থমকে থাকা বিশালাকার এই অবকাঠামো নির্মাণ প্রকল্প পুনরায় পূর্ণ উদ্যমে চালুর বার্তা প্রদান করা হলো।

কাজের অগ্রগতি জানাতে আল-ওয়ালিদ বলেন, ‘আল্লাহর প্রশংসা, কাজ দ্রুত এগোচ্ছে এবং আমরা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করব।’

২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও পরবর্তীতে নানা ধরনের আর্থিক জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমস্যার কারণে ২০১৮ সালে তা স্থগিত হয়ে যায়। দীর্ঘ বিরতি কাটিয়ে গত ২০২৫ সালে টাওয়ারটির নির্মাণকাজ পুনরায় আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

সৌদি সরকারের জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রবিন্দুতে এই টাওয়ার নির্মাণ হচ্ছে। এটি ব্যবসা ও আন্তর্জাতিক পর্যটন খাতকে গতিশীল করার জন্য সরকারের ৫ কোটি ৭০ লাখ বর্গফুটের বৃহৎ নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে নির্মিত হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এতে বিলাসবহুল আবাসন, আন্তর্জাতিক মানের হোটেল, আধুনিক অফিস স্পেস এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ টাওয়ার (ওয়াচ টাওয়ার) থাকবে।

প্রকল্পটির বাস্তবায়ন তদারকি করছে জেদ্দা ইকোনমিক কোম্পানি, যার প্রধান পৃষ্ঠপোষক হলেন প্রিন্স আল-ওয়ালিদের কিংডম হোল্ডিং কোম্পানি। নকশা ও কারিগরি বাস্তবায়নে কাজ করছে অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গর্ডন গিল আর্কিটেকচার, থর্নটন টোমাসেটি, ল্যাঙ্গান ইন্টারন্যাশনাল এবং সৌদি বিনলাদিন গ্রুপ।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ৮২৮ মিটার উঁচু 'বুর্জ খলিফা' বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। জেদ্দা টাওয়ারটি এক হাজার মিটার উচ্চতার হবে এবং এটি পৃথিবীর প্রথম এক কিলোমিটার উঁচু কাঠামো হতে চলেছে। ২০২৮ সালের মধ্যে ভবনটির সার্বিক নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নগদ’ বিক্রির বিষয়ে যা বলেছেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


‘নগদ’ বিক্রির বিষয়ে যা বলেছেন মন্ত্রী

‘নগদ’ বিক্রি নিয়ে যে ধরনের খবর ছড়ানো হচ্ছে, সেগুলো ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ রয়েছে এবং ‘নগদ’ বিক্রি নিয়ে যে সব গুজব বা রিউমার ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হওয়া উচিত নয়। বাজার প্রতিযোগিতার জন্য এই ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানটির সরকারি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেছেন মন্ত্রী। ফকির মাহবুব আনাম আরও বলেন, পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা নতুন কোনও ধারণা নয়। এটি বিশ্বের বিভিন্ন দেশে বহু বছর ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এই উদ্যোগের মাধ্যমে ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধার ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে আরও উদ্যোক্তা এ কার্যক্রমে যুক্ত হতে পারেন। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। এতে নাগরিক সেবার পরিধি একদিকে বাড়বে, এবং অন্যদিকে নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হবে। তিনি ফ্র্যাঞ্চাইজি উদ্যোক্তাদের শুভকামনা জানিয়ে আশ্বস্ত করেন যে, কার্যক্রম চালাতে যদি কোনো সমস্যা হয়, তবে ডাক বিভাগ সব ধরনের সহযোগিতা প্রদান করবে। নগদের রাজস্বের চেক গ্রহণের পর মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নগদের মুনাফা অর্জন সেই সফলতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, উন্নত নাগরিকসেবা নিশ্চিত করতে সরকারের রাজস্ব বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারিত্বের ফলে জনগণের আস্থা, সরকারের রাজস্ব এবং ডাক বিভাগের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে ঢাকার অভ্যন্তরে ৪টি এবং ঢাকার বাইরে ৪টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। ভবিষ্যতে ধাপে ধাপে দেশের সব অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান সিপার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান সিপার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ জেলা ইউনিটের সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার (৭৩) এখন আর নেই।

তিনি ২৯ জুলাই, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গোলাম মহিয়ার খান শিপার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখারা গ্রামে বাস করতেন।

বিরতিহীন শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

এক শোকবার্তায়, মন্ত্রী বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার একাধিক নির্যাতন সহ্য করার পরেও আমৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের মতো একজন নিবেদিতপ্রাণ নেতার মৃত্যুতে অপুরণীয় ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হওয়া সম্ভব নয়।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, তিনি আল্লাহর কাছে মরহুমের পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি কামনা করছেন।

এদিকে, বুধবার বাদ আসর, মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে গড়পাড়ার পারিবারিক কবরস্থানে তার মা'র কবরের পাশে দাফন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%