ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) মানববন্ধন করেছে। এই মানববন্ধনটি ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি এবং হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য একটি গুরুতর হুমকি। তারা সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

খুবিসাসের সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, "সত্য ও তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।" তিনি বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

খুবিসাসের সাধারণ সম্পাদক নাহিদ হাসান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, "বিভিন্ন সময়ে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হওয়া এসব হামলার তীব্র নিন্দা জানাই।" অপরাধীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে ও নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

মানববন্ধন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলে শান্তর মরদেহ উত্তোলন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলে শান্তর মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বুধবার (৭ অক্টোবর) সকালে উত্তোলন করা হয়। উত্তোলনের পর সেগুলো চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানিয়েছেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারীও ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ ছিল। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং রাজস্ব ফাঁকিসহ একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে বলে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করার সময় গণপিটুনিতে সেলিম খান ও তার ছেলে শান্ত খান নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করে। ওই মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত কবর থেকে মরদেহ দুটি উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবির এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম ও চৈতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


নোবিপ্রবির এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম ও চৈতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমআইএস নেটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নূর উন নবী সিয়াম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল মরিয়ম চৈতি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিভাগের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য ক্লাবটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মো. শাফিন, হেড অব ফাইন্যান্স পদে নির্বাচিত হয়েছেন ইমানে আবদুল্লাহ মাসুম এবং সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ সাদিফ চৌধুরী, তৌহিদুল ইসলাম জিশান ও সৌমিক বাইন নির্বাচিত হয়েছেন।

এছাড়া অফিস সেক্রেটারি পদে মেহেদি হাসান আরাফাত, পাবলিক রিলেশন সেক্রেটারি পদে ফারাজানা আক্তার, পাবলিকেশন সেক্রেটারি পদে মো. নাহিদ উদ্দিন চৌধুরী, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি পদে আরাফাত হোসেন সাব্বির, স্পোর্টস অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে শাহরিয়ার হোসাইন সাজ্জাদ এবং কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে আফরিন আক্তার বিথী নির্বাচিত হয়েছেন।

গবেষণা, আইটি ও সহযোগিতা সম্পাদক পদে হালিমা তুজ জাহারা, কনটেন্ট ক্রিয়েটর সেক্রেটারি পদে মো. মাশরাফি ফারুক, হেড অব মার্কেটিং অ্যান্ড প্রমোশন পদে তানিম সারোয়ার এবং হেড অব অডিট অ্যান্ড ইভ্যালুয়েশন পদে ইসা আল আমিন নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, কার্যনির্বাহী সদস্য পদে মো. মেহেদী হাসান, আইয়াম রহমান ও রানিয়া হোসাইন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জান্নাতুল মরিয়ম চৈতি বলেন, "শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া সব সময়ই আনন্দের, আর এমআইএস নেট-এর মাধ্যমে সেই সুযোগটি কাজে লাগাতে আমি বদ্ধপরিকর। আমার প্রধান লক্ষ্য হবে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা এবং তাদের মেধা ও স্কিল ডেভেলপমেন্টে সহায়ক পরিবেশ তৈরি করা। সবাইকে সাথে নিয়ে আমরা একটি বন্ধুত্বপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব ডিপার্টমেন্ট গড়ে তুলতে চাই। এই যাত্রায় আমি শিক্ষক ও সহপাঠী সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

নবনির্বাচিত সভাপতি মো. নূর উন নবী সিয়াম বলেন, "এম আই এস নেট-এর সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। একাডেমিক ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ তৈরি, ক্লাবের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তুলতে আমি কাজ করতে চাই। শিক্ষক, সিনিয়র-জুনিয়র ও সহপাঠী সবার সহযোগিতা নিয়ে এম আই এস নেটকে আরও কার্যকর ও সমৃদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের সম্মিলিত লক্ষ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তকরণে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তকরণে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

ঢাকার বস্তি এলাকায় যক্ষ্মা রোগ শনাক্তকরণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাপান সরকার ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান প্রদান করছে।

সোমবার (৬ অক্টোবর) জাপানি দূতাবাসে একটি অনুদান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তিতে বাংলাদেশের জন্য নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ’ (icddr,b)-এর প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

জাপানের ‘গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস’ (GGP) বা তৃণমূল পর্যায়ের মানব নিরাপত্তা প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে। অনুদানের অর্থে ‘ঢাকা জেলায় যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য ল্যান্ড ক্রুজার গাড়ি সংগ্রহ প্রকল্প’ বাস্তবায়ন করা হবে।

এই প্রকল্পের আওতায় icddr,b একটি টয়োটা ল্যান্ড ক্রুজার এবং একটি ফুজিফিল্ম পোর্টেবল ডিজিটাল এক্স-রে ইউনিট সংগ্রহ করবে। এসব সরঞ্জাম ব্যবহার করে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা দলগুলো স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সীমাবদ্ধতা থাকা জনগণের কাছে সরাসরি যক্ষ্মা স্ক্রিনিং সেবা পৌঁছে দেবে।

প্রকল্পটির মাধ্যমে প্রতি বছর প্রায় ৯ হাজার মানুষকে যক্ষ্মা স্ক্রিনিংয়ের আওতায় আনার আশা করা হচ্ছে। এর ফলে আগে শনাক্ত হয়নি এমন যক্ষ্মা রোগীদের খুঁজে বের করার পাশাপাশি তাদের উপযুক্ত চিকিৎসার আওতায় আনার সুযোগ তৈরি হবে। ফলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং যক্ষ্মার সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে প্রকল্পটি সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি মন্তব্য করেন, "জাপান মানব নিরাপত্তাকে, অর্থাৎ মানুষের জীবন ও মর্যাদা রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়।" তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের বাধার মুখোমুখি হন, তাদের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার মাধ্যমে এই প্রকল্প জাপানের সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিচ্ছে।

বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে icddr,b ঝুঁকিপূর্ণ জনগণের স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও সম্প্রসারণযোগ্য সমাধান উদ্ভাবন ও বাস্তবায়নে কাজ করে থাকে। এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে প্রতিষ্ঠানটির জনস্বাস্থ্য বিষয়ক দক্ষতার সঙ্গে জাপানি প্রযুক্তির সমন্বয় ঘটবে।

অনুদান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টয়োটা সুশো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিদানিও উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নে টয়োটা সুশো কর্পোরেশন এবং ফুজিফিল্ম গাড়ি ও যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দিয়ে সহায়তা করবে।

জাপান সরকারের তৃণমূল পর্যায়ের মানব নিরাপত্তা জোরদারের উদ্যোগের অংশ হিসেবে ১৯৮৯ সাল থেকে জিজিপি (GGP)-এর আওতায় ২২৪টি এনজিও প্রকল্পকে সহায়তা প্রদান করা হয়েছে। এসব প্রকল্পে জিজিপির আওতায় দেয়া অনুদানের মোট পরিমাণ প্রায় ১৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার জাহিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার জাহিদুল ইসলাম

সাংবাদিকদের হাতে অস্ত্র থাকে না। বরং তাদের কাছে থাকে ক্যামেরা, কলম ও তথ্য। যখন সেই কলম বা ক্যামেরার প্রতিক্রিয়া যদি অস্ত্র দিয়ে দেওয়া হয়, তখন প্রশ্ন ওঠে, কী এমন সত্য রয়েছে, যা প্রকাশিত হওয়ার ভয় এতটা প্রবল। এই মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের হামলার শিকার আগামীর সময়ের রাবি প্রতিনিধি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জাহিদুল তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এই মন্তব্যটি করেন।

জাহিদুল লিখেছেন, "আজ নৃশংস হামলায় আমার মাথা ফেটেছে। আগামীকাল যদি এই সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে আঘাতটা কিন্তু শুধু সাংবাদিকের মাথায় থাকবে না, আঘাত আসবে পুরো বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি, মতপ্রকাশ ও গণতান্ত্রিক পরিবেশের ওপরেই।"

উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের হামলায় চার সাংবাদিকসহ মোট ১০ জন গুরুতর আহত হন। এর মধ্যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হন জাহিদুল। তার মাথায় আঘাত লেগে কানের ওপরে ফেটে যায় এবং গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%