ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মোবাইল অপারেটরদের ইমার্জেন্সি ব্যালান্স ২০০ টাকা থেকে ৫০০ টাকায় বৃদ্ধির প্রস্তাব


মোবাইল অপারেটরদের ইমার্জেন্সি ব্যালান্স ২০০ টাকা থেকে ৫০০ টাকায় বৃদ্ধির প্রস্তাব

দেশের মোবাইল অপারেটরগুলো জরুরি প্রয়োজনে মোবাইল ফোনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

সম্প্রতি অপারেটরগুলো এ সীমা বাড়ানোর জন্য প্রস্তাব করেছে।

প্রস্তাব অনুযায়ী, ২০০ টাকার বেশি থেকে ৫০০ টাকা পর্যন্ত ব্যালান্স নিলে সর্বোচ্চ ১০ টাকা সেবা ফি দিতে হতে পারে। এ ফিতে প্রযোজ্য কর যুক্ত হবে। ফলে করসহ ফি দাঁড়াতে পারে ১৩ টাকা ৯০ পয়সা।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অপারেটরদের যুক্তি হলো, বর্তমান সীমায় অনেক সময় গ্রাহকেরা প্রয়োজনীয় ডেটা বা মিনিটের প্যাকেজ কিনতে পারেন না। সীমা বাড়ানো হলে বেশি দামের প্যাকেজ কেনার সুযোগ তৈরি হবে।

বিটিআরসির নথি অনুযায়ী, বর্তমানে ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স নিলে সেবা ফি ২ টাকা। করসহ এই ফি দাঁড়ায় ২ টাকা ৭৮ পয়সা।

এ বিষয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ গণমাধ্যমকে বলেন, "অনেক সময় গ্রাহকের নেওয়া ইমার্জেন্সি ব্যালান্স দিয়ে প্রয়োজনীয় প্যাকেজ কেনা সম্ভব হয় না।" উদাহরণ হিসেবে তিনি বলেন, "কোনো প্যাকেজের দাম ৩১০ টাকা হলে সর্বোচ্চ ২০০ টাকা ব্যালান্স দিয়ে সেটি কেনা যাবে না।" সীমা ৫০০ টাকা করা হলে গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী বেশি দামের প্যাকেজও কিনতে পারবেন।

দেশে মোবাইল সেবা দিচ্ছে চারটি অপারেটর—গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক। বিটিআরসির হিসাবে, চার অপারেটরের মোট গ্রাহকসংখ্যা ১৯ কোটির বেশি।

আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে

জরুরি প্রয়োজনে গ্রাহকদের সামান্য পরিমাণ ব্যালান্স দেওয়ার উদ্দেশ্যে এ সেবা চালু করা হয়েছিল। ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি বিটিআরসি নির্দেশ দিয়েছিল, গ্রাহকদের অন্তত ১০ টাকা ইমার্জেন্সি ব্যালান্স দিতে হবে এবং এ জন্য কোনো চার্জ নেওয়া যাবে না। একই বছরের ২ জুলাই অপারেটরদের সঙ্গে এক সভায় সিদ্ধান্ত হয়, ১০ টাকা পর্যন্ত ব্যালান্স চার্জমুক্ত থাকবে। এর বেশি অঙ্কের ক্ষেত্রে সেবা ফি নেওয়া যাবে।

বর্তমানে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স দেয়। এতে করসহ ফি ২ টাকা ৭৮ পয়সা। অন্যদিকে, টেলিটক সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ব্যালান্স দেয়, যার সেবা ফি করসহ ৬ টাকা ৯৫ পয়সা।

অপারেটরগুলোর দাবি, ইমার্জেন্সি ব্যালান্স এখন শুধু টাকা ধার দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এর আওতায় মিনিট লোন, ডেটা লোন, ‘বাই নাও পে লেটার’ এবং বিভিন্ন প্যাকেজ কেনার সুবিধাও যুক্ত হয়েছে। এসব সেবায় গ্রাহক আগে ব্যবহার করেন, পরে টাকা পরিশোধ করেন। পরবর্তী রিচার্জ থেকে বকেয়া টাকা ও প্রযোজ্য ফি কেটে নেওয়া হয়।

মোবাইল অপারেটর সূত্রের দাবি, চার অপারেটর মিলিয়ে প্রতিদিন গড়ে ৩৫ লাখ গ্রাহক ইমার্জেন্সি ব্যালান্স নেন। তবে এই ঋণের অর্থ সরাসরি অপারেটরগুলো দেয় না; তাদের সঙ্গে অংশীদারত্বে থাকা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানগুলো এ অর্থ সরবরাহ করে। ফলে ব্যালেন্সের সীমা বাড়ানোর প্রস্তাব গ্রাহকদের সুবিধার পাশাপাশি ঋণসেবার পরিধি বাড়ানোর বিষয় হিসেবেও আলোচনায় এসেছে।

আরও পড়ুন: কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদার সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রধান লক্ষ্য: ড. তিতুমীর

প্রথমে গ্রামীণফোনই ইমার্জেন্সি ব্যালান্সের সীমা বাড়ানোর প্রস্তাব দেয়। ২০২৬ সালের ৩ মার্চ বিটিআরসিকে চিঠি দিয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ব্যালান্স দেওয়ার অনুমতি চায় অপারেটরটি। এ জন্য সর্বোচ্চ ২০ টাকা ফি রাখার প্রস্তাবও দেওয়া হয়। গ্রামীণফোনের যুক্তি ছিল, বেশি দামের প্যাকেজ কেনা এবং জরুরি সময়ে যোগাযোগসেবা চালু রাখতে গ্রাহকদের আরও বেশি ব্যালান্স প্রয়োজন।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, "বর্তমানে ডেটা ব্যবহার ও ডিজিটাল সেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।" স্মার্টফোন ব্যবহারকারী এবং তুলনামূলক বেশি ডেটা ব্যবহার করা গ্রাহকদের জন্য বিদ্যমান ইমার্জেন্সি ব্যালান্সের সীমা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয়। সীমা বাড়ানো হলে তা গ্রাহকদের বর্তমান ব্যবহারধারা ও যোগাযোগের প্রয়োজনের সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হবে।

তবে গ্রামীণফোনের এই প্রস্তাবে অন্য অপারেটরগুলো আপত্তি জানায়। গত ২১ জুন বিটিআরসির সঙ্গে এক সভায় তারা জানায়, একক অপারেটরের জন্য এ ধরনের সুবিধা অনুমোদন করা হলে প্রতিযোগিতায় অসমতা তৈরি হতে পারে এবং অনাদায়ি অর্থের পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে বিটিআরসি সব অপারেটরের জন্য অভিন্ন প্রস্তাব তৈরি করতে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবকে দায়িত্ব দেয়।

চলতি বছরের ২৩ জুলাই অ্যামটব বিটিআরসির কাছে ৫০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স দেওয়ার প্রস্তাব জমা দেয়। প্রস্তাবে ১০ টাকা পর্যন্ত ব্যালান্সে কোনো ফি না রাখা, ১০ থেকে ২০০ টাকায় ২ টাকা এবং ২০০ থেকে ৫০০ টাকায় সর্বোচ্চ ১৫ টাকা ফি নির্ধারণের কথা বলা হয়।

আরও পড়ুন: বাংলাদেশে অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর

পরে ২০ আগস্ট বিটিআরসি ও অ্যামটবের সভায় ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ব্যালান্সের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ টাকা ফি রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

অ্যামটব সূত্রের তথ্য অনুযায়ী, গ্রামীণফোন, রবি ও টেলিটক এ প্রস্তাবে সম্মত হয়েছে। তবে বাংলালিংক ব্যালান্সের পরিমাণ অনুযায়ী ধাপে ধাপে ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছে।

বাংলালিংকের প্রস্তাব অনুযায়ী, ১১ থেকে ২০ টাকা ব্যালান্স নিলে ২ টাকা, ২১ থেকে ৫০ টাকায় ৩ টাকা এবং ১৫১ থেকে ২০০ টাকায় ৬ টাকা ফি নেওয়া হবে। আর ৪০১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ব্যালান্স নিলে ফি হবে ১০ টাকা।

এই প্রস্তাব কার্যকর হলে ২০০ টাকার কম ব্যালান্স নেওয়ার ক্ষেত্রেও কিছু গ্রাহককে বর্তমানের তুলনায় বেশি ফি দিতে হতে পারে। কারণ, বর্তমানে ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্সের জন্য সেবা ফি মাত্র ২ টাকা।

আরও পড়ুন: মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি

বর্তমান ব্যবস্থায় ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স নিলে করসহ ২ টাকা ৭৮ পয়সা ফি দিতে হয়। একই হারে কর যোগ করে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ব্যালান্সের জন্য ১০ টাকা সেবা ফির সঙ্গে কর যুক্ত হলে মোট ফি দাঁড়াতে পারে ১৩ টাকা ৯০ পয়সা।

তবে ৫০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এটি এখনও চূড়ান্তভাবে কার্যকর হয়নি। বিটিআরসির অনুমোদন ও চূড়ান্ত সিদ্ধান্তের পরই নতুন সীমা ও ফি কাঠামো সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


আজ ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার প্রয়োজন হতে পারে, এবং সেই কারণে কোথাও না কোথাও যেতে হয়। তবে, কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তারিখে দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার, ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আজ বিভিন্ন কর্মসূচি, বিশ্ব ডিম দিবসের র‌্যালি ও বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


ঢাকায় আজ বিভিন্ন কর্মসূচি, বিশ্ব ডিম দিবসের র‌্যালি ও বৈঠক

ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের কোনো না কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জানার প্রয়োজন রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা দেখে নেওয়া যেতে পারে।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল পৌনে ৯টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বিশ্ব ডিম দিবস উপলক্ষে একটি র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

জাতীয় প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপিএপি) বাংলাদেশ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত থাকবেন।

নেদারল্যান্ডসের মন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।

দুপুর ১টায় রাজধানীর বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সোয়ের্ড সোয়ের্ডসমা বৈঠক করবেন। বৈঠকের পর নেদারল্যান্ডসের মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


আজ ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

আসন্ন শারদীয় দুর্গাপূজার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে গাছপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দেশের কিছু অঞ্চলে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো সোমবার (১২ অক্টোবর) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর গংগাচড়া জোনাল অফিস জানায়, বুড়িরহাট উপকেন্দ্রের ৩৩ কেভি ও ১১ কেভি ফিডারে জরুরি গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, গংগাচড়া বাজার ও এর আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে।

এদিকে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-বিমানবন্দর জানায়, বিদ্যুৎ লাইনের কাছে গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য ১১ কেভি বাইপাস ও পোস্টাল ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া, নামোপাড়া এবং সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকায় সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, ১১ কেভি পোস্টাল ফিডারের আওতাধীন নওদাপাড়া, মধ্য-নওদাপাড়া, মেহেরের মিল বটতলা, তালপুকুরপাড়া, কয়েদারাসহ শিল্পীপাড়া ও আশপাশের এলাকায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুরঞ্জিত কুমার দাস জানিয়েছেন, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি গাছপালা কর্তনের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তালাইমারী, মতিহার, ধরমপুর, ফলতলা, কাজলা, বিনোদপুর, মির্জাপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

এ বিষয়ে উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম, অ. দা.) চিরেন্দ্র নাথ রায় বলেন, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটে উপাচার্য দীর্ঘসময় অবরুদ্ধ, দুই প্রাক্তন শিক্ষার্থী অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


চুয়েটে উপাচার্য দীর্ঘসময় অবরুদ্ধ, দুই প্রাক্তন শিক্ষার্থী অসুস্থ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ভবনের ভেতরে দুইজন প্রাক্তন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজন, ইঞ্জিনিয়ার শাহরিয়ার, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নগরের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১টার দিকে চুয়েট চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ এবং চিকিৎসাকেন্দ্রের টেকনোলজিস্ট বাসু দেব উপাচার্য ভবনে প্রবেশ করে অসুস্থ শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এর আগে, অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম মুঠোফোনের মাধ্যমে চিকিৎসককে সেখানে আসার জন্য অনুরোধ করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে চিকিৎসক ও টেকনোলজিস্ট উপাচার্য ভবনে প্রবেশ করেন। এ সময় কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিরাও ভবনটিতে প্রবেশ করেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক জানান, ইঞ্জিনিয়ার শাহরিয়ারের রক্তচাপ (ব্লাড প্রেশার) সিস্টোলিক ১৭০ এবং ডায়াস্টোলিক ১০০ মিলিমিটার পারদ পাওয়া গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাকে অবরুদ্ধ উপাচার্য ভবন থেকে বের করে চুয়েট চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নগরের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে, ইঞ্জিনিয়ার টিটু মো. সোহানের রক্তচাপ (ব্লাড প্রেশার) পরীক্ষা করে চিকিৎসক জানান, তার রক্তচাপ সিস্টোলিক ১৪০ এবং ডায়াস্টোলিক ৯০ মিলিমিটার পারদ পাওয়া গেছে।

এছাড়া, চিকিৎসকের পরামর্শে অবরুদ্ধ উপাচার্য ভবনে অবস্থানরত অন্যদেরও স্যালাইন দেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, "আমাদের দুইজন অ্যালামনাই সদস্য উচ্চ রক্তচাপের জটিলতায় ভুগছেন। তাই আমি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক ডেকেছি। এখানে যেহেতু সবাই দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ রয়েছেন, তাই সবাই অসুস্থ ও ক্লান্ত অনুভব করছেন।"

প্রসঙ্গত, সোমবার (১২ অক্টোবর) সকালে উপাচার্য ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। পরে ওই দিন দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে উপাচার্য ভবন ত্যাগের জন্য আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় তাকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%