০৩:২২ পি.এম
ভারতের মহারাষ্ট্রের সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তার পরিবারের বিরুদ্ধে কুসংস্কার চর্চা এবং গৃহনির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছে তার পুত্রবধূ গিরিজা রাউত। গিরিজা রাউতের অভিযোগ, তাকে জোর করে গোমূত্র পান করানো হয়েছে, তাও তান্ত্রিক আচার পালনে বাধ্য করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার জন্য থানে জেলার পুলিশ বিনায়ক রাউত, তার স্ত্রী এবং ছেলে, স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইন অনুযায়ী মামলা করেছে। অভিযোগপত্রে ফিরোজ ও কাজি নামের দুই কথিত তান্ত্রিকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
গিরিজা রাউতের অভিযোগ, বিয়ের পর গত সাত বছর ধরে তিনি নিয়মিত মানসিক, সামাজিক ও আবেগগত নির্যাতনের শিকার হয়েছেন। তার দাবি, স্বামীর কথিত বন্ধ্যাত্বজনিত সমস্যার সমাধানের নামে তাকে বারবার তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হতো। এক্ষেত্রে এক সময় তাকে জোরপূর্বক গোমূত্র পান করানো হয় এবং কুসংস্কারমূলক আচার পালনের অংশ হিসেবে মাথা থেকে চুলও ছিঁড়ে নেওয়া হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
গিরিজা সাংবাদিকদের কাছে তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে এতদিন অভিযোগ করার সাহস পাননি। পরিবারটির প্রধান হওয়ার পরেও শ্বশুর বিনায়ক রাউত কখনো তার পক্ষে দাঁড়াননি বলেও অভিযোগ করেন।
গিরিজা আরও জানান, বিয়ের পর উটির হানিমুনে তার স্বামী শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতেন। বিষয়টি উত্থাাপন করলে তাকে অপমান ও দূরে সরিয়ে দেওয়া হতো। তার স্বামী তাকে বলেছিলেন, ভারতের বাইরে কোনো দেশে গিয়েই কেবল তাদের মধ্যে শারীরিক সম্পর্ক সম্ভব।
এছাড়া, পারিবারিক অনুষ্ঠানে প্রকাশ্যে অপমান এবং নিয়মিত মানসিক চাপ সৃষ্টি, মারধরের অভিযোগও করেছেন তিনি। তার দাবি, ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময়ও একই ধরনের আচরণের শিকার হন। এই সময় তাকে বলা হয়েছিল, শারীরিক সম্পর্ক হলে তার স্বামীর মৃত্যু ঘটবে।
পুত্রবধূর অভিযোগে শুধু স্বামী নয়, শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও মানসিক ও শারীরিক নির্যাতন, অশালীন আচরণ এবং গৃহ-নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ এখন তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
তবে অভিযোগের বিষয়ে সাবেক এমপি বিনায়ক রাউত অথবা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন