ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৭০ বছর পর আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু


৭০ বছর পর আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে আন্তর্জাতিক নৌবাণিজ্য প্রায় ৭০ বছর পর আবার শুরু হলো।

সোমবার (৫ অক্টোবর) বগীবিল টার্মিনাল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জের যাত্রা উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় জাহাজ চলাচলমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। স্বাধীনতার পর আসাম থেকে বিদেশি বন্দরের উদ্দেশ্যে এটি প্রথম পণ্য চালান।

নামরুপে রাষ্ট্রীয় মালিকানাধীন আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডে উৎপাদিত মিথানল ব্রহ্মপুত্র নদ দিয়ে ভারতের জাতীয় জলপথ-২ ব্যবহার করে প্রায় ৭৬৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। এরপর ভারত-বাংলাদেশ প্রটোকল নৌপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করবে। বগীবিল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পুরো যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

এই চালানটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে আন্তর্জাতিক বাজারের সংযোগ বৃদ্ধি করতে ব্রহ্মপুত্র নদকে বাণিজ্যিক পণ্য পরিবহনের পথে ব্যবহারের পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে নিয়মিত মিথানল পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

বগীবিল ও ধুবড়িতে সম্প্রতি শুল্ক ও অভিবাসনসংক্রান্ত সুবিধা চালু হওয়ায় এই নৌপথে পণ্য পরিবহন সম্ভব হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা ডিব্রুগড়ের নদীবাণিজ্য পুনরুজ্জীবিত হলো। শহরটির ঐতিহাসিক নৌবন্দর ১৯৫৬ সালে বন্ধ হয়ে যায়। সে সময় চা পরিবহন নদীপথ থেকে রেলপথে চলে যাওয়ায় ডিব্রুগড় থেকে নিয়মিত নদীপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়।

সর্বানন্দ সোনোয়াল মন্তব্য করেন, "ডিব্রুগড় ঘাটে একসময় স্টিমারের বাঁশির শব্দ শোনা যেত। প্রায় ৭০ বছর সেই শব্দ বন্ধ ছিল। এখন আবার ডিব্রুগড় থেকে বাণিজ্যের উদ্দেশ্যে জাহাজ যাত্রা শুরু করেছে।" নদীপথকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয় সদিচ্ছার অভাবই এতদিন এই যোগাযোগব্যবস্থার বড় বাধা ছিল বলেও জানান তিনি।

‘ডিএলবি পাতকাই’ নামের জাহাজটি ‘কুশল কোঁওর’ নামের টাগবোটের সাহায্যে পণ্য নিয়ে বাংলাদেশের পানগাঁও বন্দরে যাবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি এই যাত্রার উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

হিমন্ত বিশ্ব শর্মা গণমাধ্যমকে বলেন, "নামরুপে উৎপাদিত আসামের নিজস্ব পণ্য এখন আসামের নিজস্ব নদীপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যাচ্ছে।" তিনি আরও বলেন, "উত্তর-পূর্বাঞ্চল আর ভারতের প্রান্তিক অঞ্চল নয়, বরং এটি পূর্বাঞ্চলের দিকে ভারতের প্রবেশদ্বার হয়ে উঠছে।"

ডিব্রুগড়ের নদীপথ যোগাযোগ পুনরুজ্জীবনে বগীবিল যাত্রী ও পণ্য টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে টার্মিনালটি চালু হয়। পাশাপাশি শুল্ক ও অভিবাসনসংক্রান্ত অবকাঠামো এবং জলপথে পণ্য পরিবহনে প্রণোদনা কর্মসূচিও এই যোগাযোগব্যবস্থাকে সহায়তা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে এই নদীপথে নৌযান চলাচল হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে টাটা স্টিলের একটি বার্জ বাংলাদেশ হয়ে পান্ডুতে পৌঁছায়। ২০২৩ সালে ‘এমভি গঙ্গা বিলাস’ নামের নদীভ্রমণ জাহাজ বাংলাদেশ হয়ে বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করে।

পণ্য পরিবহনের বিকল্প ব্যবস্থা হিসেবে অভ্যন্তরীণ জলপথের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। দেশটির বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় জলপথে পণ্য পরিবহনের পরিমাণ ২০১৩-১৪ অর্থবছরে এক কোটি ৮০ লাখ মেট্রিক টন থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ২১ কোটি ৮০ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

উত্তর-পূর্ব ভারতের জলপথ উন্নয়নে ছয় হাজার ৮০০ কোটি রুপির বেশি বিনিয়োগ করা হচ্ছে। এর মধ্যে জাতীয় জলপথ-২-এর উন্নয়ন, পান্ডুতে জাহাজ মেরামতের সুবিধা তৈরি এবং পান্ডু বন্দরের সঙ্গে শেষ ধাপের যোগাযোগব্যবস্থা উন্নয়নের কাজ রয়েছে।

সোনোয়াল বলেন, "নদীপথে পণ্য পরিবহনের অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব রয়েছে। নদীপথে প্রতি টন পণ্য পরিবহনের ফলে কম জ্বালানি ব্যবহার হয় এবং মহাসড়কে ট্রাক চলাচলও কমে।"

আঞ্চলিক জলপথ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে ভারত বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে কাজ করছে। ডিব্রুগড় থেকে ঢাকায় এই পণ্য পরিবহন উত্তর-পূর্ব ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য আরও একটি নতুন পথ খুলে দিতে পারে।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম মন্তব্য করেন, শহীদ আবরার ফাহাদ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটি স্মরণীয় উদাহরণ। তার আত্মত্যাগ থেকে আমাদের উচিত অন্যায়, নিপীড়ন ও আধিপত্যের বিরুদ্ধে কথা বলার সাহস গ্রহণ করা। তিনি বলেন, "আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিরাপদে মতপ্রকাশ করতে পারবে এবং ভিন্নমতের প্রতি সম্মান বজায় থাকবে।"

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস প্রদান করে। তিনি উল্লেখ করেন, "তার স্মৃতি নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশের স্বার্থে সোচ্চার হতে অনুপ্রেরণা দেবে।"

জকসুর জিএস আব্দুল আলীম আরিফ বলেন, আবরার ফাহাদ শুধুমাত্র একজন ব্যক্তি নন; তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার প্রতীক। তার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

দোয়া মাহফিলে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দোয়া করা হয়।

এ সময় জকসুর নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে সারা দেশে হামে আক্রান্তের সংখ্যা মোট ১ হাজার ৩৯৩ জন রেকর্ড করা হয়েছে।

এটি চলতি বছরে নিশ্চিত হামে ১০২ শিশুর মৃত্যু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে, হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা মোট ১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়। বুলেটিনে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯৩ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৮ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৬৪, চট্টগ্রামে ২৭৩, বরিশালে ১২৩, ময়মনসিংহে ৮৫, খুলনায় ১১১ এবং রংপুরে ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯১০ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশা সওদাগর: 'কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা'

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


মিশা সওদাগর:

ঢালিউডের খ্যাতনামা খলঅভিনেতা মিশা সওদাগর দীর্ঘ ক্যারিয়ারের মাধ্যমে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজেকে একক আধিপত্য স্থাপন করেছেন। বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে তিনি এক অপ্রতিদ্বন্দ্বী খলঅভিনেতা হিসেবে পরিচিত। নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।

এ অভিনেতা দীর্ঘদিনের ক্যারিয়ারে দেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন। তিনি এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। বর্তমানে অভিনয়ের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিশা সওদাগর। নতুন সিনেমার কাজ, শুটিংসহ বিভিন্ন চলচ্চিত্রসংশ্লিষ্ট কার্যক্রমে তাকে নিয়মিত দেখা যাচ্ছে।

দীর্ঘ পথচলার এই সময়ে নিজের ক্যারিয়ারে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি বরাবরই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন এ খলঅভিনেতা। এবার ঠিক তেমনই এক নির্মাতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিশা সওদাগর।

এবার সামাজিক মাধ্যমে বরেণ্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের জন্মদিন উপলক্ষ্যে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মিশা সওদাগর। সেই পোস্টে ছটকু আহমেদকে ‘বাবা’ সম্বোধন করে নিজের জীবনে তার অবদানের কথা তুলে ধরেছেন তিনি।

মিশা সওদাগরের এই আবেগঘন পোস্ট পরিচালক ছটকু আহমেদের সঙ্গে তার সম্পর্ক কেবল একজন পরিচালক কিংবা অভিনেতার ছিল না। তার ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে পরিচালকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেই মনে করেন এ খলঅভিনেতা। তাই প্রিয় এ মানুষটির জন্মদিনে নিজের দীর্ঘদিনের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার কথাই প্রকাশ করেছেন মিশা সওদাগর।

সামাজিক মাধ্যমে তার পোস্টে এ খলঅভিনেতা লিখেছেন— ‘কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা। আমি সারাজীবন আপনার কাছে ঋণী।’ শুভ জন্মদিন জানিয়ে এ অভিনেতা বলেন, ‘সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দে থাকুন। শুভ জন্মদিন বাবা।’ তিনি আরও বলেন, ‘এ মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার। আপনার কাছে আমি কৃতজ্ঞ।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে নারী পর্যটকের ইজিবাইকের চাকায় পেঁচিয়ে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


কক্সবাজারে নারী পর্যটকের ইজিবাইকের চাকায় পেঁচিয়ে মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক নারী পর্যটক, সীমা আক্তার (১৮), ইজিবাইকের চাকায় তার ওড়না পেঁচিয়ে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি তার স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন।

সৈকতে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বীচকর্মী মাহবুব আলম জানান, সীমা আক্তার ইজিবাইকে করে সৈকতের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে তার পরনের ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়।

এই ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এবং বীচকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত নারীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%