ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কেরালায় ভারী বৃষ্টিতে মৃত্যু ১৫, নিখোঁজ ৭


কেরালায় ভারী বৃষ্টিতে মৃত্যু ১৫, নিখোঁজ ৭

ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টি ও বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন সাতজন।

সোমবার (৩ আগস্ট) কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান এ তথ্য জানিয়েছেন। রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি পর্যালোচনা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কোট্টায়াম জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজনের মধ্যে পুঞ্জার বিধানসভা কেন্দ্রের দুজন এবং পানির ট্যাঙ্কে পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ ছাড়া এর্নাকুলামে দুজন, ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে, কোল্লামে দুজন, মালাপ্পুরমে চারজন, কান্নুরে একজন এবং কোঝিকোড়ে একজন মারা গেছেন।

এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে কোল্লামে দুজন, কান্নুরে দুজন, মালাপ্পুরমে একজন এবং ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে নিখোঁজ রয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণশিবির খোলা হয়েছে। এসব শিবিরে বৃষ্টি ও বন্যায় বাস্তুচ্যুত ১১ হাজার ১৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

সূত্র: এনডিটিভি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্ট নিয়ে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


৫ আগস্ট নিয়ে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই। তিনি বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করার সময় তিনি রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়েও কথা বলেন। মন্ত্রী বিরক্তি প্রকাশ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরে এবং মতিঝিলে একটি মেট্রোরেলের পিলারের নিচে একটি বোমা সদৃশ বিশেষ জিনিস উদ্ধার হয়। সেটি একটি ছাতার মধ্যে পাওয়া যায়।

এটি আমাদের আনসার দু’জন সদস্য দেখে পুলিশকে জানায়। পুলিশ পরবর্তীতে তা কর্ডন করে রাখে এবং পরে বোম ডিসপোজাল ইউনিট গিয়ে তা সরিয়ে নেয় এবং বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও জানান, এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি উল্লেখ করেন, কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কিছু করার। তবে, আমরা সতর্কতার সাথে বিষয়টি দেখছি এবং এর পেছনে কারা আছে তা খুঁজে বের করার জন্য তদন্ত পরিচালনা করছি।

এসময় সাবেক আইজিপি বেনজির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই সরকার বেনজিরকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। তিনি এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন যে, কেন তাকে জামিন দেওয়া হয়েছে তা জানার জন্য বাংলাদেশি ল'ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তবে, ধারণা করা হচ্ছে বেনজিরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

জেলার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ ৬হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ হেলাল উদ্দীন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গতকাল রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক বাসস’কে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত হেলাল উদ্দীন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মাটমালিয়াট এলাকার আব্দুল ছাত্তারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে র‌্যাব-১২ এর কমান্ডারের নেতৃত্বে একটি দল কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ময়ানমোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৫হাজার ৪৮০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় উদ্ধার আলামতসহ কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সু চি’র সঙ্গে মিয়ানমারে রেড ক্রস কর্মকর্তার সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


সু চি’র সঙ্গে মিয়ানমারে রেড ক্রস কর্মকর্তার সাক্ষাৎ

 মিয়ানমারের কারান্তরীণ নেত্রী অং সান সু চি’র সঙ্গে সোমবার দেশের ভেতর নিয়োজিত আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই গণতান্ত্রিক নেত্রীর সঙ্গে বিদেশী কর্মকর্তার প্রকাশিত মতামত এটি।

মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘আইসিআরসি-র মিয়ানমারস্থ আবাসিক প্রতিনিধি আরনড ডি ব্যাক সকাল বেলায় অং সান সু চি’র সঙ্গে সাক্ষাৎ করেন।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদী পাড়ের দারিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে চিকিৎসা দিচ্ছে ভাসমান হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জাহিদ মিয়া নরসিংদী প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


নদী পাড়ের দারিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে চিকিৎসা দিচ্ছে ভাসমান হাসপাতাল

প্রান্তিক মানুষের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য বাংলাদেশের আওতায় গত ২ দশক যাবত নামমাত্র মূল্যে নীরবে সেবা দিয়ে যাচ্ছে ইম্প্যাক্ট ভাসমান হাসপাতাল জীবন তরী।

দেশের নদী পাড়ের ছিন্নমূল মানুষদের স্বল্পমূল্যে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে ছুটে চলেন এক জেলা হতে অন্য জেলা, এক নদী হতে বিভিন্ন নদীর পাড়ে।

সেই ধারাবাহিকতায় গত ১৪ মাস যাবত কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে, নরসিংদী ও গাজীপুরের প্রায় অর্ধ লক্ষ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে। নাক কান গলা, অর্থোপেডিক ও চক্ষু অপারেশন করা হয় এই ভাসমান হাসপাতালটিতে।

এখানে পাশাপাশি রোগের ধরন বুঝে সাধারণ চিকিৎসা ও দেওয়া হয়। পুরু জাহাজটি হাসপালের আদলে নির্মাণ করা হয়। এখানে রয়েছে ১২ টি শয্যা, অপারেশন থিয়েটার, সার্বক্ষণিক তিনজন ডাক্তার ও দুইজন নার্স সহ মোট ৩০ জন জনবল।

এছাড়া রোগ নির্ণয়ের জন্য রয়েছে আধুনিক মেশিনারীজ। নদীর দুই পাড়ের মানুষ হাসপাতালটিতে আসার জন্য রয়েছে ভাসমান সিরি, কম খরচে ও উন্নত চিকিৎসার আশায় প্রতিদিনই চিকিৎসা নিতে আসেন এই ভাসমান হাসপাতালটিতে।

১৯৯৯ সনে ইম্প্যাক্ট ফাউন্ডেশন এর আওতায় যাত্রা শুরু করে এই ভাসমান হাসপাতালটি। দেশের নদীতীরের মানুষ, যারা শহরে বা দূরবর্তী হাসপাতালে চিকিৎসা নিতে পারেন না, তাদের নিকট চিকিৎসা পৌঁছে দিতেই নির্মাণ করা হয় ইম্প্যাক্ট ভাসমান হাসপাতাল জীবন তরী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%