ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গ্যাস সংকট নিয়ে ফ্যাসিবাদী আচরণ করছে সরকার: জামায়াতের আমির


গ্যাস সংকট নিয়ে ফ্যাসিবাদী আচরণ করছে সরকার: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গ্যাস সংকট নিয়ে ফ্যাসিবাদী আচরণ করছে সরকার।

তিনি যোগ করেন, যেখানেই জনগণের অধিকার হরণ হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে ১১ দল।

বুধবার (০৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সফলতায় অর্জিত হয়নি- এই কথা জানিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারের কারণে অভ্যুত্থানের অর্জন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, বিএনপি প্রতারক-ধোঁকাবাজ হিসেবে জনগণের কাছে নিজেদের নাম রেজিস্ট্রি করে নিয়েছে। বাংলার জমিনে নতুন কোনো ফ্যাসিবাদকে মেনে নেব না বলেও জানান তিনি।

তিনি বলেন, তারা (বিএনপি) যদি ৭০ ভাগ মানুষের রায় উপেক্ষা করে, তবে বাঁচার পথ খুঁজে পাবে না, জীবন দিয়ে হলেও গণভোটের রায়কে রক্ষা করবো।

শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদের আগমন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল দক্ষিণাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল দক্ষিণাঞ্চল

ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার, ৫ আগস্ট, দুপুর ১২টা ১৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানাচ্ছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারাঙ্গানি দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩২ কিলোমিটার দূরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানাতে পেরেছে যে, ভূমিকম্পটির কেন্দ্রটি ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে। এই ঘটনার পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া, তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সারাঙ্গানি দ্বীপের উদ্ধারকর্মী হার্লি সাউরো জানান, ভূমিকম্পের সময় সরকারি আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ কম্পন শুরু হলে অনেকেই আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করেন।

তিনি বলেন, কম্পনটি ছিল বেশ শক্তিশালী। মানুষ চিৎকার করতে করতে নিরাপদ স্থানে ছুটে যায়। তবে, সবাই নিরাপদে আছে। প্রাথমিক মূল্যায়নে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে না।

এর আগে গত ৮ জুন ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৭৬ জনের প্রাণহানি হয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে ফিলিপিন্সে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম থামবে না: ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম থামবে না: ইশরাক

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীর আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে সংঘটিত প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না।

বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্ম সর্বদা রাজপথে সচেষ্ট রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের চেতনা ২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে তাজা বুলেটের সামনে দাঁড়িয়ে বীর ছাত্রজনতা যে ত্যাগ স্বীকার করেছে, তা কখনো ব্যর্থ হতে দেওয়া হবে না।’

সাম্প্রতিক রাজনৈতিক ও দেশের ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার ও দেশের অর্থ লুটপাটকারীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা পুনরায় বাংলাদেশে বিনিয়োগ করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত আমরা সফল হতে দেব না। যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, তাদের সঙ্গে পতিত স্বৈরাচারের কোনো যোগাযোগ রয়েছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার।’

হুঁশিয়ারি উচ্চারণ করে ইশরাক হোসেন বলেন, ‘ফ্যাসিবাদী গোষ্ঠী যদি কোনোভাবে দেশে ফেরার চেষ্টা করে, তবে গণহত্যার দায়ে তাদের ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদের রাজনীতির চূড়ান্ত ইতি টানা হবে, ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:১১ পি.এম


বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্য গণসমাবেশ করছে। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা বুধবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে শুরু হলেও, সকাল ৯টার আগে থেকেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের উর্ধগতি এবং গ্যাস-তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন নেতারা।

এ সময়, জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত অপরাধীদের বিচার তরান্বিত করারও দাবি তোলা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের থাড ব্যবস্থার ৮০ শতাংশ ব্যবহার সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:১২ পি.এম


ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের থাড ব্যবস্থার ৮০ শতাংশ ব্যবহার সম্পন্ন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। এই বিষয়ের সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, গোলাবারুদের মজুত দ্রুত হারানো এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরানের অবকাঠামোর ওপর পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসতে প্রভাবিত করেছে। তবে এই গোলাবারুদের ঘাটতির দাবি দু'টি প্রতিষ্ঠান পেন্টাগন ও হোয়াইট হাউস নাকচ করে দিয়েছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সিএনএনকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী, এবং প্রেসিডেন্ট যখন, যেখানে ও যেভাবে নির্দেশ দেন, সেভাবেই অভিযান পরিচালনার জন্য তাদের প্রয়োজনীয় সব সক্ষমতা রয়েছে।’

অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের জন্য এবং তারও বেশি প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত গোলাবারুদ ও অস্ত্রের মজুত যুক্তরাষ্ট্রের রয়েছে।’

এর আগে, রয়টার্স এবং সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘপাল্লার স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুত ব্যবহার করে ফেলেছে।

প্রতিবেদনে উল্লেখ রয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস এবং প্রেসিশন স্ট্রাইক মিসাইল বা পিআরএসএম-এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সব’ মজুত ব্যবহার করেছে। এর মাধ্যমে নিরাপদ দূরত্বে অবস্থান করেই দক্ষিণ ইরানের নানা লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো সম্ভব হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সংঘাত চলাকালে ব্যাপক ব্যবহারের কারণে এসব ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা বিবেচনায়, এই অস্ত্রভাণ্ডার আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লাগতে পারে।

বিশ্লেষকদের মতে, দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে বর্তমানে ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও বাড়াতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে অন্য কোনো সম্ভাব্য সংঘাতের জন্য যথাযথ অস্ত্র মজুত রাখা ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হতে পারে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট মজুত অথবা ব্যবহারের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করে নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%