ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাটি খুঁড়তে খুঁড়তে কাটল ১২ বছর, অতঃপর পেলেন ৬.০৩ ক্যারেটের হলুদ হীরা


মাটি খুঁড়তে খুঁড়তে কাটল ১২ বছর, অতঃপর পেলেন ৬.০৩ ক্যারেটের হলুদ হীরা

মাটি খুঁড়তে খুঁড়তে ১২ বছরেরও বেশি সময় কেটে গেছে। একটাই লক্ষ্য ছিল, একদিন একটি হীরা পাওয়া যাবে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। যুক্তরাষ্ট্রের আরকানসাসের বিখ্যাত ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে খুঁজতে গিয়ে জ্যাক পিয়াবাডিন ৬.০৩ ক্যারেটের একটি বিশাল হলুদ হীরা পেয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত পার্কটিতে পাওয়া এটিই সবচেয়ে বড় হীরা। হীরাটি পাওয়ার মুহূর্তটি আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ তখন পিয়ারাডিন টিকটকে লাইভ করছিলেন। মাটি খুঁড়ে পাথরটি হাতে উঠতেই বিস্ময়ে তিনি বলেন, 'ওহ মাই গড! ওহ মাই গড!' এরপর আনম্পে বলেন, 'বড় একটা পেয়ে গেছি!'

পিয়ারাডিন এই হীরাটির নাম দিয়েছেন 'আমেরিকান ড্রিম'। তার ভাষায়, এটি একটি বিশাল ও দৃষ্টিনশন হলুদ হীরা।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

মিসৌরির বাসিন্দা এবং মার্কিন নৌবাহিনীর রিজার্ভ সদস্য পিয়ারাডিন ২০১৩ সালে ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে হীরা খোঁজা শুরু করেন। এরপর থেকে তিনি এখানে ৩০০টিরও বেশি রত্ন খুঁজে পেয়েছেন। হীরা খোঁজার নেশা এতটাই গভীর হয়ে যায় যে পার্কের কাছাকাছি থাকার জন্য তিনি মারফ্রিসববো শহরেও চলে যান।

সর্বশেষ হীরাটি খুঁজে পাওয়ার সময় তার সঙ্গে ছিলেন উইসকনসিনের আরেক রত্ন-সন্ধানী মাইকেল শুমাখার। যে নুড়ি ও মাটির স্তূপ থেকে হীরাটি পাওয়া যায়, সেটি খুঁড়তে শুমাখারও সাহায্য করেছিলেন। পিয়ারাডিন জানিয়েছেন, হীরাটি বিক্রি হলে পাওয়া অর্থের একটি অংশ তিনি শুমাখারের সঙ্গে ভাগ করবেন। পাশাপাশি ভবিষ্যতে নিজের একটি ক্রিস্টাল খনি খোলার পরিকল্পনাও করছেন।

ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কের গল্পও চমকপ্রদ। এটি একসময় উন্মুক্ত হীরা খনি ছিল। ১৯৭২ সালে জায়গাটি স্টেট পার্কে পরিণত হয়। বর্তমানে মাত্র ১৫ ডলার প্রবেশমূল্য দিয়ে দর্শনার্থীরা এখানে পাঁচ গ্যালনের একটি বালতি ভর্তি পাথর নিয়ে হীরা খুঁজতে পারেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, কেউ হীরা বা অন্য কোনো মূল্যবান রত্ন খুঁজে পেলে সেটি নিজের কাছে রাখতে পারেন।

পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে এখানে ৩৭ হাজারেরও বেশি হীরা পাওয়া গেছে। প্রতি বছর গড়ে ৪০০ থেকে ৮০০টি হীরা খুঁজে পান দর্শনার্থীরা। তবে সেগুলোর বেশিরভাগের ওজন প্রায় এক-চতুর্থাংশ ক্যারেট।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এর আগে ২০২০ সালে এই পার্কে আরকানসাসের এক ব্যাংক ব্যবস্থাপক ৯ ক্যারেটের একটি হীরা খুঁজে পেয়েছিলেন। ২০২৪ সালে এক ফরাসি নাগরিকও এখানে ৭ ক্যারেটের একটি হীরা খুঁজে পান।

আর এই পার্কেই ১৯২৪ সালে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় হীরা-৪০.২৩ ক্যারেটের 'আঙ্কল স্যাম'। পরে সেটি কেটে ও পালিশ করে ১২.৪২ ক্যারেটের একটি হীরায় পরিণত করা হয়। বর্তমানে এটি স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির 'গ্রেট আমেরিকান ডায়মন্ডস' প্রদর্শনীতে রাখা আছে।

রত্ন মূল্যায়নকারী লরা স্ট্যানলির মতে, পার্কে পাওয়া গড়ে ০.১৭ ক্যারেটের একটি হীরার দাম প্রায় ৭০০ ডলার হতে পারে। তবে পিয়ারাডিনের পাওয়া ৬ ক্যারেটের উন্নত মানের হলুদ হীরাটির মূলা প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার হতে পারে। পিয়ারাডিন অবশ্য জানিয়েছেন, কয়েকজন সংগ্রাহক তাকে বলেছেন, হীরাটির দাম ১০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।

জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকার জ্যেষ্ঠ কর্মকর্তা নাথান রেনফ্রোর মতে, যুক্তরাষ্ট্রে হীরার দুটি পরিচিত খনি রয়েছে-আরকানসাসের ক্রেটার অব ডায়মন্ডস এবং কলোরাডোর কেলসি লেক। তবে কেলসি লেক ব্যক্তিমালিকানাধীন।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

বিশ্বের খুব কম জায়গাতেই সাধারণ মানুষকে নিজে হীরা খোঁজার এবং পাওয়া হীরা নিজের কাছে রাখার সুযোগ দেওয়া হয়। সেই বিরল জায়গাগুলোর একটি ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক। আর সেই পার্কেই ১২ বছরের অপেক্ষার পর পিয়ারাডিনের হাতে উঠে এলো তার 'আমেরিকান ড্রিম'।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ পাঁচ দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ পাঁচ দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীদের নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। সময়সীমা শেষ হওয়ার পর, এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

প্রার্থীদের মধ্যে আছেন, বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এর আগে, জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থিতা প্রত্যাহার করেন, যেহেতু তিনি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ফলে, এখন মির্জা ফয়সল আমিন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির পক্ষ থেকে মির্জা ফয়সল আমিনকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে একটি চিঠি প্রদান করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইমস স্কয়ারে দ্বিতীয়বারের মতো উদযাপিত হতে যাচ্ছে দুর্গাপূজা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


টাইমস স্কয়ারে দ্বিতীয়বারের মতো উদযাপিত হতে যাচ্ছে দুর্গাপূজা

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দুর্গোৎসবের আয়োজন দ্বিতীয়বারের মতো হতে চলেছে। ফাদার ডাফি স্কোয়ারে আগামী ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিতব্য এই দুই দিনের অনুষ্ঠানে থাকবে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সিঁদুরখেলা, ধুনুচি নাচ এবং বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

টাইমস স্কয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশন থেকে প্রকাশিত তথ্যে জানা গেছে, অনুষ্ঠানটি ফাদার ডাফি স্কোয়ার, ব্রডওয়ে ও সেভেনথ অ্যাভিনিউ সংলগ্ন ৪৬তম ও ৪৭তম স্ট্রিটের মধ্যবর্তী এলাকায় অনুষ্ঠিত হবে। আয়োজকদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে, দুই দিনই সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে।

১০ অক্টোবর প্রথম দিনের সূচিতে সকাল ১১টায় ষষ্ঠী পূজা দিয়ে মূল ধর্মীয় আয়োজন শুরু হবে। এরপর দুপুর ১২টায় পুষ্পাঞ্জলি, সাড়ে ১২টায় সপ্তমী পূজা, দুপুর ২টায় আবার পুষ্পাঞ্জলি, আড়াইটায় অষ্টমী পূজা এবং বিকেল ৪টায় পুষ্পাঞ্জলির আয়োজন রাখা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় প্রসাদ বিতরণের পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনে নৃত্য, সংগীত ও বিশেষ পরিবেশনা থাকবে। আয়োজকদের বর্তমান সূচিতে নৃত্যাঞ্জলির পরিবেশনা, ডান্ডিয়া নাচ এবং শিল্পীদের সংগীতানুষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে। তবে প্রচারপত্র ও ওয়েবসাইটের কিছু সংস্করণে শিল্পীদের নাম ও সময়সূচিতে পার্থক্য দেখা যাচ্ছে।

১১ অক্টোবর দ্বিতীয় দিনের কার্যক্রম নবমী পূজা দিয়ে শুরু হবে। এরপর পুষ্পাঞ্জলি, দশমী পূজা এবং প্রসাদ বিতরণের পাশাপাশি বিকেল ৫টায় সিঁদুরখেলার আয়োজন রয়েছে। সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে ধুনুচি নাচ, নৃত্য পরিবেশনা এবং সংগীতানুষ্ঠান রাখা হয়েছে।

এবারের আয়োজনকে কেন্দ্র করে মহালয়া ও চণ্ডীপাঠের কথাও বিভিন্ন প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে। ১০ অক্টোবর ২০২৬ সালে মহালয়া পড়ায় দিনটির সঙ্গে ধর্মীয় তাৎপর্যও যুক্ত হয়েছে। কিছু প্রচারপত্রে সকাল ১১টায় চণ্ডীপাঠ দিয়ে অনুষ্ঠান শুরুর কথা বলা হলেও আয়োজকদের ওয়েবসাইটের বিস্তারিত সূচিতে একই সময়ে ষষ্ঠী পূজার উল্লেখ রয়েছে। ফলে নির্দিষ্ট সময়সূচি নিয়ে প্রকাশিত তথ্যের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।

আয়োজক কমিটির বরাতে জানানো হয়েছে, দুই দিনের উৎসবে চণ্ডীপাঠ, শিশু-কিশোরদের গীতাপাঠ, পূজা-অর্চনা, অঞ্জলি, ধুনুচি নাচ এবং বাংলাদেশ ও ভারতের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। প্রবাসী বাঙালি শিশু-কিশোরদের অংশগ্রহণকে এবারের আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

ফাদার ডাফি স্কোয়ার নিউইয়র্কের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র টাইমস স্কোয়ারের অংশ। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে যান। আন্তর্জাতিক পরিসরে দুর্গোৎসব আয়োজনের মাধ্যমে প্রবাসী বাঙালিদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

আয়োজক সংগঠন জানিয়েছে, টাইমস স্কোয়ারে দুর্গাপূজার আয়োজন শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের দৃশ্যমান উপস্থিতিও তুলে ধরে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার লক্ষ্যও রয়েছে এ আয়োজনের।

গতবারের আয়োজনের পর এবার দ্বিতীয়বারের মতো টাইমস স্কোয়ারে দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দিনের অনুষ্ঠানে পূজার পাশাপাশি সংগীত, নৃত্য ও সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশনার কারণে এটি প্রবাসী বাঙালিদের একটি বড় মিলনমেলায় পরিণত হওয়ার প্রত্যাশা করছেন আয়োজকেরা।

তবে অনুষ্ঠানসূচির বিভিন্ন প্রচারপত্র ও আয়োজকদের ওয়েবসাইটে প্রকাশিত সময় এবং শিল্পীদের তালিকায় কিছু পার্থক্য রয়েছে। তাই ১০ বা ১১ অক্টোবর অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা থাকলে সর্বশেষ সময়সূচি ও পরিবেশনার তথ্য আয়োজকদের হালনাগাদ ঘোষণা থেকে যাচাই করে নেওয়া উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেমিট্যান্সের পালে হাওয়া, প্রথম ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


রেমিট্যান্সের পালে হাওয়া, প্রথম ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার

চলতি মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০ কোটি ৫০ ডলার রেমিট্যান্স দেশে প্রবাহিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (৭ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, অক্টোবর মাসের প্রথম ছয় দিনে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৮১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই সময়ে রেমিট্যান্স প্রবাহ ১৩ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার দেশে প্রবাহিত হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলমাকান্দা নির্বাচন অফিসে রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


কলমাকান্দা নির্বাচন অফিসে রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ

কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিস, নেত্রকোনা, আবারও দুই রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগের সম্মুখীন হয়েছে।

রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা হিসেবে নূর হালিমা (২৫) এবং মুজিবুর রহমানের এনআইডি তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নূর হালিমার এনআইডি গত ১১ আগস্ট হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, মুজিবুর রহমানের এনআইডির যাবতীয় প্রক্রিয়া শেষ হলেও বিষয়টি প্রকাশিত হওয়ার পর তা এখনও হস্তান্তর করা হয়নি।

নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, মুজিবুর রহমানের ফাইল নম্বর ১২১১৫০৭৯১। তার ঠিকানা হিসেবে রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রাম উল্লেখ করা হয়েছে। নূর হালিমা ও মুজিবুর রহমানের এনআইডির কাগজপত্র ১১ আগস্ট রাত ৯টা ৪৫ মিনিটে কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের আইডি থেকে সার্ভারে আপলোড করা হয়। সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, ওই রাতে শুধুমাত্র এই দুজনের তথ্যই আপলোড করা হয়েছিল।

নূর হালিমার এনআইডিতে বাবার নাম হিসেবে শান্তিনগর গ্রামের ওমর আলী এবং মায়ের নাম হিসেবে তার স্ত্রী শরীফা খাতুনের নাম উল্লেখ করা হয়েছে। তবে ওমর আলী দাবি করেছেন, নূর হালিমা নামে তার কোনো সন্তান নেই।

সম্প্রতি স্থানীয় সূত্রে বিষয়টি জানার পর, নূর হালিমার এনআইডির একটি কপি সংগ্রহ করে আরটিভির প্রতিবেদক সরেজমিনে শান্তিনগর গ্রামে গিয়ে ওমর আলীর সঙ্গে কথা বলেন। তিনি জানান, তার চার সন্তান— দুই ছেলে ও দুই মেয়ে। ছেলেদের নাম কাওছার মিয়া ও শামীম মিয়া এবং মেয়েদের নাম আসমা আক্তার ও মাইমুনা আক্তার। নূর হালিমা নামে তার কোনো মেয়ে নেই।

ওমর আলী বলেন, নির্বাচন অফিসের কয়েকজন লোক সম্প্রতি তার কাছে এসেছিলেন। নূর হালিমা নামে তার কোনো মেয়ে নেই— এ বিষয়ে বিভিন্ন ফরমে তার স্বাক্ষর নেওয়া হয়েছে। এলাকার কয়েকজনের স্বাক্ষরও নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বিব্রত।

ওমর আলীর ছেলে শামীম মিয়া বলেন, "নূর হালিমা নামে আমাদের কোনো বোন নেই। আমার মা-বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্য একজনকে তাদের সন্তান দেখিয়ে কীভাবে এনআইডি তৈরি করা হলো, বুঝতে পারছি না।"

স্থানীয় জাবেদ মিয়া বলেন, "বৈধভাবে একজনের এনআইডি করতে গেলে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, বাবা-মায়ের এনআইডিসহ নানা কাগজপত্র দিতে হয়। এসব যাচাই-বাছাইও করা হয়।" তার অভিযোগ, সংশ্লিষ্টদের অজান্তে এ ধরনের এনআইডি তৈরি করা সম্ভব নয়। তিনি বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

মুজিবুর রহমানের এনআইডির কপি হাতে না পাওয়ায় তার বাবা-মায়ের নাম জানা যায়নি। নির্বাচন অফিসের সূত্রে জানা গেছে, নতুন ভোটার হতে জন্মনিবন্ধন, বাবা-মায়ের এনআইডি, নাগরিক সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদসহ বিভিন্ন নথি জমা দিতে হয়। এসব নথি যাচাই-বাছাই ও স্ক্যান করার পর কম্পিউটার অপারেটর নিজস্ব আইডি ব্যবহার করে তথ্য সার্ভারে প্রাথমিকভাবে সংরক্ষণ করেন। পরে নির্বাচন কর্মকর্তা যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেন।

নাম প্রকাশ না করার শর্তে এ প্রক্রিয়ার সঙ্গে অবগত এক ব্যক্তি জানান, নূর হালিমা ও মুজিবুর রহমান দুজনেই রোহিঙ্গা নাগরিক। তাদের এনআইডির কাগজপত্র কলমাকান্দা নির্বাচন অফিসের আইডি থেকে একই রাতে সার্ভারে আপলোড করা হয়েছে।

তিনি দাবি করেন, রাতে এনআইডির তথ্য আপলোডের নিয়ম না থাকলেও ওই রাতে শুধুমাত্র এই দুজনের তথ্যই আপলোড করা হয়। স্থানীয় দালালের মাধ্যমে বড় অঙ্কের টাকার বিনিময়ে তাদের এনআইডি তৈরির চুক্তি হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

কলমাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, "ওই দুটি জাতীয় পরিচয়পত্র কীভাবে হয়েছে, তা আমি জানি না। এত মানুষ ভোটার হতে আসে, সবার বিষয় যাচাই করা কঠিন। নূর হালিমার এনআইডি হস্তান্তর করা হয়েছে। মুজিবুর রহমানেরটি এখনও হস্তান্তর করা হয়নি।"

তিনি আরও বলেন, "বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" তবে দুই এনআইডি তৈরির নথি দেখতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি। প্রথমে জানান, নথিগুলো স্টোরে রাখা আছে এবং অনেক নথির মধ্যে খুঁজে পেতে সময় লাগবে। এক সপ্তাহ পর নথি চাওয়া হলেও তিনি জানান, সেগুলো পাওয়া যাচ্ছে না এবং ঘটনা তদন্তাধীন।

পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ওই দুই ব্যক্তির বিষয়ে এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। তাদের এনআইডিতে দেওয়া পরিচয়ের সঙ্গে স্থানীয় বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। তার ভাষ্য অনুযায়ী, ভুয়া তথ্য ব্যবহার করে ওই দুইজনের এনআইডি তৈরি করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তদন্ত চলছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, "এর আগেও কলমাকান্দা নির্বাচন অফিসে একই ধরনের ঘটনা ঘটেছে। এখন আবার এমন ঘটনা ঘটেছে। বারবার কেন এমন হচ্ছে, তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পুরো অফিস ক্লিন করা হবে। সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনা হবে।"

এর আগে গত ২০ জুলাই কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশি এনআইডি তৈরি করে দেওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছিল। ওই ঘটনায় তৎকালীন উপজেলা নির্বাচন কর্মকর্তাকেও বদলি করা হয়েছিল।

এখন আবার একই উপজেলা নির্বাচন অফিসে দুই রোহিঙ্গার এনআইডি তৈরির অভিযোগ ওঠায় পুরো প্রক্রিয়াটি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%