ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, কৃষকের মুখে হাসি


লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, কৃষকের মুখে হাসি

অনুকূল আবহাওয়া এবং খাল পুনঃখনন কর্মসূচির ফলস্বরূপ খুলনা অঞ্চলের চারটি জেলায় চলতি মৌসুমে রোপা আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি কর্মকর্তাদের মতে, নিচু এলাকার জলাবদ্ধতা দূর হওয়া এবং সুষম বৃষ্টিপাতের কারণে কৃষকরা এবার বেশি পরিমাণে রোপা আমনের চাষ করেছেন।

খুলনা অঞ্চলের চার জেলা—খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল—এ ধান ও চালের উৎপাদন আশাতীত হওয়ায় স্থানীয় কৃষকদের মুখে এখন আনন্দের হাসি দেখা যাচ্ছে। কৃষকরা আশা করছেন, স্থানীয় বাজারে প্রতি মণ (৪০ কেজি) মোটা আমন ধান ১ হাজার ৩৫০ থেকে ১৪শ’ টাকা পর্যন্ত দামে বিক্রি হতে পারে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র জানাচ্ছে, চলতি মৌসুমে খুলনা অঞ্চলের চার জেলায় মোট ২ লাখ ৯৯ হাজার ৮৫৯ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে অর্জিত হয়েছে ২ লাখ ৯০ হাজার ১০ হেক্টর, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫১ হেক্টর বেশি এবং শতকরা হিসাবে ১০০.১ শতাংশ। এ বছর এ অঞ্চল থেকে ৮ লাখ ৫৬ হাজার ৯৭৪ মেট্রিক টন চাল (১২ লাখ ৮৫ হাজার ৪৬১ মেট্রিক টন ধান) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সময় আমন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হিসেবে সরকার ইতোমধ্যে খুলনা অঞ্চলের ৭৫ হাজার ৪শ’ জন কৃষককে ৬ কোটি টাকারও বেশি প্রণোদনা দিয়েছে।

আরও পড়ুন: সৌরশক্তিচালিত সেচে কৃষি খাতে ব্যয় কমছে, উৎপাদন বাড়ছে

কৃষি অধিদপ্তর সূত্র অনুযায়ী, খুলনা জেলায় ৮৮ হাজার ৩৫১ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৭ হাজার ৪৬৯ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ সম্পন্ন হয়েছে। এ জেলায় ৪ লাখ ৮ হাজার ৩০৮ মেট্রিক টন ধান ও ২ লাখ ৭২ হাজার ২০৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে।

বাগেরহাট জেলায় ৬৮ হাজার ৮৯৩ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৮ হাজার ৭০৬ হেক্টরে আবাদ হয়েছে। এ জেলায় ২ লাখ ৭১ হাজার ৬৮৮ মেট্রিক টন ধান ও ১ লাখ ৮১ হাজার ১২৫ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলায় ৮৯ হাজার ১৫০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৯০ হাজার ১৬০ হেক্টরে। এখান থেকে ৩ লাখ ৯৮ হাজার ৭৮০ মেট্রিক টন ধান ও ২ লাখ ৬৫ হাজার ৮৫৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নড়াইল জেলায় ৪৩ হাজার ৪৬৫ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৪৩ হাজার ৬৭৫ হেক্টরে। এ জেলায় ২ লাখ ৬ হাজার ৬৮৬ মেট্রিক টন ধান ও ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সদরপুরের মাঠে আমনের সবুজ ঢেউ, কৃষকদের প্রত্যাশা ও দুশ্চিন্তা

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ ও সোনালি আমন ক্ষেতের পরিচর্যায় স্থানীয় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।

তিনি আরও বলেন, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির ফলে নিচু এলাকার জলাবদ্ধতা দূর হওয়া এবং বৃষ্টিপাতের কারণে খুলনা বিভাগে আমনের অধিক ফলন হয়েছে।

এছাড়া, অনুকূল আবহাওয়া এবং সরকারি সহায়তার কারণে এ মৌসুমে বাজারে ধানের ভালো দাম পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। সূত্র: বাসস

আরও পড়ুন: ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, প্রেমিক উধাও

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক শুরু

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় এক ব্যক্তি হঠাৎ করে অভিনেত্রীর গালে হাত দিয়ে টেনে ধরেন। ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথে ওই ব্যক্তির আচরণের সমালোচনায় নেটিজেনরা সরব হয়েছেন।

৩ অক্টোবর, ৩৫তম জন্মদিন উপলক্ষে বেঙ্গালুরুর নিজ বাসভবনের বাইরে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করতে আসেন রচিতা রাম। এ সময় হাসিমুখে অনুরাগীদের সঙ্গে ছবি তুলছিলেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রচিতা রামের সঙ্গে সেলফি তোলেন। ছবি তোলার পর চলে যাওয়ার সময় হঠাৎ করে অভিনেত্রীর গালে হাত দিয়ে টেনে ধরেন তিনি। আকস্মিক ঘটনার কারণে কিছুটা হতবাক হলেও দ্রুত নিজেকে সামলে নেন রচিতা। এরপর তিনি অন্য ভক্তদের সঙ্গে ছবি তোলার কার্যক্রম চালিয়ে যান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, তারকা হলেও একজন নারীর ব্যক্তিগত পরিসর ও সম্মানের বিষয়টি সবারই সম্মান করা উচিত। পূর্বানুমতি ছাড়া এভাবে কাউকে স্পর্শ করা অনুচিত বলেও মত প্রকাশ করেছেন অনেকে। একই সঙ্গে পরিস্থিতি সামলে পেশাদারিত্ব বজায় রাখায় রচিতার প্রশংসাও করেছেন তার ভক্তরা।

এদিকে, পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন রচিতা রাম। কন্নড় চলচ্চিত্রে নিয়মিত কাজের পাশাপাশি তামিল ইন্ডাস্ট্রিতেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তাঁর হাতে রয়েছে ‘ক্রিমিনাল’, ‘দালি’ ও ‘শাবরি সার্চিং ফর রাবণ’-এর মতো বেশ কয়েকটি প্রতীক্ষিত সিনেমা।

জন্মদিনে নতুন একটি নারীপ্রধান সিনেমায় অভিনয়ের ইঙ্গিতও দিয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


শিশুদের বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, "শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তি আরও মজবুত হবে।"

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, "আজকের অনুষ্ঠানটি মূলত শিশুদের নিয়ে। তাই বড়দের বক্তব্যের চেয়ে শিশুদের কথা শোনাই হওয়া উচিত এ আয়োজনের মূল লক্ষ্য।" নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, শিশু একাডেমির কার্যক্রম শুরুর সময় তিনি নিজেও শিশু হিসেবে সেখানে এসেছিলেন।

তিনি বলেন, "আজকে তোমরা শিশু হিসেবে যেমন এখানে উপস্থিত হয়েছো, একদিন আমিও এই শিশু একাডেমিতে এসেছিলাম। শিশু হিসেবেই এসেছিলাম। একজন শিশু অতিথি হিসেবে আমি এই শিশু একাডেমিতে এসেছিলাম।" প্রধানমন্ত্রী জানান, শিশু একাডেমির ‘শিশু’ ম্যাগাজিনে তার এবং তার ছোট ভাইয়ের লেখা প্রকাশিত হয়েছিল। অনুষ্ঠানে প্রদর্শিত বোর্ডে নিজের একটি গল্প ও ছোট ভাইয়ের লেখা দেখতে পেয়ে পুরোনো স্মৃতি ফিরে আসার কথাও উল্লেখ করেন।

শিশুদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং সংগীতচর্চার সুযোগ দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমি তোমাদের কাছে পড়ালেখার কথা বলব না। তোমাদের আজকে আমি বলব, তোমাদের খেলাধুলা করতে হবে।"

শিশুদের বিভিন্ন প্রতিভার কথা উল্লেখ করে তিনি বলেন, "কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ কবিতা আবৃত্তি করতে পারে, কেউ গান, নাচ কিংবা কোনো বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে। প্রত্যেক শিশুর ভেতরে কোনো না কোনো গুণ রয়েছে এবং সেই গুণ বিকাশের জন্য প্রয়োজন যথাযথ সুযোগ।"

নিজের গিটার ও কিবোর্ড শেখার আগ্রহের কথা উল্লেখ করে তিনি শিশুদের উদ্দেশে বলেন, "যারা গিটার, হারমোনিয়াম, বাঁশি কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে, তারা যেন তা ভালোভাবে শেখে এবং সম্পূর্ণ করে।" যারা গান বা নাচ পছন্দ করে, তাদেরও সেই প্রতিভা বিকাশে মনোযোগ দেয়ার আহ্বান জানান তিনি। একইভাবে যারা কেরাত ও কোরআন তেলাওয়াত পছন্দ করে, তাদের তা সুন্দরভাবে রপ্ত করার পরামর্শ দেন।

শিশুদের প্রতিভা বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, "প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।" তিনি জানান, "প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকে সারাদেশে ২২ লাখ শিশু- ১১ লাখ ছেলে ও ১১ লাখ মেয়ে ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।" এই কার্যক্রম অব্যাহত রাখা গেলে এখান থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিশুদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া কার্যক্রমও নতুন করে চালু করার কথা জানান তিনি। সিলেট থেকে শুরু করে ঢাকার আর্মি স্টেডিয়ামে ক্রীড়া আয়োজন সম্পন্ন করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "শিশুদের শুধু সংস্কৃতি ও শিল্পচর্চায় নয়, খেলাধুলাতেও পারদর্শী করে তুলতে হবে।" একটি শিশুর শিল্প, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলার ক্ষেত্রে অন্তত কোনো একটি বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ থাকা প্রয়োজন।

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ সবার জন্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "দেশের অধিকাংশ পরিবারের পক্ষে ব্যক্তিগতভাবে সন্তানদের এসব সুযোগ করে দেয়া সম্ভব নয়।" তাই শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের শিশুরাও যেন শিল্প, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলার সুযোগ পায়, সে জন্য স্কুল পর্যায় থেকে এসব সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, "প্রত্যেকটি বাচ্চার মধ্যে কোনো না কোনো কিছু একটা কোয়ালিটি আছে। আমাদের দরকার শুধু তাকে সেই সুযোগটা করে দেওয়া, যার মাধ্যমে সে নিজেকে বিকশিত করতে পারবে।"

সরকারপ্রধান আরও বলেন, "এ-সংক্রান্ত কাজগুলো মোটামুটিভাবে গুছিয়ে আনা হয়েছে এবং ২০২৭ অথবা ২০২৮ সাল থেকে পুরো প্রক্রিয়া শুরু করার লক্ষ্য রয়েছে।" প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী গান, বাদ্যযন্ত্র ও খেলাধুলার বিভিন্ন ক্ষেত্র বেছে নেয়ার সুযোগ পাবে বলেও জানান তিনি।

ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিশুদের প্রস্তুত করতে স্কুল পর্যায় থেকে অতিরিক্ত বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান, জাপানিজসহ কয়েকটি বিদেশি ভাষার মধ্য থেকে শিশুরা নিজেদের পছন্দের একটি ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবে।"

তার মতে, "একটি তৃতীয় ভাষায় দক্ষতা ভবিষ্যতে বিদেশে পড়াশোনা কিংবা কর্মক্ষেত্রে অন্য দেশের মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে শিশুদের সহায়তা করবে।"

শিশুদের শুধু পড়াশোনা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি কিংবা ভাষাজ্ঞান অর্জন করলেই হবে না; তাদের মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান।

তিনি বলেন, "তোমাদেরকে কিন্তু মানবিক হতে হবে। তোমাদেরকে এই দেশের প্রকৃতি, এই দেশের পশুপাখির প্রতিও কিন্তু তোমাদেরকে মানবিক হতে হবে।"

শিশুদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাড়ি, স্কুল কিংবা আশপাশের এলাকায় থাকা গাছের যত্ন নিতে হবে।" পশুপাখির প্রতিও সদয় হতে হবে। প্রকৃতি ও প্রাণীর প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ একটি মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ের পথে মৌসুমি বায়ু, মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


বিদায়ের পথে মৌসুমি বায়ু, মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিদায় নিতে পারে। তবে, মৌসুমি বায়ু চলে যাওয়ার আগে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, আগামী পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বিদায়ের পাশাপাশি আগামী পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হলে দেশের আবহাওয়ায় এর প্রভাব পড়তে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থ্যাংকসগিভিং-ক্রিসমাসে কম ভাড়ায় বিমানের টিকিট মিলবে যেদিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


থ্যাংকসগিভিং-ক্রিসমাসে কম ভাড়ায় বিমানের টিকিট মিলবে যেদিন

থ্যাংকসগিভিং ও বড়দিনের ছুটিতে বিমানে ভ্রমণের পরিকল্পনা থাকলে টিকিট কাটার জন্য এখনই উপযুক্ত সময়। গুগলের নতুন তথ্য অনুযায়ী, এই বছর ছুটির মৌসুমে বিমানভাড়া স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেতে পারে। তাই কম দামে টিকিট পেতে আগেভাগে বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।

গুগল ফ্লাইটসের পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, থ্যাংকসগিভিংয়ের সময় ভ্রমণের জন্য অক্টোবর মাসেই সবচেয়ে কম দামের টিকিট পাওয়া যেতে পারে। বড়দিনের সময় ভ্রমণকারীদের জন্য অক্টোবরের শেষ নাগাদ টিকিট কেটে রাখলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা বেশি।

থ্যাংকসগিভিংয়ের টিকিট কাটার সেরা সময়

এ বছর যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং পালিত হবে ২৬ নভেম্বর। গুগলের তথ্য অনুযায়ী, এই ছুটির সময় সবচেয়ে কম দামের বিমান টিকিট পাওয়া যায় যাত্রার প্রায় ৩৪ দিন আগে। ২৬ নভেম্বরের আগের বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর ভ্রমণ করতে ইচ্ছুক হলে ২২ অক্টোবরের দিকে টিকিট কাটলে সবচেয়ে কম ভাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে, শুধুমাত্র একটি দিনের ওপর নির্ভর না করে থ্যাংকসগিভিংয়ের ৫৭ থেকে ২১ দিন আগে টিকিট কিনলেও তুলনামূলকভাবে কম ভাড়া পাওয়ার সুযোগ রয়েছে।

বড়দিনের টিকিট কখন কাটবেন

বড়দিনের সময় ভ্রমণের ক্ষেত্রে যাত্রার প্রায় ৫৬ দিন আগে টিকিট কাটলে সবচেয়ে কম ভাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, ভ্রমণের ৬৭ থেকে ৩৩ দিন আগে টিকিট কিনলে ভালো দাম পাওয়ার সুযোগ বেশি। অর্থাৎ অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সময় বড়দিনের ভ্রমণের টিকিট কাটার জন্য সবচেয়ে ভালো সময় হতে পারে।

বিমানভাড়া কমানোর আরেকটি উপায় হলো ব্যস্ত সময় এড়িয়ে ভ্রমণ করা। ভাড়া বিশ্লেষণকারী প্রতিষ্ঠান হপার জানিয়েছে, থ্যাংকসগিভিংয়ের আগের বুধবারের পরিবর্তে সোমবার বা মঙ্গলবার ভ্রমণ করলে খরচ কম হতে পারে।

এছাড়া ২৯ নভেম্বর রোববার, অর্থাৎ থ্যাংকসগিভিংয়ের পরের রোববার ফিরতি যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বড়দিনের সময়ও একই কৌশল কাজে লাগতে পারে। ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর এবং বড়দিনের পরের রোববার ২৭ ডিসেম্বর বিমানযাত্রা এড়িয়ে চললে তুলনামূলক কম ভাড়ায় টিকিট পাওয়ার সুযোগ থাকতে পারে।

এ বছর যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুমে বিমানভাড়া স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের কারণে তেলের পাশাপাশি উড়োজাহাজের জ্বালানির দাম বেড়েছে। আর কর্মীদের বেতনের পর উড়োজাহাজের জ্বালানিই বিমান সংস্থাগুলোর সবচেয়ে বড় ব্যয়ের একটি।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর আগে বিশ্ববাজারে উড়োজাহাজের জ্বালানির গড় দাম ছিল ব্যারেলপ্রতি ৯৯ ডলার। এপ্রিলে তা বেড়ে ২০৯ ডলারে পৌঁছায়। সেপ্টেম্বরের মাঝামাঝি দাম ছিল প্রায় ১৯৫ ডলার।

ভাড়া বিশ্লেষণকারী প্রতিষ্ঠান হপারের তথ্য বলছে, এবার থ্যাংকসগিভিংয়ের সময় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যাওয়া-আসার বিমানভাড়ার গড় প্রায় ৪০২ ডলার, যা গত বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি। বড়দিনের সময় একই ধরনের যাত্রার গড় ভাড়া প্রায় ৪৫২ ডলার, যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%