ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পাসে পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ জনের চাকরির সুযোগ


এইচএসসি পাসে পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ জনের চাকরির সুযোগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটি পল্লী জীবিকায়ন কর্মসূচির অধীনে তিনটি পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

চাকরির বিবরণ

আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’

পদের নাম: হিসাবরক্ষক, মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: হিসাবরক্ষক (১৭), মাঠ সংগঠক (৬৭) ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর (১)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

আবেদনের বয়সসীমা

আবেদনকারীদের বয়স ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে

আবেদনপত্র অবশ্যই সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করা আবশ্যক।

আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

আবেদন ফি

আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে-অর্ডার পাঠাতে হবে, যা যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ শিরোনামে অগ্রণী ব্যাংক খুলশী শাখা, চট্টগ্রামের অনুকূলে প্রদান করতে হবে। আবেদনপত্রের সাথে টাকা জমার রসিদ অবশ্যই সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

যোগাযোগের ঠিকানা: যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড, রোড নম্বর-০৯, বাড়ি-১৩৪, ফ্ল্যাট-এ৪, খুলশী, চট্টগ্রাম।

আরও পড়ুন: আকিজ বেকারসে চাকরির সুযোগ, গাজীপুরের টঙ্গীতে কর্মস্থল

আবেদন শুরু

৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে

আবেদনের শেষ

আবেদনের শেষ সময় ৮ অক্টোবর ২০২৬, বিকেল চারটা পর্যন্ত।

আরও পড়ুন: সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরির আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও ৩ হাজার ঘনফুট বালু জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


সিলেটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও ৩ হাজার ঘনফুট বালু জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে, জাফলংয়ের বল্লাঘাট থেকে জুমপাড় পর্যন্ত এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

অভিযানটি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত হয়, যেখানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১০টি নৌকা ধ্বংস করা হয়। পাশাপাশি, ঘটনাস্থল থেকে আনুমানিক ৩ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে।

তবে, অভিযানের সময় দুর্বৃত্তরা রাতের আঁধারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সক্রিয়ভাবে উপস্থিত ছিল।

অভিযান শেষে, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী মন্তব্য করেন, "জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) আমাদের জাতীয় সম্পদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রকৃতির ক্ষতিসাধন করছে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশনার আলোকে এ ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় বড় বরাদ্দের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


সরকারের ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় বড় বরাদ্দের পরিকল্পনা

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন এবং গবেষণায় বৃহৎ রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অনুষ্ঠিত ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার প্রসার’ শীর্ষক প্যানেল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, স্বাস্থ্যসেবাকে আর বিজনেস অ্যাজ ইউজুয়াল ধারায় রাখা সম্ভব নয়। তিনি বলেন, ধনী ও দরিদ্র নির্বিশেষে সকলের জন্য মানসম্মত, সাশ্রয়ী এবং সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতকে প্রযুক্তিবান্ধব এবং আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশের ২০ কোটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষায় একটি জাতীয় ডিজিটাল হেলথ সিস্টেম, স্বাস্থ্য কার্ড এবং সুনির্দিষ্ট রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই কেন্দ্রীয় প্ল্যাটফর্ম গড়ে উঠলে দেশের সকল নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষিত হবে এবং চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

হাসপাতালের দীর্ঘ লাইন এবং ভোগান্তি নিরসনে প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিয়ে ড. এম এ মুহিত বলেন, সকাল আটটায় গেট খোলার সঙ্গে সঙ্গে অসুস্থ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হয়। এই ভোগান্তি দূর করতে হাসপাতালগুলোতে অ্যাপভিত্তিক নির্দিষ্ট সময়ের স্লটে সিরিয়াল নেওয়ার পদ্ধতি চালু করা প্রয়োজন। তরুণ প্রযুক্তিবিদ ও উদ্ভাবকদের তৈরি আধুনিক অ্যাপ্লিকেশনসমূহের মাধ্যমে এই সংকটের দ্রুত সমাধান সম্ভব।

একই সঙ্গে সরকারি হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি হয়ে যাওয়া বা অনিয়ম প্রতিরোধে আধুনিক সাপ্লাই চেইনে কিউআর কোড এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্য খাতে গবেষণাকে ‘ব্যয় নয়, বরং ভবিষ্যতের বিনিয়োগ’ হিসেবে দেখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি বাজেটে তরুণ চিকিৎসক ও গবেষকদের জন্য একটি বিশেষ গবেষণা তহবিল বরাদ্দ রাখা হচ্ছে। এছাড়া বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলকে (বিএমআরসি) শক্তিশালীকরণ এবং সরকারি উদ্যোগে আধুনিক মলিকুলার ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে।

এলডিসি গ্র্যাজুয়েশন এবং ভবিষ্যৎ স্বাস্থ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) সক্ষমতা বাড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ম্যাচ্যুরিটি লেভেল ৩ (এমএল-৩)’ অর্জনে পুনর্গঠন প্রক্রিয়া চলছে। পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক ব্যাধির প্রকোপ কমাতে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি এবং লার্ভা নির্মূল পদ্ধতির ট্রায়াল বাড়ানো হচ্ছে। সেইসঙ্গে দেশে স্বয়ংসম্পূর্ণ ভ্যাকসিন সক্ষমতা গড়ে তুলতে একটি জাতীয় ভ্যাকসিন রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।

বিদেশে কর্মরত সফল বাংলাদেশি বিজ্ঞানীদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজে লাগাতে ‘ব্রেন সার্কুলেশন’ প্রক্রিয়া জোরদারে গুরুত্বারোপ করেন ড. এম এ মুহিত। পাশাপাশি স্থানীয় ফার্মাসিউটিক্যালস শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে সকল ধরনের নীতিগত সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯০০ টাকা দিলেই জড়িয়ে ধরা যাবে সুদর্শন পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


৯০০ টাকা দিলেই জড়িয়ে ধরা যাবে সুদর্শন পুরুষ

মানসিক চাপ, একাকিত্ব কিংবা সারাদিনের ক্লান্তি থেকে কিছুটা স্বস্তি পেতে মানুষ কত কিছুই না করে। তবে সম্প্রতি চীনে একটি অদ্ভুত প্রবণতা দেখা দিয়েছে। সেখানে অর্থের বিনিময়ে তরুণীরা পেশিবহুল কিন্তু শান্ত ও যত্নশীল পুরুষের কাছ থেকে কয়েক মিনিটের জন্য আলিঙ্গন নিচ্ছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের পুরুষদের ‘ম্যান মাম’ বলা হচ্ছে। সহজভাবে বললে, শক্তপোক্ত শরীরের আড়ালে যাদের আচরণ কোমল, ধৈর্যশীল ও সান্ত্বনা দেওয়ার মতো—তাদেরই বোঝানো হচ্ছে এই নামে।

যেভাবে শুরু

এই প্রবণতার সূচনা এক তরুণীর সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে। পড়াশোনার চাপ সামলাতে গিয়ে তিনি একজন ভদ্র ও পেশিবহুল পুরুষের কাছে পাঁচ মিনিটের আলিঙ্গন চেয়েছিলেন। তার দাবি ছিল, এমন আলিঙ্গন তাকে অতীতে নিরাপদ অনুভূতি দিয়েছিল।

পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দক্ষিণ চীনের একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই পোস্টে এক লাখের বেশি মন্তব্য জমা পড়ে। এরপর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের সঙ্গী খোঁজার পোস্টের সংখ্যা বাড়তে থাকে।

পাঁচ মিনিটের আলিঙ্গনে ৯০০ টাকা

এটি কোনো আনুষ্ঠানিক পেশা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই অনানুষ্ঠানিক ব্যবস্থা। আগ্রহী পুরুষদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের বেছে নেওয়া হয়।

শারীরিক গঠন, ভদ্রতা, ধৈর্য ও স্বভাব—এসব বিষয় বিবেচনা করেই সাধারণত কাউকে নির্বাচন করা হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে মেট্রোস্টেশন বা কেনাকাটার কেন্দ্রের মতো প্রকাশ্য জায়গায় দেখা করার চেষ্টা করা হয়।

সাধারণত পাঁচ মিনিটের আলিঙ্গনের জন্য ২০ থেকে ৫০ ইউয়ান নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০০ টাকার কাছাকাছি।

শুধু আলিঙ্গন নয়, কথা বলতেও চান অনেকে।

এই সেবার সঙ্গে যুক্ত কয়েকজন পুরুষ তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের কেউ কেউ বলেন, অন্যের মুখে স্বস্তি দেখতে পারা তাদের নিজের কাছেও ভালো লাগার বিষয়।

আবার অনেক নারী শুধু আলিঙ্গন নয়, নিজেদের সমস্যার কথাও বলতে চান। চেহারা নিয়ে দুশ্চিন্তা, কাজের চাপ কিংবা পড়াশোনার নানা সমস্যা নিয়ে তারা এসব পুরুষের সঙ্গে কথা বলেন।

সেবাটির সঙ্গে যুক্ত একজন জানান, তিনি ভালো সাড়া পেয়েছেন এবং একাধিক আলিঙ্গনের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করেছেন।

কেন বাড়ছে এমন প্রবণতা?

শহুরে জীবনের ব্যস্ততা, একাকিত্ব, পড়াশোনার চাপ, কর্মজীবনের চাপ এবং সম্পর্কের টানাপোড়েন—এসব কারণে অনেক মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। পরিচিত মানুষের গণ্ডির বাইরে কোনো অপরিচিত মানুষের কাছ থেকে অল্প সময়ের জন্য পাওয়া সান্ত্বনাও অনেকের কাছে স্বস্তির কারণ হয়ে উঠছে।

তবে এই ধরনের আলিঙ্গনকে কোনোভাবেই মানসিক চিকিৎসা বা চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত পদ্ধতি হিসেবে দেখা যায় না।

নিরাপত্তা নিয়েও আছে প্রশ্ন

অপরিচিত মানুষের সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের ঝুঁকি থাকে। পাশাপাশি যৌন হয়রানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এ কারণে নিরাপত্তার বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

চীনের এই নতুন প্রবণতা তাই শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত বিষয় নয়। আধুনিক শহুরে জীবনে একাকিত্ব, মানসিক চাপ এবং মানুষের আবেগগত সংযোগের প্রয়োজন কতটা বেড়েছে, এই প্রবণতা যেন তারই একটি চিত্র তুলে ধরছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়ংয়ে ২ বছরের অভিজ্ঞতায় চাকরি, কর্মস্থল যেখানে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


আড়ংয়ে ২ বছরের অভিজ্ঞতায় চাকরি, কর্মস্থল যেখানে

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার

বিভাগ: টেক্সটাইল-আড়ং প্রোডাকশন সেন্টার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস টেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের সুতা, ফেব্রিক, বয়ন/নিটিং, ডাইং ও ফিনিশিং প্রক্রিয়া এবং গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: টাঙ্গাইল

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%