ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে ৪ খুন: আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ, রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে পুলিশ


রংপুরে ৪ খুন: আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ, রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে পুলিশ

রংপুর নগরীতে শিক্ষক পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের আদেশ অনুযায়ী, রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে যান মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তিন সদস্যের একটি দল। এই দলে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক জিন্নাত আলী, উপপরিদর্শক মমিনুল ইসলাম এবং আবু সাঈদ বাবলা অন্তর্ভুক্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) তোফায়েল আহমেদ। মঙ্গলবার বিকেলে আরপিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, আলোচিত ফোর মার্ডার নিয়ে মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "আমরা করি, এই হত্যকাণ্ডের রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে আছি। যেহেতু এটি একটি তদন্তাধীন, তাই এখানে কোনো তথ্য গোপন করার বিষয় নাই।"

তিনি আরো উল্লেখ করেন, আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মামলার নিষ্পত্তি করা হবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এর আগে, সোমবার (৩১ আগস্ট) আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে তাদের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। তবে সংশ্লিষ্ট চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, দেরিতে ডোপ টেস্ট করানোর কারণে এমন ফলাফল এসেছে।

একই দিন বিকেলে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। কিন্তু রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম দুদিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

সোমবার আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পরেও বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই এবং নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের পর অধিকতর তদন্তের জন্য সোমবার তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

তিনি আরো জানান, রিমান্ড আবেদনের শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়নি। তাদের পক্ষে লিগ্যাল এইডের আইনজীবীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যুক্ত ছিলেন। শুনানি শেষে আদালত দুদিন তিন ঘণ্টা করে জেলগেটে তাদের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

এদিকে, সোমবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শিক্ষক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশ নতুন তথ্য পেয়েছে উল্লেখ করে সনাতন চক্রবর্তী জানান, গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের মধ্যে ঘটনার আগে এবং পরে অনেকবার কথা হয়েছে। তিনি বলেন, "৮০ ঘণ্টায় ৮০ বার কথা বলেছে তারা। এর অর্থ ঘটনার আগে এবং পরে প্রতি ঘণ্টায় একবার; যা অস্বাভাবিক এবং এ কারণে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে হতে পারে।"

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।

নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। বর্তমানে মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ন্যায্য মূল্যে সার, স্বস্তিতে কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


শেরপুরে ন্যায্য মূল্যে সার, স্বস্তিতে কৃষক

রোপা আমন মৌসুমে কৃষক পর্যায়ে সরকারি মূল্যে সার পাওয়ার ফলে শেরপুরের কৃষকরা স্বস্তিতে রয়েছেন। ডিলারদের ব্যবসায়িক মনোভাব ও কৃত্রিম সংকট সৃষ্টির শঙ্কা কাটিয়ে এবার সরকারের নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার পাচ্ছেন জেলার কৃষকরা। জমিতে সময়মতো সার প্রয়োগ করতে পারায় তারা ভালো ফলনের আশা করছেন। শেরপুর সদর উপজেলার চরাঞ্চল এবং শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক মৌসুমে সারের জন্য দুশ্চিন্তায় থাকতে হলেও এবার প্রয়োজন অনুযায়ী সহজেই সার মিলছে। অতিরিক্ত মূল্য বা কালোবাজারির শিকার হতে হচ্ছে না। তাই তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

কৃষকরা জানিয়েছেন, সার নিয়ে সরকারি কর্মকর্তাদের নজরদারি আগে দেখা যায়নি। এবার মৌসুম শুরু হওয়ার আগেই জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সরাসরি সারের মনিটরিং শুরু করায় এই সুফল পাচ্ছেন তারা। স্থানীয় সংসদ সদস্যরা মাইকিং করে কৃষকদের সচেতন করে সঠিক মূল্যের বেশি দিয়ে সার না কেনার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে কোথাও সারের দাম বেশি চাইলে সরাসরি অভিযোগ করার পরামর্শও দেওয়া হচ্ছে। ফলে সময়মতো এবং ন্যায্য মূল্যে সার পাওয়া নিশ্চিত হয়েছে। এতে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে থাকায় ভালো ফলনের পাশাপাশি লাভেরও আশা করছেন তারা।

নকলা উপজেলার বাউশা এলাকার কৃষক মোহাম্মদ আলী বলেন, ‘প্রতিবছর এই সময় ব্যাপক সমস্যা থাকে। এবার ডিলাররা কোন ধরনের কৃত্রিম সংকট তৈরি করতে পারেনি কৃষি বিভাগের নজরদারীর কারণে। অনেকদিন পর সরকারি মূল্যে সার পেলাম। আমরা চাই প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকুক।’

শ্রীবরদী উপজেলার সার ডিলার বেলায়েত আলী তালুকদার বলেন, ‘সরকারি নিয়ম মেনে সার সরাসরি কৃষকদের দেওয়া হচ্ছে। কৃষি অফিসের নিয়মিত তদারকি চলছে। একজন উপসহকারি কৃষি কর্মকর্তা নিয়মিত খাতাপত্র পর্যালোচনা করেন। আমরা কোন কলঙ্ক নিয়ে ব্যবসা করতে চাই না। কৃষকদের পাশে আছি আমরা।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগের মৌসুমে জেলায় ৯৩ হাজার ৬৯৩ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছিল। এবার আরও বেশি জমিতে আবাদ হচ্ছে এবং উৎপাদন বেশি হবে বলে আশা করা হচ্ছে। এই উৎপাদনকে লক্ষ্য করে চলতি রোপা আমন মৌসুমে জেলার পাঁচ উপজেলায় ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি ও অন্যান্য সার পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়েছে। গত আগস্ট মাসে শেরপুরে ইউরিয়া ৫৪২৩ মে. টন, টিএসপি ৮০৬ মে. টন, ডিএপি ২৬৬১ মে. টন ও এমওপি ১৬৮৪ মে. টন বরাদ্দ দেওয়া হয়েছে। দুই এক দিনের মধ্যে চলতি মাসের আরও বরাদ্দ দেওয়া হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘সারের বাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো ডিলার অতিরিক্ত দামে সার বিক্রি করলে বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।’

তিনি বলেন, ‘অনুকূল আবহাওয়া ও সারের স্বাভাবিক সরবরাহ অব্যাহত থাকলে চলতি মৌসুমে শেরপুরে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষকদের প্রত্যাশা, মৌসুমজুড়ে যেন একইভাবে ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত থাকে এবং বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।’

জেলা বীজ ও সার মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা জেলা কমিটি প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে মিটিং করছি। জেলার মোট ৪টি সারের গোডাউন থেকে সার নেওয়ার সময় আলাদা আলাদা ভাবে যার যার সার বুঝিয়ে দেবো। সাথে পুলিশ থাকবে। কয়েকজনকে একত্রে সার দেয়া হবে না।’

তিনি বলেন, ‘ডিলারদের সার উত্তোলনের সময় প্রত্যয়ন নিতে হবে। সেই প্রত্যয়নে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তার স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও সার বিতরণের সময় প্রতিটি ডিলারের জন্য আলাদা আলাদা ট্যাগ অফিসার ও পুলিশ সদস্য রাখা হচ্ছে। এছাড়াও শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বেশ কয়েকজনকে সাজার আওতায় আনা হয়েছে। যে কোন পরিস্থিতিতে কৃষকের হাতে ন্যয্য মূল্যে সার তুলে দিতে আমরা বদ্ধপরিকর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বছর পেরিয়ে গেলেও শেরপুর জেলা পরিষদ ডাকবাংলোটি সংস্কার করা হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


দুই বছর পেরিয়ে গেলেও শেরপুর জেলা পরিষদ ডাকবাংলোটি সংস্কার করা হয়নি

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়। সেই উত্তাল সময়ের মধ্যে শেরপুরে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই সময় শেরপুর জেলা পরিষদ ডাকবাংলোও ক্ষতিগ্রস্ত হয়। তবে, ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনাটি এখনো সংস্কার করা হয়নি এবং চালু করা হয়নি। দীর্ঘ সময় ধরে অরক্ষিত ও পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে ভবনটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর এখানে মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেছে এবং নিয়মিতভাবে এখানে মাদকের আড্ডা হয়ে থাকে।

এক সময় এই ডাকবাংলোটি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনে ব্যবহৃত হতো। বর্তমানে সেই ভবনটি তালাবদ্ধ ও অচল অবস্থায় পড়ে আছে। এর ফলে, একদিকে সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর ডাকবাংলোটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অযত্ন ও অবহেলার কারণে সরকারি ভবনটি এখন মাদক সেবীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। ফলে, স্থানীয়দের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।

স্থানীয় মাহিম আহমেদ বলেন, "ডাক বাংলোর ভিতরে বখাটে ছেলেদের নিরাপদ মাদক সেবনের জন্য আস্তানা গড়ে উঠেছে। তারা প্রতিনিয়ত ভবনের ভিতরে মাদক সেবন করে। এতে আশপাশের মানুষ নিরাপত্তাহীনতায় থাকে।"

এ বিষয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ বলেন, "ডাক বাংলোটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


গফরগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা

জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গফরগাঁও উপজেলা ও দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির পৃথক আয়োজনের মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১১টায় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র নেতৃত্বে কান্দিপাড়া বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয় এবং বিকেলে গফরগাঁও পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় দুই উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রার পর কান্দিপাড়া বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এবং পৌরসভার সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম আনসার উদ্দিন এবং গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক। আলোচনাসভায় বক্তব্য রাখেন এমপির সহধর্মিণী শামীমা সুলতানা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আগৈলঝাড়ায় আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দীন স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আগৈলঝাড়ায় আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দীন স্বপন

বরিশালের আগৈলঝাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাটি সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দীন স্বপন।

সভায় দলের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দীন স্বপন বলেন, “আমরা নির্বাচনে নির্বাচিত হববার পরে দেশে হা হা কার। আমরা সরকার গঠন করার পরে আমরা পুরাতন আইন সংস্কার করাহচ্ছে। সময় উপযোগি আই করা হচ্ছে। আমরা কৃষি অর্থনিতি নিয়ে কাজ হাতে নিয়েছি।”

তিনি আরও বলেন, আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মাদকচক্র চিহ্নিত করে তাদের নির্মূল করতে হবে। আগৈলঝাড়ায় কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া যাবে না।” মাদক নির্মূলে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সঞ্চালনা করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা, উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান মুন্সী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%