প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আন্তর্জাতিক জলসীমায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং পাকিস্তানি একটি জাহাজের মধ্যে। এ বিষয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে।
নয়াদিল্লি এই ঘটনার জন্য অগ্রহণযোগ্য ও অপেশাদার শব্দ ব্যবহার করেছে। একইসঙ্গে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিও প্রকাশ করেছে। খবর এনডিটিভির
বিবৃতিতে নয়াদিল্লি উল্লেখ করেছে যে, পাকিস্তানি নৌ-জাহাজের আচরণ ১৯৯১ সালে স্বাক্ষরিত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। উক্ত চুক্তিতে সামরিক মহড়া, কৌশলগত কার্যক্রম এবং সৈন্য চলাচলের বিষয়ে আগাম নোটিশ প্রদানের নিয়মাবলি নির্ধারিত রয়েছে।
এছাড়া, পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে জানানো হয়েছে যে, তিনি বিষয়টি সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন এবং উভয় পক্ষের মধ্যে প্রাসঙ্গিক চুক্তির শর্তাবলি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
পাকিস্তানি কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনি ভারতের বার্তাটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন।
সূত্রমতে, এই ঘটনা ঘটেছে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায়। ভারতের সম্মুখসারির একটি যুদ্ধজাহাজ উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি অভিযানে ছিল, তখন পাকিস্তানের একটি জাহাজ খুব কাছাকাছি চলে আসে।
সূত্রগুলো জানায়, ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি যুদ্ধজাহাজটি ভারতীয় জাহাজটিকে অত্যন্ত কাছ ঘেঁষে অতিক্রম করে, যা 'গার্জিং' বা বিপজ্জনকভাবে পাশ দিয়ে দ্রুত চলে যাওয়া হিসেবে পরিচিত। পাকিস্তানি জাহাজটি অপেশাদার ও অনিরাপদ কৌশলে ভারতের যুদ্ধজাহাজের দিকে এগিয়ে যায়, যার ফলে সংঘর্ষের ঘটনা ঘটে।
উল্লেখযোগ্য যে, এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০১১ সালের জুন মাসে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ‘বাবর’ এবং ভারতের নৌবাহিনীর জাহাজ ‘গোদাবরী’-র মধ্যে সংঘর্ষ হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন