প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরে নড়িয়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. আবির হোসেন ছুটিতে গিয়েছিলেন, কিন্তু অসুস্থ হয়ে মারা গেলেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী আবির হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার সন্তান।
নড়িয়া সার্কেল অফিসের সূত্রে জানা গেছে, তিনি গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুই দিনের ছুটি নিয়ে নিজের বাড়িতে গিয়েছিলেন। রোববার তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বাড়িতে বিদ্যুতের কাজ চলমান থাকায় দুপুরে তা দেখতে ছাদে যান তিনি। এসময় একজন মিস্ত্রি বিদ্যুতায়িত হলে তাকে দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে স্ট্রোক করে পড়েন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, মো. আবির হোসেন দুই দিনের ছুটি নিয়ে ফরিদপুরের নিজ বাড়িতে গিয়েছিলেন। আগামীকাল তার কর্মস্থলে ফেরার কথা ছিল। কিন্তু আজ দুপুরে তার মৃত্যুর সংবাদ পাই।
তিনি আরও বলেন, আমরা জানি, তিনি আগে থেকেই স্ট্রোকের রোগী ছিলেন। তার মৃত্যুর কারণে নড়িয়া সার্কেল অফিস গভীরভাবে মর্মাহত হয়েছে। আমরা নিহতের পরিবারকে সর্বদা সহায়তা করবো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন