প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে কামরুল শেখ নামের এক ব্যক্তির সেমিপাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমিয়ে থাকা ৬ বছরের শিশু মরিয়ম দগ্ধ হয়েছে।
এই ঘটনা ঘটে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে, ক্রিসেন্ট মিল গেটের নিকটবর্তী স্থানে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সিনিয়র কর্মকর্তা মো. হাবিবুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, আগুনের খবর পাওয়ার পর তিনি দ্রুত একটি টিম নিয়ে ক্রিসেন্ট গেটের কাছে পৌঁছান। সেখানে একটি সেমিপাকা টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আগুন নিভিয়ে ফেলা হয়। এ সময় গৃহকর্তা কামরুল শেখ তার দগ্ধ মেয়েকে কোলে নিয়ে হাসপাতালে ছুটে যান।
তিনি আরও জানান, আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শুরু হয়েছে বলে জানা গেছে। আগুনে ঘরটির সামান্য ক্ষতি হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। আগুনের কারণে শিশু মরিয়ম দগ্ধ হয়েছে এবং তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন