প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গোলচত্বর এলাকায় একটি গাড়ি থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
সোমবার (১০ আগস্ট) সকাল বেলায় গোয়ন সংবাদ প্রাপ্তির ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকার একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময়ে গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি করেন। তল্লাশির সময় তারা ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত খুঁজে পান। গাড়িটি আরও ভালোভাবে তল্লাশি করার সময় তিনটি মোবাইল ফোন, এর মধ্যে একটি নতুন আইফোন ১৭ প্রো, দুটি ব্যবহৃত মোবাইল ফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স, একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা পরবর্তীতে কাস্টমস হলে গাড়িতে পাওয়া সব পণ্যের ইনভেন্টরি করেন। কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণের মান ২৪ ক্যারেট হিসেবে পাওয়া যায়। স্বর্ণগুলোর মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা ১৫৫ দশমিক ৩৫ ভরির সমান। আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
এ ঘটনার প্রেক্ষিতে গাড়ির চালক মো. শামীম মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন