প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাজ্যের সাবেক লেবার পার্টির নেতা এবং বর্তমান স্বতন্ত্র এমপি জেরোমি করবিন, ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসন ও বর্বর হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে যুক্তরাজ্যের সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে করবিন উল্লেখ করেন যে, ইসরায়েল কর্তৃক যুক্তরাজ্যের সামরিক অবকাঠামো ব্যবহার অবিলম্বে বন্ধ করা উচিত। তিনি যুক্তরাজ্যে এলবিট সিস্টেমসের (Elbit Systems) অস্ত্র উৎপাদন এবং ইসরায়েলি এফ-৩৫ (F-35) যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ সম্পূর্ণভাবে স্থগিত করার জন্য জোরালো দাবি জানান।
করবিন সাক্ষাৎকারে বলেন, "আমি যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনের জনগণের জন্য স্থায়ী শান্তি দেখতে চাই। ইসরায়েলে যারা শান্তি চান, আমি তাদেরও সমর্থন করি। কিন্তু ইসরায়েল সরকার তাদের রাষ্ট্রীয় আচরণের যেকোনো সমালোচনাকেই 'ইহুদিবিদ্বেষ' (Anti-Semitism) বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট কথা।"
জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সাবেক এই লেবার নেতা আরও বলেন, "আন্তর্জাতিক আইন রক্ষায় আমাদের একযোগে দাঁড়াতে হবে। গাজা এবং পশ্চিম তীরে জরুরি ত্রাণ পৌঁছানো সুনিশ্চিত করতে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে জাতিসংঘকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন