প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রার্থীরা জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টার দিকে সেখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ের কাছে অবস্থান নিয়ে তারা দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবি জানান।
এ বিষয়ে উল্লেখযোগ্য যে, গত ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান শুরু হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন জেলায় শত শত প্রার্থী নির্ধারিত সময়ে নিয়োগপত্র না পাওয়ায় তাদের মধ্যে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ প্ল্যাটফর্মের দাবি, ১৪ হাজার ৩৮৪ জন চূড়ান্ত নির্বাচিত প্রার্থীর মধ্যে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে প্রায় দেড় হাজার প্রার্থীর নিয়োগপত্র আটকে রাখা হয়েছে। সুস্পষ্ট কারণ উল্লেখ না করে প্রার্থী বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে নিয়োগপত্র প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করে তারা পাঁচ দফা দাবি জানান।
এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল এবং গত ৮ ফেব্রুয়ারি ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে ফল প্রকাশ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন