প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেব নাথ (১৩) কে উদ্ধার করেছে।
এ তথ্য বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়।
রাতুল দেব নাথ ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেব নাথের পুত্র।
পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে আসার পর রাতুল নিখোঁজ হয়। এরপর তার পরিবার ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাতুলের সন্ধান পায়নি। এ সময় রাতুলের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস পরিবারের সদস্যরা দেখতে পান। এ ঘটনায় তাদের উদ্বেগ আরও বাড়ে। সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে পরিবারে আতঙ্ক তৈরি হয়। পরবর্তীতে রাতুলের বাবা মতলব উত্তর থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় কিশোরটির সন্ধানে পুলিশ অভিযান শুরু করে।
সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) জীবন চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল হোসেনের সমন্বয়ে পুলিশের একটি দল নিখোঁজ কিশোরের সন্ধানে কাজ শুরু করে।
পুলিশের দাবি, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনাক্তকৃত অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল দূরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুল দেবনাথকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দ্রুত পদক্ষেপ ও সমন্বিত অভিযানের মাধ্যমে দুর্গম এলাকা থেকে রাতুলকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন